
আজকে আমরা জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার সম্পূর্ণ নিয়ম শিখে নেব। আমাদের পরিচয় হলো আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু শুরুতে আমরা জন্মনিবন্ধন করে নেই এর মানে হলো আমরা জন্ম সুত্রে বাংলাদেশি।
জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা/ জন্ম নিবন্ধনে কোন ভুল আছে কিনা জানতে আমাদের জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়। এছাড়াও তাৎক্ষণিক প্রয়োজনে জন্ম নিবন্ধন এর অনলাইন কপি সংগ্রহ করতে জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করতে হয়।
জন্ম নিবন্ধন অনলাইন কিনা, তা verify bdris gov bd ওয়েবসাইট থেকে যাচাই করে জন্ম সনদ ডাউনলোড পিডিএফ করতে বিস্তারিত প্রক্রিয়াটি জেনে নিন এখানে।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ২০২৫
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে, everify.bdris.gov.bd -এই লিংকে ভিজিট করুন। তারপর আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখুন। তারপর ক্যাপচা পূরন করে Search করলেই আপনার জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করে তথ্য দেখতে পাবেন।
তবে, ডিজিটাল করা ১৭ ভিজিট জন্ম নিবন্ধন নম্বর ছাড়া অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই বা জন্ম নিবন্ধন ডাউনলোড পিডিএফ করা যায় না। সেজন্য প্রয়োজন হয়- (19991917571102245) এরকম ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর। আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা তা জানতেও অনলাইনে চেক করতে হবে।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে,
- everify.bdris.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন।
- আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর লিখুন।
- YYYY-MM-DD -ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
- ক্যাপচা পূরন করে নিচের সার্চ বাটনে ক্লিক করুন।
এভাবে জন্ম নিবন্ধন অনলাইন যাচাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন করতে নিচের বিস্তারিত ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন:
ধাপ ১: জন্ম নিবন্ধন অনলাইন যাচাই সাইটে ভিজিট
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমেই ভিজিট করুন- জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাই লিংকে। এবার পরবর্তী পেজে নিবন্ধন যাচাইয়ের জন্য একটি ফরম দেখতে পাবেন।
ধাপ ২: জন্ম নিবন্ধন নম্বর দিন
আপনার অনলাইন জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন, যা পূর্বেই অনলাইনে আছে। খেয়াল রাখবেন, যেন অনলাইন জন্ম নিবন্ধন যাচাই নম্বরটি অবশ্যই ১৭ ভিজিটের হয়।
ধাপ ৩: জন্ম তারিখ লিখুন
আপনার জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে সঠিক জন্ম তারিখটি লিখুন। এক্ষেত্রে জন্ম তারিখটি YYYY-MM-DD (প্রথম বছর -(হাইফেন) মাস- (হাইফেন) দিন) এই ফরম্যাটে ইংরেজি সংখ্যায় লিখুন। অথবা নিচের ছবির মতো ধাপে ধাপে তারিখটি সিলেক্ট করুন।
ধাপ ৪: ক্যাপচা পূরণ করে সাবমিট করুন
সর্বশেষ হিউম্যান ভেরিফিকেশন এর জন্য একটি ক্যাপচা প্রদান করা হবে। যা গাণিতিক প্রশ্ন আকারে থাকে, যেমন- (৫০-৩৭)। বেশিরভাগ ক্ষেত্রেই যোগ-বিয়োগ প্রশ্ন করা হয়। সেখানে সঠিক উত্তর লিখে (৫০-৩৭= “১৩”) search বাটনে ক্লিক করুন।
ধাপ ৫: জন্ম নিবন্ধন অনলাইন যাচাই|Verify bdris gov bd
আপনার দেওয়া তথ্যগুলো সঠিক হলে এবং আপনার জন্ম নিবন্ধন নম্বরটি অনলাইনে আগে থেকেই সংরক্ষিত থাকলে জন্ম নিবন্ধনের সকল তথ্য জানতে পারবেন।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার ক্ষেত্রে, জন্ম নিবন্ধন নম্বর অনলাইনে না থাকলে এবং জন্মতারিখ ভুল হলে পরবর্তী পেইজে No Result Found দেখতে পাবেন।
ব্যাস, এভাবেই অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। পাশাপাশি পরবর্তীতে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড পিডিএফ করতে পারবেন।

[…] আরও দেখুনঃ জন্ম নিবন্ধন যাচাই করুন অনলাইনে […]