বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র যেভাবে লিখবেন 2026

পড়ালেখা মানুষের অমূল্য সম্পদ এই সম্পদ অর্জন করা অনেক সময় কঠিন হয়ে যায়। আর্থিক সমস্যার কারণে অনেক সময় আমাদের বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন করতে হয়। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই আবেদন পত্র সহজেই লিখবেন এবং আপনার আর্থিক পরিস্থিতি প্রধান শিক্ষকের নিকট পেশ করবেন।

আমাদের এই দেশে সকলের আর্থিক পরিস্থিতি সমান নয় যার কারণে অনেকেই নিজের পড়ালেখা চালিয়ে যেতে পারেন না। এমতবস্থায় আমাদের হাতে দুইটি অপশন থাকে হয় পড়ালেখা ছেড়ে দেওয়া না হয় বিনা বেতনে পড়ার সুযোগ নেওয়া।

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন

তারিখ: ১৮-০৬-২০২৪

বরাবর,
প্রধান শিক্ষক,
আমারশিক্ষা আদর্শ বিদ্যানিকেতন, গাজীপুর

বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,
আমি সাজিদ, আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার রোল নম্বর ১। আমি নিয়মিতভাবে শ্রেণিতে উপস্থিত থাকি এবং পড়াশোনায় আগ্রহী।

বর্তমানে আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। আমাদের পরিবারের আয় দিয়ে শিক্ষার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায়, বিনীতভাবে অনুরোধ করছি যে, আমাকে বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ প্রদান করা হোক।

আপনার সদয় বিবেচনায় আমি উপকৃত হবো।

বিনীতভাবে,
সাজিদ
শ্রেণি: ১০ম
রোল: ১
আমারশিক্ষা আদর্শ বিদ্যানিকেতন

দরখাস্ত বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন

১৮ জুন, ২০২৪

বরাবর
প্রধান শিক্ষক
আমারশিক্ষা আদর্শ বিদ্যানিকেতন, গাজীপুর

বিষয়: বিনা বেতনে অধ্যয়ন প্রসঙ্গে।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। গত শিক্ষাবর্ষে আমি সন্তোষজনক ফলাফলসহ দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমার পরিবারের আর্থিক অবস্থা বর্তমানে খুবই দুর্বল। আমাদের পরিবারের উপার্জনক্ষম সদস্য একমাত্র আমার পিতা, যিনি অল্প আয়ে সংসার পরিচালনা করে থাকেন।

বর্তমানে পরিবারের দৈনন্দিন খরচ ও অন্যান্য প্রয়োজন মেটানোই অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। এমতাবস্থায় বিদ্যালয়ের বেতন পরিশোধ করা আমার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন  এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা MCQ সাজেশন 2026

অতএব, বিনীত অনুরোধ, আমাকে যেন বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা হয়। আপনার সদয় বিবেচনায় আমি চিরকৃতজ্ঞ থাকব।

নিবেদক,
আপনার অনুগত ছাত্র
সাজিদ
শ্রেণি: ১০ম
রোল নম্বর: ১
আমারশিক্ষা আদর্শ বিদ্যানিকেতন

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কলেজ

তারিখ : ১৮ জুন, ২০২৪

বরাবর
প্রধান শিক্ষক
আমারশিক্ষা আদর্শ বিদ্যানিকেতন, গাজীপুর

বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার নাম সাজিদ এবং রোল নম্বর ১। আমি নিয়মিতভাবে শ্রেণিতে উপস্থিত থাকি ও পড়াশোনায় আগ্রহী।

আমার পরিবারের আর্থিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটময়। বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং সীমিত আয়ে আমাদের পরিবারের খরচ চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায়, আমার পড়ালেখার খরচ চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে।

আমি পূর্ববর্তী পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছি এবং আমার শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ একান্ত প্রয়োজন।

অতএব, বিনীতভাবে অনুরোধ করছি, আমার বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়ার অনুগ্রহ করবেন।

নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র
সাজিদ
শ্রেণি : ১০ম
রোল নম্বর : ১
আমারশিক্ষা আদর্শ বিদ্যানিকেতন

প্রিয় শিক্ষার্থীরা তোমারা যদি আবেদন পত্র লেখার নিয়ম জানতে চাও তাহলে এই লিংক থেকে পড়ে নাও।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo