সমাজকর্মী পদে, সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের নিয়োগটি তাদের www.dss.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ১১ জুন ২০২৪ তারিখে। এই নিয়োগে সমাজকর্মী (ইউনিয়ন) পদে সর্বমোট ২০৯ জন জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী পদে জব সার্কুলার ২০২৪ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পাবেন, আবেদন শুরু হবে ১২ জুন ২০২৪।

এই পােস্টের মাধ্যমে আমরা সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী (ইউনিয়ন) পদে নিয়োগ ২০২৪ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৪ 

সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর। ১৯৬১ সালে সমাজসেবা অধিদপ্তরপ্রতিষ্ঠিত (Department of Social Services) বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর। এটি মূলত কল্যাণমূলক ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে থাকে। বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে সমাজসেবা অধিদপ্তর চাকরিটি অন্যতম।

নিচে থেকে বিস্তারিত দেখে নিনঃ

প্রতিষ্ঠানের নাম: সমাজসেবা অধিদপ্তর
পদের সংখ্যা: ২০৯ জন
বয়সসীমা: ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/স্নাতক পাশ
অফিসিয়াল ওয়েব সাইট: www.dss.gov.bd
>আবেদনের শুরু তারিখ: ১২ জুন ২০২৪
আবেদনের শেষ তারিখ: ১৮ জুলাই ২০২৪
আবেদনের ঠিকানা: http://dss.teletalk.com.bd

আপনি যদি সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী পদে চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নাম: সমাজকর্মী (ইউনিয়ন) Samaj Kormi (Union)
পদসংখ্যা:
 ২০৯ জন। (স্থায়ী রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- টাকা।
বয়সসীমা: বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য ।

আরও পড়ুন  ৩৩৪ পদে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আবেদনের শুরু সময় :১২ জুন ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১৮ জুলাই ২০২৪ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ অনলাইনে আবেদন করার পদ্ধতি

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) পদে চাকরির পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত http://dss.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-

  1. ভিজিট করুন http://dss.teletalk.com.bd ওয়েবসাইট।
  2. Application Form” অপশনে ক্লিক করুন।
  3. আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. Next” বোতামে ক্লিক করুন।
  5. আপনি alljobs.teletalk.com.bd এর প্রিমিয়াম সদস্য হলে “Yes” নির্বাচন করুন অন্যথায়, “No” নির্বাচন করুন।
  6. সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী পদের চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  7. সঠিক তথ্য দিয়ে সমাজসেবা অধিদপ্তর চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  8. আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
  9. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  10. অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

আবেদন করতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কম টাকায় আবেদন করে দেব। আবেদন ফী ২২৩+৫ টাকা।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo