আবেদন পত্র লেখার নিয়ম বাংলা 2026

চাকরির জন্য হোক বা অন্য কিছুর জন্য হোক আবেদন পত্র লেখার নিয়ম বাংলা জানা করুরি বিষয়। আপনি চাকরি করতে চান বা পড়ালেখা করতে চান আবেদন পত্র ছাড়া চলতে পারবেন না, মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাবার প্রয়োজন তেমনি চাকরি বা পড়ালেখা করার জন্য আবেদন পত্র শেখা প্রয়োজন।

আমাদের শিক্ষকরা ছোটবেলা থেকেই আমাদের সুন্দর ভাবে আবেদন পত্র মুখস্ত করার নির্দেশ দিয়ে থাকেন কিন্তু আসলেই কি মুখস্তই সব? মুখস্ত বিদ্যা দিয়ে আমরা প্রতি ক্লাসে প্রথম স্থান অর্জন করতে পারলেও আমরা কিছুই সিখতে পারি না। বস্তুত বিখ্যাত ব্যাক্তিরা মুখস্ত বিদ্যাকে পরীক্ষায় নকল করার সাথে তুলনা করেছেন।

যায় হোক আজকে আমরা আবেদন পত্র লেখার নিয়ম বাংলা এবং চাকরির জন্য কিভাবে আবেদন পত্র লিখবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো।

আবেদন পত্র লেখার নিয়ম বাংলা 

দরখাস্ত লেখার নিয়ম বা ফরমেট ভিন্ন ভিন্ন প্রয়োজনে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেউ অফিসের প্রয়োজনে দরখাস্ত লেখে, কেউ আবার চাকরির জন্য আবেদন পত্র লেখে, অন্যদিকে শিক্ষার্থীরা দরখাস্ত লেখে তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজনে। যদিও কাজের প্রেক্ষাপটভেদে আবেদন পত্র বা দরখাস্ত আলাদা হয়ে থাকে, কিন্তু বেসিক দরখাস্ত লেখার নিয়ম একই হয়ে থাকে সবক্ষেত্রেই।

আপনি যদি আবেদন পত্র লেখার নিয়ম এর সেই বেসিক নিয়মগুলো মনে রাখতে পারেন, তবে আশা করা যায় আপনার দরখাস্ত লেখার ক্ষেত্রে কোন সমস্যা হবে না। আপনাদের সুবিদার্থে আমরা দরখাস্ত লেখার নিয়ম ছবি সহ লিখেছি।

আবেদন পত্রের বেসিক উপাদান সমূহ

  • তারিখ: দরখাস্ত লেখার সময় সর্বপ্রথম যে জিনিসটা লিখতে, তা হলো তারিখ। দরখাস্তে তারিখের গুরুত্ব অনেক বেশি, এবং একই সাথে সঠিক তারিখ লিখতে হবে। নইলে দরখাস্তটি কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য বলে হবে না। (উদাহরণ: ২৬ জানুয়ারি, ২০২৪ বা ২৬শে জানুয়ারি, ২০২৪ এরকম ফর্মেটে তারিখ লেখা যেতে পারে।)
  • প্রাপক: এই অংশে যার নিকট দরখাস্ত লেখা হচ্ছে তার পদ-পদবী লিখতে হয়, এবং তার সাথে তার ঠিকানা দিতে হয়। উদাহরণ: প্রধান শিক্ষক, ডিএম একাডেমী, নাগেশ্বরী, কুড়িগ্রাম; অধ্যক্ষ, রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, রংপুর; মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম; জেলা প্রশাসক, রাজশাহী ইত্যাদি।
  • বিষয়: দরখাস্তের এই অংশে আপনি কিসের জন্য বা কি আবেদনের জন্য পত্রটি লিখছেন, সেটি এক লাইনে উপস্থাপন করবেন। উদাহরণ: “সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ভেন্যু বরাদ্দ প্রসঙ্গে”।
  • সম্বোধন সূচক শব্দ: মূলত এর পর থেকেই দরখাস্ত শুরু হয়। আমাদের প্রচলিত সিস্টেমে আমরা দরখাস্তের মেইন বডির আগে যার কাছে আবেদন করছি তাকে সম্মানসুচক সম্বোধন করে লিখে থাকি। উদাহরণ: জনাব, মহোদয়, হুজুর ইত্যাদি।
  • বডি: দরখাস্তের এই অংশে মূল বিষয় লেখা হয়। এখানে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কথা না লেখাই শ্রেয়। অল্প শব্দে, কম কথায় দরখাস্তের মূল বিষয়বস্তু তুলে আনাই এই অংশের কাজ। এখানকার শব্দগুলো মার্জিত ও গোছালো হতে হয়, এবং অপ্রয়োজনীয় কথা পরিহার্য।
  • আবেদনকারীর পরিচয় ও ঠিকানা: আবেদনকারীর নাম ও ঠিকানা এই অংশে উল্লেখ্য করতে হয়। এটাই দরখাস্তের সর্বশেষ অংশ।
  • সংযুক্তি: দরখাস্তের সাথে সংযুক্ত করার মতো কোনো কাগজপত্র থাকলে সেটিকে দরখাস্তের শেষাংশে উল্লেখ করতে হয়। “সংযুক্তি” শিরোনামের নিচে এখানে সেই সকল কাগজের নাম লেখা হয় যা যা দরখাস্তের সাথে যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন  ডিজিটাল বাংলাদেশ রচনা - Digital Bangladesh Rochona 2026

এই পয়েন্টগুলো একটি আবেদন পত্র লেখার নিয়ম বাংলা এর মৌলিক অংশটুকু আপনি বুঝেছেন আশা করছি। এতোটুকু আপনার জানা থাকলেই যেকোন দরখাস্ত আপনি খুব সহজেই লিখে ফেলতে পারবেন।  নিচে একটি উদাহরণ দেখুন_

ছুটির জন্য আবেদন পত্র 

ছুটির জন্য আবেদন পত্র বিভিন্ন ধরণের হয়ে থাকে। এর মধ্যে সবথেকে বেশি যেটা প্রয়োজন হয়, সেটা হলো অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র । মূলত স্কুলে গিয়ে অসুস্থ অনুভব করলে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখা হয়।

তারিখ-০৪/০২/২০২৫
বরাবর
প্রধান শিক্ষক
রংপুর সরকারি কলজ
রংপুর।

বিষয়: অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি হিমু, আপনার বিদ্যালয়ের একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। স্কুলে আসার পরে আমি শারীরিক ভাবে অসুস্থ অনুভব করছি। আমার পক্ষে আজকের ক্লাসগুলো করা আর সম্ভব না।
অতএব, জনাবের নিকট আমার বিনীত নিবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি বিবেচনা করে আমাকে ছুটি প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক
হিমু
শ্রেণী-একাদশ
বিভাগ-বাণিজ্য
রোল নং-০৫৬৭

ছুটি মঞ্জুরের জন্য আবেদন (Bangla & in English

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ: ১৫/১১/২০১৯ ইং
বরাবর,
পরিচালক,
এন.এস. আমিন রেসিডেন্সিয়াল স্কুল
উলিপুর, কুড়িগ্রাম।
বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, গত ২৪ নভেম্বর ’হিজিবিজি’ ম্যাগাজিনে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে ৪ জন “সহকারী শিক্ষক” পদে নিয়োগ দেওয়া হবে। আমি আপনার প্রতিষ্ঠানের “সহকারী শিক্ষক” পদের একজন প্রার্থী হিসেবে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক। নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্যাবলী আপনার সদয় বিবেচনার জন্য পেশ করলাম।

প্রার্থীর নাম:
পিতার নাম:
মাতার নাম:
বর্তমান ঠিকানা:
স্থায়ী ঠিকানা:
মোবাইল নাম্বার:
ই-মেইল:
জন্ম তারিখ:
জাতীয়তা:
ধর্ম:
ব্লাড গ্রুপ:
শিক্ষাগত যোগ্যতা:

পরীক্ষার নাম গ্রুপ/বিষয় বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের সন প্রাপ্ত গ্রেড
এসএসসি বিজ্ঞান দিনাজপুর ২০১২ জিপিএ-৫
এইচএসসি বিজ্ঞান দিনাজপুর ২০১৪ জিপিএ-৫
বিএসএস রাষ্ট্রবিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৮ প্রথম শ্রেণী
এমএসএস রাষ্ট্রবিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯ প্রথম শ্রেণী

অভিজ্ঞতা:
১। ………………………
২। ……………………..

আরও পড়ুন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ ২০২৪

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা আমার উল্লেখিত তথ্যাবলী বিবেচনা পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি হয়।

সংযুক্তি:
ছবি ২ কপি
একডেমিক সকল সনদপত্রের সত্যায়ি কপি
চারিত্রিক সনদপত্র
নাগরিকত্ব সনদপত্র

 

4 Comments
  1. Reply
    এক নজরে চিঠি লেখার নিয়ম বাংলা - Amar Sikkha April 30, 2024 at 3:16 PM

    […] […]

  2. Reply
    প্রশংসা পত্রের জন্য আবেদন (প্রধান শিক্ষকের নিকট) - Amar Sikkha September 23, 2024 at 2:47 PM

    […] আবেদন পত্র লেখার নিয়ম বাংলা (চাকরির জ… […]

  3. Reply
    এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৫ - SSC Bangla 2nd Suggestion April 12, 2025 at 2:31 PM

    […] আবেদন পত্র লেখার নিয়ম বাংলা […]

  4. Reply
    যেভাবে দলিল তল্লাশি অনলাইনে বাংলাদেশ 2026 July 21, 2026 at 12:30 AM

    […] সংশ্লিষ্ট রেজিস্টার বরাবর একটি আবেদন পত্র লিখতে হবে। এই আবেদনটির প্রেক্ষিতে  […]

Leave a reply

Amar Sikkha
Logo