Honours Professional Admission 2024 Circular

National University announce session 2023-2024 professional courses admission circular. Honours Professional Course’s admission application process in bellow. National University Take the honours level admission in two ways. One is regular standard courses admission and other is professional course’s admission. The university published separate admission circular for both courses.

Admission application for under graduation professional courses at National University for session 2023-24 open from 2 July 2024. Students can complete application form from below online apply link.

Honours Professional Admission 2024

ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ০৪ জুলাই বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩১ জুলাই ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফরমসহ প্রাথমিক আবেদন ফি বাবদ ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ০১ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হবে।

খ) এ ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে।

গ) ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ও মেধা তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে জানা যাবে। SMS (nu<space>athp<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে আবেদনকারী শুধুমাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে কিনা তা জানতে পারবে।

ঘ) প্রাথমিক আবেদন ফরমে কোন আবেদনকারীর তথ্য/ছবি ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে
গণ্য হবে।

ঙ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ বা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে সকল শিক্ষার্থী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)
প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবে না। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবে।

চ) একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন  সুন্দর কাঠের পড়ার টেবিল ডিজাইন ছবি 2026

ছ) এই ভর্তি নির্দেশিকার যে কোন নিয়মাবলী/ধারা/উপধারা সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্তন বা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি যোগ্যতা

খ) আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যোগ্য (Eligible) কোর্স নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ২.৫ থাকতে হবে।

গ) ২০১৯/২০২০/২০২১ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২১/২০২২/২০২৩ সালের A- Level পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে
পারবে। এ সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর অথবা ইমেইল এ্যাড্রেসে ([email protected]) আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-
মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর O-Level ও A-Level পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

ঘ) বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের (বাংলাদেশের নাগরিক হতে হবে) ক্ষেত্রে বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে সকল শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর অথবা ইমেইল এ্যাড্রেসে ([email protected]) আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা- মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্রের সমতা নিরূপনের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

৬) আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে
হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মানবিক শাখার আবেদন ফরম পূরণ করতে হবে।

আরও পড়ুন  এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৪, পরীক্ষা শুরু ৩০ জুন থেকে

৫। পোষ্য (Ward) কোটায় আবেদন

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান/সন্তানাদি পোষ্য কোটায় আবেদন করতে পারবে। এ কোটায় আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পোষ্য হিসাবে প্রত্যয়ন পত্র সংগ্রহ করতে হবে। পোষ্য কোটায় আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি নির্দেশিকার সকল শর্ত পূরণ করতে হবে। একটি কলেজে সর্বোচ্চ ০৩ (তিন) জন আবেদনকারী মেধার ভিত্তিতে পোষ্য কোটায় ভর্তি হতে পারবে এবং এ আসন নির্ধারিত আসনের অতিরিক্ত বলে বিবেচিত হবে।

৬। ফলাফল ও মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি

ক) আবেদনকারীদের SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে
১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স বরাদ্দ দেয়া হবে।

খ) একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর ⅰ) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০% ii) প্রয়োজন হলে ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০% নিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে iii) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হয়, সেক্ষেত্রে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।

গ) মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পোষ্য কোটায় আবেদনকারী কোন শিক্ষার্থী ১ম/২য় মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হলে ঐ শিক্ষার্থীকে পুনরায়
কোটার মেধা তালিকায় স্থান দেয়া হবে না।

ঘ) এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে ১ম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে, এ ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ স্লিপে আবেদন করার কোন সুযোগ থাকবে না।

৫) সংশ্লিষ্ট কলেজ User ID, Password ও OTP ব্যবহার করে কোর্সভিত্তিক মেধা তালিকা দেখতে পারবে। আবেদনকারীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এবং SMS (nu<space>athp<space>roll no. টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে অথবা কলেজ থেকেও মেধা তালিকার ফলাফল জানতে পারবে।

Honours Professional Admission 2024 PDF

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo