
এইচএসসি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান ১ম পত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা, হিসাবের বই, ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়ামিল, হিসাববিজ্ঞানের নীতিমালা, কার্যপত্র ও আর্থিক বিবরণীসহ বিভিন্ন বিষয় বুঝতে এই বইটি অবশ্যই লাগবে। হিসাববিজ্ঞান ১ম পত্রের পাঠ্যবইয়ে মোট ১০টি অধ্যায়ে বিষয়গুলো ধারাবাহিকভাবে সাজানো রয়েছে।
যেসব শিক্ষার্থী HSC Accounting 1st Paper Book PDF খুঁজছ, তাদের জন্য এই পোস্টে বইটির প্রয়োজনীয় তথ্য ও PDF ডাউনলোড করার জন্য ড্রাইভ লিংক দেওয়া হয়েছে। পাশাপাশি অধ্যায়ভিত্তিক বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। মোবাইল বা কম্পিউটার থেকে সহজে বইটি পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে।
HSC Accounting 1st Paper Book PDF
হিসাববিজ্ঞান ১ম পত্র ভালোভাবে বুঝতে হলে শুধু PDF সংগ্রহ করলেই হবে না, প্রতিটি অধ্যায়ের ধারণা পরিষ্কার করে নিয়মিত অঙ্ক অনুশীলন করতে হবে। বিশেষ করে জাবেদা, খতিয়ান, ব্যাংক সমন্বয়, রেওয়ামিল ও আর্থিক বিবরণীর মতো অধ্যায়গুলো বুঝে অনুশীলন করলে পরীক্ষার প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারবে।
হিসাববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়সমূহ
১. হিসাববিজ্ঞান পরিচিতি
২. হিসাবের বইসমূহ
৩. ব্যাংক সমন্বয় বিবরণী
৪. রেওয়ামিল
৫. হিসাববিজ্ঞানের নীতিমালা
৬. প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ
৭. কার্যপত্র
৮. দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
৯. আর্থিক বিবরণী
১০. একতরফা দাখিলা পদ্ধতি
হিসাববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়সমূহ ও ধারণা
১. হিসাববিজ্ঞান পরিচিতি
এ অধ্যায়ে হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা, সংজ্ঞা, উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করা হয়। সহজভাবে বলতে গেলে, হিসাববিজ্ঞান হলো ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধ, শ্রেণিবদ্ধ ও বিশ্লেষণ করার একটি পদ্ধতি।
২. হিসাবের বইসমূহ
এখানে জার্নাল ও লেজার সম্পর্কে শেখানো হয়। অর্থাৎ ব্যবসায়ের সব লেনদেন প্রথমে জাবেদায় লেখা হয় এবং পরে খতিয়ানে নির্দিষ্ট হিসাবে স্থানান্তর করা হয়।
৩. ব্যাংক সমন্বয় বিবরণী
ব্যাংকের হিসাব ও ব্যবসায়ের হিসাবের মধ্যে পার্থক্য নির্ণয় ও সমন্বয় করার পদ্ধতিকে ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। এটি ব্যাংক স্টেটমেন্ট ও ক্যাশবুক মিলিয়ে তৈরি করা হয়।
৪. রেওয়ামিল
রেওয়ামিল হলো লেজারের ডেবিট ও ক্রেডিট যোগফল সমান আছে কিনা তা যাচাই করার একটি তালিকা। এটি হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করে।
৫. হিসাববিজ্ঞানের নীতিমালা
এ অধ্যায়ে হিসাববিজ্ঞানের মৌলিক নীতি যেমন গোইং কনসার্ন, ম্যাচিং, কস্ট প্রিন্সিপল ইত্যাদি আলোচনা করা হয়, যা হিসাব প্রস্তুতের ভিত্তি তৈরি করে।
৬. প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ
এখানে গ্রাহকের কাছ থেকে পাওনা অর্থ কীভাবে হিসাব করা হয় তা শেখানো হয়। অর্থাৎ বাকি বিক্রির হিসাব ও তার ব্যবস্থাপনা।
৭. কার্যপত্র
কার্যপত্র হলো আর্থিক বিবরণী প্রস্তুতের আগে একটি খসড়া শিট, যেখানে রেওয়ামিল, সমন্বয় ও চূড়ান্ত হিসাব একসাথে দেখানো হয়।
৮. দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ
এ অধ্যায়ে স্থায়ী সম্পদ (যেমন: মেশিন, ভবন) ও অদৃশ্য সম্পদ (যেমন: সুনাম, পেটেন্ট) কীভাবে হিসাব করা হয় তা আলোচনা করা হয়।
৯. আর্থিক বিবরণী
আর্থিক বিবরণী হলো ব্যবসায়ের চূড়ান্ত ফলাফল দেখানোর রিপোর্ট, যেমন: লাভ-ক্ষতি হিসাব ও আর্থিক অবস্থার বিবরণী।
১০. একতরফা দাখিলা পদ্ধতি
এটি এমন একটি হিসাব পদ্ধতি যেখানে সব লেনদেন দ্বৈতভাবে না লিখে একপক্ষীয়ভাবে রেকর্ড করা হয়। সাধারণত ছোট ব্যবসায় এই পদ্ধতি ব্যবহার করা হয়, তবে এটি বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ নির্ভুল নয়।
HSC Accounting 1st Paper Book PDF Download কেন প্রয়োজন?
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির জন্য হিসাববিজ্ঞান ১ম পত্রের মূল বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইয়ের উদাহরণ ও অনুশীলনগুলো অনুসরণ করে পড়লে বিষয়টির ধারণা পরিষ্কার করা সহজ হয়। পাশাপাশি PDF সংস্করণ ব্যবহার করলে প্রয়োজনীয় অধ্যায় দ্রুত খুঁজে পড়া যায় এবং বাইরে থাকলেও মোবাইল থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া যায়।
তাই তোমাদের সুবিধার কথা মাথায় রেখে আমার শিক্ষা পরিবার তোমাদের জন্য বিনামূল্যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র বই সরবরাহ করছে, এই বইটি সংগ্রহ করা হয়েছে তাই আমরা এর স্বত্বাধিকারী নয় ।
