ঘরে বসে জন্ম নিবন্ধন যাচাই কপি অনলাইন – Birth Certificate Online Check 2026

বাংলাদেশে কোনো সন্তান জন্ম নেওয়ার পর তার পরিচয় হলো তার জন্মনিবন্ধন। জন্ম নিবন্ধন যাচাই কপি অনলাইন (Birth Certificate Online Check) যাচাই করে আপনি জানতে পারবেন আপনার কাছে থাকা জন্ম নিবন্ধন আসল নাকি নকল। আবার অনেক আগে করা জন্ম নিবন্ধন এর তথ্য অনলাইনে পাওয়া যায় না যে কারণে অনলাইনে চেক করে সহজেই এই সম্পর্কে জানা যায়।

বাংলাদেশে জন্ম নিবন্ধন করা যে কত কষ্টের এটি যারা করে তারা বুঝে। বাংলাদেশের প্রাপ্ত বয়স্ক নাগরিকদের যেমন জাতীয় পরিচয়পত্র থাকে, তেমনি অপ্রাপ্ত বয়স্ক নাগরিকদের জন্য জন্ম নিবন্ধন করতে হয়। সন্তান জন্ম নেওয়ার ৫দিনের মধ্যে জন্মনিবন্ধন করলে কোন প্রকার ফি দিতে হয় না। এই কথাটি অনেকেই জানে না। যার কারণে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়।

ঘরে বসে জন্ম নিবন্ধন যাচাই কপি

জন্ম নিবন্ধন যাচাইয়ের মাধ্যমে আপনি বুঝতে পারবেন জন্ম নিবন্ধনটি আসল নাকি নকল আবার এটিও জানা যাবে সেই নিবন্ধনটির তথ্য অনলাইনে আছে কিনা। যদি কোনো তথ্য না থালে তাহলে প্রথমে তথ্য হালনাগাদ করার জন্য অনলাইনে আবেদন করতে হবে।

আজকে আমরা সেটি নিয়ে কথা বলব না, এখানে আমরা ঘরে বসে কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। চলুন তাহলে জেনে নেই। সমস্ত তথ্য জানতে মনোযোগ দিয়ে পড়ুন।

পূর্বে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম এতদবিষয়ক একটি প্রকল্পের মাধ্যমে সম্পাদিত হতো। বিভিন্ন পর্যায়ে উক্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পর গত ৩০ জুন, ২০১৬ তারিখে প্রকল্পের মেয়াদ শেষ হয় ।বর্তমান সরকার এর সময়ে ০১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন  ৫০+ ইসলামিক স্ট্যাটাস পিক, ইসলামিক ক্যাপশন বাংলা ২০২৬

Birth Certificate Online Check

অনলাইনে জন্মনিবন্ধন করার একটি উদ্দেশ্য আছে সেটি হলো “অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে শক্তিশালীকরণের মাধ্যমে সকল নাগরিকের শুদ্ধ ডাটাবেইজ তৈরীতে সহায়তা করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অংশগ্রহণ”।

এই ওয়েবসাইট এর মাধ্যমে আপনি শিখে নিতে পারবেন যে, কিভাবে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে হয়।

তবে তার জন্য আপনার কিছু উপাদান লাগবে। যেমনঃ

  • জন্ম নিবন্ধন নম্বর
  • জন্ম তারিখ (বছর-মাস-তারিখ)
  • একটি স্মার্টফোন

উপরোক্ত উপাদানগুলো থাকলে আপনি জন্ম সনদ যাচাই করতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

এটি করতে http://everify.bdris.gov.bd ভিজিট করে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ YYYY-MM-DD ফরমেটে লিখে ফরম পূরণ করুন। এরপর ক্যাপচা পূরণ করে search বাটনে ক্লিক করলে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই হয়ে যাবে।

নিচের ধাপগুলো অনুসরন করেলে আপনি সহজেই যাচাই করতে পারবেন।

ধাপ ১ঃ everify.bdris.gov.bd সাইটে প্রবেশ

প্রথমে https://everify.bdris.gov.bd লিংকে প্রবেশ করুন। অথবা Google এ গিয়ে everify.bdris.gov.bd search করে উক্ত ওয়েবসাইটটি খুজে পেতে পারেন। এটি জন্ম নিবন্ধন তথ্য যাচাই এর অফিসিয়াল ওয়েবসাইট।

ধাপ ২ঃ জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ প্রদান

  • ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনার সামনে একটি ফরম চলে আসবে।
  • এই ফরমে “Birth Registration Number” ঘরে আপনার ১৭ ডিজিটের জন্ম সনদের নিবন্ধন নম্বরটি লিখুন।
  • জন্ম তারিখ YYYY-MM-DD এর ঘরে আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ সিলেক্ট করুন।
  • উদাহরণস্বরূপ, ধরুন আপনার জন্ম সাল 1998, জন্ম মাস 8 এবং জন্ম তারিখ 25। তাহলে আপনাকে “Date of Birth” ঘরে 1998-08-25 লিখতে হবে।

লক্ষ্যনীয়ঃ এক্ষেত্রে সরাসরি আপনার জন্ম সনদ থেকে দেখে দেখে হুবুহু লিখতে হবে। কেননা ১৭ ডিজিটের মধ্যে মাত্র ১টি নম্বর ভুল লিখলে আপনার জন্ম তথ্য প্রদর্শিত হবে না।

ধাপ ৩ঃ কেপচার পূরণ 

জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর একটি ফাকা ঘর থাকবে এবং তার উপরে একটা অংক দেওয়া থাকবে সেটি যোগ-বিয়োগ হতে পারে তার উত্তর সেই ফাকা ঘরে বসিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই জন্ম নিবন্ধন অনলাইন যাচাই সম্পূর্ণ কারণ। এখানে আপনি সকল তথ্য দেখতে পাবেন। আর যদি কোন তথ্য না দেখতে পান তাহলে প্রথমে পুনরায় চেক করুন কোথাও ভুল হয়েছে কিনা।

আরও পড়ুন  মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট | HSC Results Check Online 2026

কোনো ভুল না হয়ে থাকলে আপনার জন্ম নিবন্ধন হয় নকল নাহয় অনলাইন করা হয়নি এর জন্য আপনাকে আবেদন করতে হবে।

Birth Certificate Online Check প্রশ্ন ও উত্তর

১। কিভাবে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়?

উত্তরঃ https://everify.bdris.gov.bd এ প্রবেশ করে জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা সমাধান করে search বাটনে ক্লিক করলেই জন্ম তারিখ দিয়ে অনলাইনে জন্ম সনদ যাচাই কপি চলে আসবে।

২। জন্ম নিবন্ধন অনলাইন যাচাই ওয়েবসাইট লিংক কোনটি?

উত্তরঃ everify.bdris.gov.bd (অফিসিয়াল)।

৩। মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করা যায়?

উত্তরঃ হ্যাঁ! মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন চেক করা যায়। তবে এটি করতে ফোনের যেকোনো একটি ব্রাউজার থাকা অবশ্যক।

1 Comment
  1. Reply
    নতুন পদ্ধতিতে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ২০২৬ August 22, 2026 at 4:42 PM

    […] অনলাইন জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন, যা পূর্বেই অনলাইনে […]

Leave a reply

Amar Sikkha
Logo