সফলতার শিক্ষণীয় গল্প সবার পড়া উচিত ২০২৬

জীবনে সফল হতে গেলে সফলতার শিক্ষণীয় গল্প পড়ুন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অনেক উপকার আসবে। সফল মানুষের জীবনী থেকে নেওয়া বিভিন্ন গল্প আপনার জীবনে চলার পথকে আরও সহজ করতে পারে। তাই দেরি না করে আসুন নিচের গল্প পড়া যাক।

সফলতার শিক্ষণীয় গল্প 

এক রাজা তার মন্ত্রী পরিষদে দাড়িয়ে বললেন: আমি আমার রাজ্যের এক জ্ঞানী লোককে দেখতে চাই।
কিন্তু সমস্যা হলো জ্ঞানীকে চিহ্নিত করবেন কিভাবে?

রাজ দরবারে বিভিন্ন লোক বিভিন্ন মত দিতে লাগল।কারোর পরামর্শ রাজার পছন্দ হলো না। অবশেষে রাজার সেনাপতি একটা পরামর্শ দিয়েছিল,যেটা রাজার পছন্দ হয়।

সেনাপতির পরামর্শ ছিল : আপনি রাজ্যে ঘোষণা করেন,যে ব্যক্তি আপনাকে আপনি শুনেননি এমন একটা কথা বলতে পারবে, তাকে আপনি পুরস্কার হিসাবে এক কেজি স্বর্ণ দিবেন। রাজা মশাই অবাক। এ কেমন যুক্তি, তাই রাগান্বিত হয়ে সেনাপতিকে বললেন: আপনি কি আমায় খেলনার পুতুল পেয়েছেন, ভাবছেন আপনি যা বলবেন আমি তা মেনে নিব নির্দিধায়।

সেনাপতি: আরে আমার কথা শুনো,তারপর আপনার যা মন চায় তাই করো।

রাজা: হ্যা,বলো।তবে সাবধান এমন কোন কথা বলবেন না, যেটা শুনে আমার মাথা গরম হয়ে যায়।

সেনাপতি: এরজন্য একটা কৌশল আছে।

রাজা: (রাগান্বিত হয়ে)আরে মশাই বলবেন তো কৌশলটা কি?

সেনাপতি: তাহলে শুনো_আপনাকে যে যাই বলুক আপনি শুধু বলবেন আপনি এ কথা শুনেছেন।

রাজা: এভাবে করলে আমি কিভাবে জ্ঞানী চিনতে পারবো?

সেনাপতি: যে জ্ঞানী হবে সে আপনাকে বাধ্য করবে বলতে যে, আপনি এ কথা শুনেননি।

(রাজা ভাবলেন টিকই কথায় যুক্তি আছে)

রাজা:হ্যা এটাই করা যাক।

রাজ্যে ঘোষণা করা হলো। ঘোষণা করার ফলে রাজ বাড়িতে লোকদের ভীড় জমে গেল। শিক্ষিত থেকে অশিক্ষিত,ধনী- গরীব, রাখাল, মেথর,চাষী সবাই নিজ নিজ কর্ম রেখে রাজ বাড়িতে রাজার না শুনা কথা বলতে।এভাবে চলতে চলতে যখন ছয় মাস গতো হয়ে গেলো, তখনও রাজা যে যাহা বলছে রাজা বলতাছেন,,,এই কথাটা আমি শুনেছি।

আরও পড়ুন  জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলের কোন স্থান থাকবে না - উপাচার্য

রাজ্যের অর্থনীতি ধীরে ধীরে নিচে নামতে লাগলো। লোকজন অলস হতে লাগলো।দেশে খাদ্যের অভাব দেখা দিলো।বৃদ্ধ, যুবক, শিশু সবাই অকর্মন্য হতে লাগলো।

এমন পরিস্থিতিতে একজন বিদ্ধান ভাবলেন,আর বসে থাকলে চলবেনা।দেশকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতেই হবে। তাই তিনি রাজার কাছে গেলেন এবং বললেন আমি আপনাকে আপনার না শুনা কথা বলতে পারবো।

রাজা বললেন: (ব্যঙ্গ করে)কতো লোক এই পরিক্ষা দিয়েছে, আপনিও বোধ হয় এই পরিক্ষা দিতে চান?

বিদ্ধান: হ্যা,বলতে তো চাই যদি আপনার অনুমতি হয়।

রাজা: হ্যা বলো, কি বলতে চাও?

বিদ্বান : তাহলে শুন_এই কথাটা আমাদের জন্মের পূর্বের।

রাজা: আরে মশাই বলবেন তো এতো কথা ঘুরান কেন?

বিদ্বান: আরে মশাই শুনবেন তো এতো কথা কথা বলেন কেন?

রাজা: হ্যা,বলো।

বিদ্ধান: তাহলে শুনো_আজ থেকে প্রায় এক শত বৎসর পূর্বে যখন আমাদের জন্ম হয়নি, তখন আমার দাদু খুব আমীর লোক ছিলেন। কিন্তু আপনার দাদু ফকির ছিলেন।আমার দাদু এবং তোমার দাদুর মধ্যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক ছিল। তাই আমার দাদু আপনার দাদুকে ব্যবসার জন্য দুই কেজি স্বর্ণ ধার দিয়েছিলেন, কিন্তু আপনার দাদু পরে বিশ্বাস ঘাতকতা করে আর টাকা গুলো ফিরত দেন নাই।এইকথাটা আপনি কি শুনেছেন??

এবার তো রাজা মশাই মহা মুশকিলে।কি বলবেন তিনি খুজে পাচ্ছেন না।যদি বলেন শুনেননি তাহলে শর্ত অনুযায়ী এক কেজি স্বর্ণ পুরস্কার হিসেবে দিতে হবে। কিন্তু যদি বলেন শুনেছেন, তাহলে প্রজারা ভাববে _

প্রজারা ভাববে উনার বাপ দাদারা ফকির ছিল।
উনার বাপ দাদারা বিশ্বাস ঘাতক ছিল।
সবচেয়ে বড়ো সমস্যা হলো: যদি বলেন শুনেননি তাহলে শর্ত অনুযায়ী এক কেজি স্বর্ণ দিতে হবে।আর যদি বলেন এই কথাও শুনেছেন তাহলে দাদার ঋণ দুই কেজি স্বর্ণ দিয়ে পূরণ করতে হবে।
তাই রাজা মশাই বাধ্য হয়ে বলেন এই কথা তিনি শুনেননি। শর্ত অনুযায়ী পুরস্কার দিতে চাইলে বিদ্বান বলেন_আমি টাকার জন্য এখানে আসিনি। আমি এসেছি দেশকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করতে। তাই এই টাকাগুলো, রাজ কোষে রাখেন, দেশের কোন কাজে ব্যয় করবেন। (গল্পটা না বাড়িয়ে এখানেই শেষ করলাম)

আরও পড়ুন  2026 সালের দুর্বল ব্যাংকের তালিকা দেখুন

এই গল্প থেকে কে কি শিক্ষা পেলেন বলে যাবেন। আমি যে শিক্ষা পেয়েছি নিম্নে দেখো:

আপনি যদি জ্ঞানী হতে চান তাহলে আপনাকে জ্ঞানী প্রমাণ করার প্রয়োজন নেই। আপনার কর্মকান্ডে লোকজন এমনিতেই বোঝা যাবে যে, আপনি জ্ঞানী।
জ্ঞানী হতে চাইলে কথা কম বল কাজ বেশি করো।
জ্ঞানী হতে চাইলে লোভ-লালসা থেকে দূরে থাকো।
জ্ঞানী হতে চাইলে নিজ নিজ পেশাকে গুরুত্ব দিতে শিখো।
কখনোই কাউকে এমন প্রশ্ন করো না যার জন্য নিজের পিতা-মাতার সম্মান হানি হয়।
কারোর প্রশ্নের এমন উত্তর দিতে শিখো যে প্রশ্নকারীর মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo