ন্যাচারাল মেকআপ করার নিয়ম ও পদ্ধতি 2026

মেকআপ মানুষের সৌন্দর্যকে একধাপ এগিয়ে দেয় । তবে সঠিক নিয়মে মেকআপ করতে না জানলে হয়ে যায় আরেক বিপদ। আজকে ন্যাচারাল মেকআপ করার নিয়ম জেনে ঘরে বসে আপনি সহজেই আপার মেকআপ করতে পারবেন।

আজকের পোস্টে আমি শেয়ার করবো কীভাবে খুব ইজিলি ঘরে বসেই আপনারা যেকোনো অকেশনের আগে পারফেক্ট গ্লোয়িং মেকআপ লুক ক্রিয়েট করতে পারেন, যেটা একইসাথে ফ্ললেস ও লং লাস্টিংও হবে! তাহলে চলুন শুরু করা যাক।

ন্যাচারাল মেকআপ করার নিয়ম

অনেকেই মনে করে থাকেন যে ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করা বোধহয় অনেক টাফ। কিন্তু আসলে ব্যাপারটা মোটেও সেরকম নয়! চলুন তাহলে দেখে নেই কীভাবে ন্যাচারাল বেইজ মেকআপ করে সৌন্দর্য বৃদ্ধি করবেন।

১) সঠিকভাবে ফাউন্ডেশন ও কনসিলার অ্যাপ্লাই করা

অনেকেই আছেন যারা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় একবারে অনেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করে তারপর ব্লেন্ড করতে যান! এতে কিন্তু ফাউন্ডেশন ঠিকমতো ব্লেন্ড হতে চায় না। যার ফলে মেকআপ কেকি হয়ে যাওয়ার চান্স থাকে এবং ন্যাচারাল ফিনিশিংটাও থাকে না। এজন্য ফ্ললেস মেকআপ লুক পেতে চাইলে ধীরে ধীরে ফাউন্ডেশনের কভারেজ বিল্ডআপ করুন। ড্রাই স্কিন হলে ডিউয়ি ফাউন্ডেশন ইউজ করুন।

২) স্কিনটোন বুঝে ব্লাশ ও হাইলাইটার অ্যাপ্লাই করা

গ্লোয়িং মেকআপের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মেকআপ লুকে ন্যাচারাল, অর্থাৎ স্কিন লাইক ফিনিশ পাওয়া যায়। তাই নিজের স্কিনটোন বুঝে সে অনুযায়ী ব্লাশ ও হাইলাইটার অ্যাপ্লাই করা খুবই ইম্পরট্যান্ট। যেমন ধরুন, যাদের স্কিনটোন ফেয়ার, তারা যদি পীচ, কোরাল, বেবি পিংক, প্লাম ইত্যাদি কালারের ব্লাশের সাথে শ্যাম্পেইন টোনের হাইলাইটার ইউজ করেন, তাহলে তাদের মেকআপটা দেখতে যেমন গ্লোয়িং লাগবে, তেমনি ন্যাচারালও দেখাবে।

৩) মেকআপের আগে স্কিন প্রিপেয়ার করে নেওয়া

গ্লোয়িং মেকআপ লুক পাওয়ার আসল সিক্রেটটা কী সেটা জানেন? সেটা হলো মেকআপ স্টার্ট করার আগে স্কিনকে সঠিকভাবে প্রিপেয়ার করে নেওয়া। এখন প্রশ্ন হলো স্কিন প্রিপেয়ার কীভাবে করবেন?

আরও পড়ুন  সঠিক নিয়মে মেয়েদের ওজন কমানোর ডায়েট চার্ট 2026

ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে শুরুতে নিজের পছন্দের ফেইস ওয়াশ দিয়ে ফেইস ক্লিন করার পর যেকোনো ভালো কোয়ালিটির হাইড্রেটিং শিট মাস্ক অ্যাপ্লাই করুন। এতে ফেইসে একটা ইনস্ট্যান্ট গ্লো দেখতে পাবেন এবং একইসাথে আপনার মেকআপও পারফেক্টলি ব্লেন্ড হবে। যদি হাতের কাছে শিটমাস্ক না থাকে, তাহলে নিজের পছন্দের কোনো হাইড্রেটিং সিরাম বা ময়েশ্চারাইজারও অ্যাপ্লাই করতে পারেন।

৪) ইল্যুমিনেটিং প্রাইমার ইউজ করা 

মেকআপের শুরুতে প্রাইমার ইউজ করতে হয় এটা তো সবাই জানেন। মার্কেটে দুই ধরনের প্রাইমার দেখতে পাবেন, যেগুলোর একটা ম্যাট ফিনিশ দেয় এবং আরেকটা গ্লোয়িং বা ইল্যুমিনেটিং ফিনিশ দেয়। গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করতে ইল্যুমিনেটিং প্রাইমার সুপার ইফেক্টিভ রোল প্লে করে। পাশাপাশি এই প্রাইমার অ্যাপ্লাই করলে মেকআপ হয় লং লাস্টিং ও ফ্ললেস।

৫) ভালো কোয়ালিটির সেটিং স্প্রে ইউজ করা

মেকআপের একদম লাস্ট স্টেপটা হলো সেটিং স্প্রে এর সাহায্যে পুরো ফেইসের মেকআপ সেট করে নেওয়া। যদি আপনার মেকআপ গ্লোয়িং এবং একইসাথে লং লাস্টিং রাখতে চান, তাহলে ইল্যুমিনেটিং বা ডিউয়ি ফিনিশ দেয় এমন একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করুন৷ এতে মেকআপ সেট হয়ে যাবে, মেকআপ লুকটা দেখতে গ্লোয়িং লাগবে এবং দিনভর বাইরে থাকলেও মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না।

শেষ কথা, এই ছিলো আজকের ন্যাচারাল মেকআপ করার নিয়ম। নিত্য নতুন মেকআপ করার নিয়ম সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। পোস্ট পছন্দ হলে শেয়ার করুন।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo