রেইনকোট গল্পের MCQ – রেইনকোট গল্পের মূলভাব 2026

প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা HSC HSC রেইনকোট গল্পের mcq প্রশ্ন ও উত্তর ও রেইনকোট গল্পের মূলভাব পড়তে আগ্রহী তারা আমাদের ওয়েবসাইট থেকে পড়ে নাও। অনেকে মনে করবে আরও ওয়েবসাইট আছে সেখান থেকে পড়বে,

কিন্তু বলে রাখি আমাদের ওয়েবসাইটে পাবে সম্পূর্ণ নির্ভুল উত্তর এবং বাছাই করা সব গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন ও উত্তর। তাই দেরি না করে চলো তাহলে আজকে পড়া যাক।

 

রেইনকোট গল্পের mcq

১। আখতারুজ্জামান ইলিয়াস ১৯৪৩ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ১১ ফেব্রুয়ারি
খ. ১২ ফেব্রুয়ারি
গ. ১৩ ফেব্রুয়ারি
ঘ. ১৪ ফেব্রুয়ার

২। আখতারুজ্জামান ইলিয়াসের গ্রামের নাম কী?
ক. নুরালি
খ. নারুলি
গ. গোটিয়া
ঘ. সারুলি

৩। আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যুদিবস কোনটি?
ক. ২ জানুয়ারি ১৯৯৭
খ. ৩ জানুয়ারি ১৯৯৭
গ. ৪ জানুয়ারি ১৯৯৭
ঘ. ৫ জানুয়ারি ১৯৯৭

৪। আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ কোনটি?
ক. খোঁয়ারি
খ. চিলেকোঠার সেপাই
গ. বৌ-ঠাকুরানীর হাট
ঘ. নন্দিত নরকে

৫। আখতারুজ্জামান ইলিয়াসের সংকলিত ছোটগল্প কয়টি?
ক. ২৬টি
খ. ২৮টি
গ. ৩০টি
ঘ. ৩২টি

৬। ‘রেইনকোট’ গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কী?
ক. বৃষ্টি থেকে আত্মরক্ষা
খ. তথ্য উদঘাটন
গ. মুক্তিযোদ্ধার জবানবন্দি
ঘ. রহস্য উন্মোচন

৭। ‘রেইনকোট’ গল্পের রেইনকোটটি কার?
ক. নুরুল হুদার
খ. নুরুল হুদার শ্যালকের
গ. নুরুল হুদার ভাইয়ের
ঘ. নুরুল হুদার ছেলের

৮। ‘অন্তত তিন দিন ফুটফাট বন্ধ’- এখানে কী বন্ধের কথা বলা হয়েছে?
ক. গোলাগুলি
খ. বৃষ্টির শব্দ
গ. গাড়ির শব্দ ঘ. মেঘের গর্জন

৯। নুরুল হুদার সুরা/দোয়া উচ্চারণের মধ্যে প্রকাশ পায়-
i. অসংলগ্নতা ii. সরলতা
iii. ভীতসন্ত্রস্ততা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iiii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কলিংবেলটা চেপে একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুক্কুর। দরজা খুলে বের হন নাট্যকার মুনীর আশফাক। সঙ্গে সঙ্গেই শুক্কুরের পেছনে থাকা কয়েকজন লোক আশফাক ও তার মেয়েকে ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দেয়।

আরও পড়ুন  বিনামূল্যে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর পড়ুন 2026

১০। উদ্দীপকে শুক্কুর চরিত্রটি ‘রেইনকোট’ গল্পের কার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. আব্দুস সাত্তার মৃধা খ. নুরুল হুদা
গ. ইসহাক
ঘ. মিন্টু

১১। উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে-
i. বুদ্ধিজীবীদের ধ্বংস করার প্রয়াস
ii. শারীরিক নির্যাতন
iii. রাজাকারদের নৃশংসতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২। ‘তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও’- এখানে আসমার কথায় কী প্রকাশ পেয়েছে?
ক. অনুরোধ খ. আবেগ
গ. ভালোবাসা ঘ. সহানুভূতি

১৩। নুরুল হুদার কার ঠিকানা জানা ছিল না?
ক. ছদ্মবেশী কুলিদের খ. মিন্টুর
গ. প্রিন্সিপালের ঘ. আবদুস সাত্তার মৃধার

১৪। ‘স্টেনগানওয়ালা ছোকরার দল’- কারা?
ক. মিলিটারি
খ. হানাদার বাহিনী
গ. মুক্তিবাহিনী
ঘ. রাজাকার বাহিনী

১৫। মিলিটারি ক্যাম্প যেখানে ছিল সে জায়গাটা ছিল-
ক. সহজলভ্য < strong>খ. দুর্ভেদ্য
গ. নিরাপত্তাহীন
ঘ. দুষ্কর

তোমরা আরও রেইনকোট গল্পের mcq পড়তে এখানে যেতে পার।

রেইনকোট গল্পের মূলভাব

রেইনকোট’ একটি প্রতীকী গল্প, যা মুক্তিযুদ্ধের সময় ঢাকার পরিস্থিতি তুলে ধরে। গল্পে নুরুল হুদা নামে এক ভীতু ও নিরপেক্ষ শিক্ষকের অভিজ্ঞতার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের তাৎপর্য ফুটে ওঠে। গেরিলা আক্রমণের কারণে পাকিস্তানি সেনাবাহিনী তার ওপর অত্যাচার চালায়।

বৃষ্টির দিনে শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট পরে কলেজে যাওয়ার সময় সেই রেইনকোট তার মধ্যে সাহস ও দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলে। বন্দি অবস্থাতেও তিনি এই অনুভূতি ধরে রাখেন এবং উপলব্ধি করেন কেন মুক্তিযোদ্ধারা দেশের জন্য লড়াই করছে।

গল্পটি দেখায়, অস্ত্র হাতে যুদ্ধ না করেও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন সুনাগরিক কীভাবে একজন বড় মাপের দেশপ্রেমিক হয়ে উঠতে পারে। ‘রেইনকোট’ এই চেতনার প্রতীক।

Follow Us

Facebook Page: AmarSikkha.com 

Linkedin: AmarSikkha.com

Google News: Amar Sikkha

WhatsApp Channel: Amar Sikkha 

আরও পড়ুন  মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন

Telegram: t.me/amarsikkha

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo