
ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ সুরু হলো আজ থেকে। আজ বুধবার (৫ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত ডিগ্রি ১ম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। এ শোকোল শিক্ষার্থী অনার্স প্রোগ্রামে ভর্তি হতে পারেনি তাদের জন্য এটি একটি বড় সুযোগ। যাদের জিপিএ কম তারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তাহলে ডিগ্রিতে ভর্তি হতে হবে।
ডিগ্রি ভর্তি সম্পর্কে আপনাদের অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন।আজকের আর্টিকেলে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন। ডিগ্রীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবেদন যোগ্যতা,আবেদনের তারিখ এবং অন্যান্য ভর্তি রিলেটেড সকল তথ্য দেওয়া হয়েছে যাতে আপনারা খুব সহজেই আবেদন শেষ করতে পারেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ডিগ্রী পাস কোর্সের অধীনে বিএ,বিএস,বিএসএস, বিএসসি কোর্সগুলো অফার করে থাকে।সকল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী একই কোর্সে আবেদন করতে পারবে না।আপনার বিভাগ অনুযায়ী বিভিন্ন কোর্সে আবেদন পারবেন।
ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট nu.ac.bd/admission
থেকে শিক্ষার্থীরা ডিগ্রী পাস কোর্সের জন্য আবেদন করতে পারবেন।এই ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কোর্সের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
রিকয়ারমেন্ট
১। শিক্ষার্থীদের ২০১৯,২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২। এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে,২০২১,২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে উত্তীর্ণ হতে হবে।
৩। এইচএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ নূন্যতম ২.০০ পেতে হবে।
উল্লেখিত রিকোয়ারমেন্ট পূরণ করলে একজন শিক্ষার্থী NU ডিগ্রি পাসকোর্স ২০২৪ এর জন্য এপ্লিকেবল বলে গণ্য হবে।
ডিগ্রি ভর্তি আবেদন করতে যা লাগবে
ডিগ্রী ভর্তি আবেদনকরার জন্য প্রয়োজন হবে:-
- শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর
- পরীক্ষায় পাশের সন/শিক্ষাবর্ষ
- SSC এবং HSC পাশকৃত শিক্ষাবোর্ড
- যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম
- ডিগ্রি কোর্স সিলেকশন
- যদি কোন কোটা থাকে তাহলে তার তথ্যসমূহ
- আবেদনকারীর ছবি(পাসপোর্ট সাইজের)
- আকার:-150*120 pixel
- ফরমেট:-JPG
- সাইজ:-50 Kb এর নিচে
ডিগ্রি ১ম বর্ষের ভর্তি অনলাইনে আবেদনের নিয়ম
প্রথম ধাপ: ডিগ্রী অনলাইন এডমিশন ওয়েবসাইটে প্রবেশ
প্রথমত nu.ac.bd/admission ওয়েবসাইটে প্রবেশ করুন।ডিগ্রি ভর্তি আবেদন করার জন্য মেনু থেকে ডিগ্রি পাস(Degree Pass)কোর্সের অপশনটি বেছে নিন।এরপর Apply Now অপশন এ ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ: SSC/HSC বা এই সমমান পরীক্ষার তথ্যাবলী
পরবর্তী পেইজে আপনার একাডেমির তথ্যসমূহ যেমন SSC ও HSC পরীক্ষার রোল,বোর্ড,রেজাল্ট এবং পাশের সন দিন এবং Next বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ: শিক্ষাগত এবং ব্যক্তিগত তথ্যসমূহ যাচাই করুন
HSC পরীক্ষার রোল,বোর্ড,রেজাল্ট এবং পাশের সন ইত্যাদি সংশ্লিষ্ট একটি পেইজ আসবে।এখানে আপনার সকল তথ্য সঠিক আছে কিনা তার যাচাই করুন।তারপর Next বাটনে ক্লিক করুন।
See More: ডিগ্রি উপবৃত্তির আবেদনের নিয়ম
চতুর্থ ধাপ: কলেজ এবং কোর্স নির্বাচন
পরবর্তী ধাপে আপনার কলেজের নাম নির্বাচন করুন।কলেজ সিলেকশন অপশন থেকে আপনাকে:-
- বিভাগ
- আপনার জেলা ও
- কলেজের নাম সিলেক্ট করুন।
- তবে আপনি শুধুমাত্র একটি কলেজ নির্বাচন করতে পারবেন।
এরপর উক্ত কলেজের আওতাধীন কোর্সগুলো এবং সিট সংখ্যা আপনি preferred subject list এ দেখতে পারবেন।আপনার পছন্দের কোর্স তালিকা থেকে নির্বাচন করুন।এক্ষেত্রে আপনি এক বা একাধিক কোর্স সিলেক্ট করতে পারবেন।Next এ ক্লিক করে পরের ধাপে যান।
পঞ্চম ধাপ: কোটার তথ্য প্রদান
আপনার যদি কোন কোটা থেকে থাকে তাহলে ‘Do you want to apply for a quota’ অপশনে Yes সিলেক্ট করুন এবং প্রয়োজনীয় তথ্য সমূহ দিন।কোটা না থাকে তাহলে No সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
ষষ্ঠ ধাপ: ছবি এবং যোগাযোগের তথ্য প্রদান
সবশেষে Choose File এ ক্লিক করে আপনার সদ্য তোলা ছবি দিন।ছবির সাইজ 150*150 পিএক্সেল৷ছবিটি অবশ্যই JPG ফরম্যাটে হতে হবে এবং ফাইলের সর্বোচ্চ আকার 50Kb হতে পারবে।
এজন্য আগে থেকে আপনার মোবাইলে বা কম্পিউটারে ছবিটির Height,Width,Format and File Size করে রাখতে হবে।
আপনার মোবাইল নাম্বারটি প্রদান করুন।এক্ষেত্রে অবশ্যই নিজের মোবাইল নম্বর ব্যবহার করবেন।কেননা পরবর্তীতে সকল তথ্য সমূহ এই নাম্বারেই পাঠানো হবে।
সপ্তম ধাপ: আবেদন রিভিউ এবং সাবমিট
এই পেইজ এ আপনার আবেদনের বিস্তারিত তথ্যসমূহ দেখতে পাবেন।আপনার পিতা মাতার নাম,আপনার লিঙ্গ,জন্ম তারিখ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল রেজাল্ট সহ সকল তথ্য পুনরায় চেক করে Submit Application অপশনে ক্লিক করুন। যদি কোন ধরনের ভুল থেকে থাকে তাহলে Cancel এ ক্লিক করে তথ্য সংশোধন করে পুনরায় সাবমিট দিন।
আবেদন সম্পূর্ণ হয়ে গেলে বিস্তারিত ফর্ম দেখতে পাবেন। ফরমটি প্রিন্ট করে নিন এবং পরবর্তীতে ভর্তি হওয়ার সময় এই ফরমটির প্রয়োজন হবে।
(নোটঃ যদি আবেদন করতে না পারেন বা কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানান। অথবা আপনি চাইলে আমাকে ফেসবুক থেকে নক করুন আমি আবেদন করে দিব)
