
সজনে গাছের পাতা এবং সজনে গাছের ডাটা আমাদের বাড়ির আশেপাশে বা বাজারে সব সময় পাওয়া যায় এবং আমরা নিয়মিত ভাবে খেয়েও থাকি । কিন্তু জানেন কি সজনে পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে? না জানলেও সমস্যা নেই এখনি জেনে নিন। ভ
আজকাল আমরা সুপার ফুডের সাথে কম বেশি পরিচিত। সজনে পাতাকে সুপাড় ফুডের সাথে তুলনা করলে ভুল হবে না। এর কারণ সুপার ফুডে যেসব পুষ্টি উপাদান থাকার প্রয়োজন সজনে পাতায় সেসব পুষ্টি উপদান রয়েছে। শুধু তাই নয় সজনে পাতার উপকারিতা সম্পর্কে জানলে আপনি নিজেও অবাক হবেন। চলুন তাহলে জেনে নেই_
সজনে পাতার উপকারিতা ও অপকারিতা
প্রথমে আমরা সজনে পাতার উপকারিতা সম্পর্কে জেনে নিব, তার আগে কিছু কথা বলে নেই যেমন; সজনে পাতার কোনো অপকারিতা নেই তবে কিছু ক্ষেত্রে এটি খাওয়া উচিৎ হবে না।
প্রতি ১০০ গ্রাম শজনে পাতা থেকে পাওয়া যায়- শর্করা ৮.২৮ গ্রাম, ফাইবার ২.০ গ্রাম, স্নেহ ১.৪০ গ্রাম, প্রোটিন ৯.৪০ g, ক্যালসিয়াম ১৮৫ মিলিগ্রাম, লৌহ ৪.০০ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ১৪৭ মিলিগ্রাম, সোডিয়াম ১৯ মিলিগ্রাম, ভিটামিন এ প্রায় ৩৭৮ মাইক্রোগ্রাম এবং ভিটামিন সি ৫১.৭ মিলিগ্রাম।
সজনে পাতার উপকারিতা সমূহ
সজনে পাতাতে বা মরিঙ্গা পাউডারে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল এবং ফাইটো নিউট্রিয়েন্ট থাকে এবং বিশেষ করে ভিটামিন C যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কে বৃদ্ধি করার জন্য বিশেষ প্রয়োজনীয়।
সজনে পাতার উপকার আমাদের শরীরের জন্য বিশেষ প্রয়োজনীয় তার কারণ সজনে পাতা নিয়মিত গ্রহণ করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম উন্নত হয় এবং আমাদের শরীরে কোনরকম ভিটামিন এবং মিনারেলসের অভাব হয় না।
সজনে পাতাতে কিছু অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান থাকে, যেরকম অলিফেরা যা আমাদের দীর্ঘদিনের ব্যাথাকে অনেকটা কম করতে পারে। বহু সময় ধরে যদি আমাদের কোন ব্যথা বা যন্ত্রণা হয়ে থাকে যেরকম হাঁটুতে, হাতে এবং কোমরে ব্যথা ইত্যাদি, তাহলে আমরা যদি নিয়মিত সজনে পাতা বা মরিঙ্গা পাউডার গ্রহণ করি তাহলে সেই ব্যথার অনেকটাই উপশম হয়।
সজনে পাতার আরও কিছু পুষ্টিগুণ_
- প্রদাহনাশক হিসাবে কাজ করে অর্থাৎ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে।
- পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া, পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা, বুকজ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে।
- হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে। শজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, যা দাঁত ও হাড়ের গঠনের অত্যাবশ্যকীয় উপাদান।
- কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য সাহায্য করে।
- শজনে পাতাতে রয়েছে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না।
- শজনে পাতায় রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখতে সাহায্য করে।
- শজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল যৌগ রয়েছে। ত্বকের সংক্রমণ, মূত্রনালী সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি।
সাজনা পাতা খাওয়ার নিয়ম
শজনে পাতা বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে-
- শাকের মতো ভেজে খাওয়া যেতে পারে বা সেদ্ধ করে ভর্তা করে খাওয়া যেতে পারে। তবে রান্না করলে ভিটামিন সি অনেকাংশে কমে যায়।
- প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে গুঁড়া করে খাওয়া যেতে পারে।
- ব্লেন্ড করে জুস হিসেবেও খাওয়া যেতে পারে।
- চায়ের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে।
- কোনো কিছুর অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ভালো নয়। তাই শজনে পাতার গুঁড়া বা রস একদম নিয়মিত না খেয়ে একটু বিরতি দিয়ে খাওয়া ভালো। ১০-১৫ দিন খাওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে খেলে ভালো হয়।
সজনে পাতার অপকারিতা সমূহ
সজনে পাতার গুড়তে প্রচুর পরিমাণ মিনারেলস ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই খুব বেশি পরিমাণ সজনে পাতার গুঁড়ো বা মরিঙ্গা পাউডার গ্রহণ করলে আমাদের খিদে কম হতে পারে এবং পেটে গ্যাস বা ডায়রিয়ার সমস্যা হতে পারে।
সজনে পাতাতে কিছু প্লান্ট কেমিক্যাল থাকে যার জন্য সজনে পাতা একদম ছোট বাচ্চা এবং গর্ভবতী মায়েদের না খাওয়া উচিত।
ব্লাড প্রেসারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত শজনে পাতার গুঁড়া বা রস খেতে থাকলে ব্লাড প্রেসার কমে যেতে পারে।
সজনে পাতা সংলগ্ন ডালগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। এ ডালগুলোতে ক্ষতিকর উপাদান থাকে, যা যেগুলো আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমের ক্ষতি করে।
সাধারণ জিজ্ঞাসা
১। সজনে পাতার উপকারিতা কী?
উত্তরঃ প্রতি ১০০ গ্রাম শজনে পাতা থেকে পাওয়া যায়- শর্করা ৮.২৮ গ্রাম, ফাইবার ২.০ গ্রাম, স্নেহ ১.৪০ গ্রাম, প্রোটিন ৯.৪০ g, ক্যালসিয়াম ১৮৫ মিলিগ্রাম, লৌহ ৪.০০ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ১৪৭ মিলিগ্রাম, সোডিয়াম ১৯ মিলিগ্রাম, ভিটামিন এ প্রায় ৩৭৮ মাইক্রোগ্রাম এবং ভিটামিন সি ৫১.৭ মিলিগ্রাম।
২। ডায়াবেটিস রোগীর কাঁচা সজনে পাতার উপকারিতা কী?
উত্তরঃ ডায়াবেটিস রোগীদের অনেকে মনে করেন, শুধু শজনে পাতা খেলে ডায়াবেটিস অর্থাৎ রক্তের সুগার ঠিক হয়ে যাবে।কিন্তু বিষয়টি আসলে এরকম নয়। ডায়াবেটিস রোগীরা ওষুধ খাওয়ার পাশাপাশি শজনে পাতার জুস বা গুঁড়া খেলে এটি সহায়ক হিসেবে ভূমিকা রাখবে। যাদের প্রি-ডায়াবেটিস তারা শজনে পাতা খাওয়ার মাধ্যমে এবং সঙ্গে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে দেহে সুগারের মাত্রা ঠিক রাখার চেষ্টা করতে পারেন।
৩। সজনে পাতা কি কি রোগের উপকার করে?
উত্তরঃ অন্ধত্ব, রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে।

[…] […]
[…] […]