
অনার্স ১ম বর্ষ বাজারজাতকরণ নীতিমালা (ক) বিভাগ সাজেশন নিচে দেওয়া হয়েছে এখান থেকে পড়ুন। সেই সাথে খ এবং গ বিভাগের প্রশ্ন দেওয়া হয়েছে দেখে নিন। পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
বাজারজাতকরণ নীতিমালা (ক) বিভাগ সাজেশন
১. বাজার বলতে কী বুঝায়?
অথবা, বাজার কী?
উত্তর : বাজার বলতে কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেটকে বুঝায়। মূলত এটি একটি স্থানকে বুঝায়, যেখানে ক্রেতা ও বিক্রেতাগণ তাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় বিক্রয়ের লক্ষ্যে একত্রিত হয়।
২. ভ্যালু কী?
উত্তর : কোনো পণ্য ভোগ বা ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় এবং তার বিনিময়ে যে অর্থ ব্যয় হয়, এ দুয়ের মধ্যে যে পার্থক্য বিদ্যমান তাই ভ্যালু।
৩. ক্রেতাভ্যালু কী?
উত্তর : পণ্য বা সেবা পণ্য ভোগের জন্য ক্রেতা কিছু সুবিধার বিনিময়ে অর্থ ব্যয় করে থাকে। এক্ষেত্রে প্রাপ্ত সুবিধা এবং ব্যয়িত অর্থের তুলনা বা পার্থক্যই হলো ক্রেতাভ্যালু।
৪. 4P দ্বারা কী বুঝায়?
উত্তর : বাজারজাতকরণ মিশ্রণের চারটি উপাদান রয়েছে যা 4P দ্বারা বুঝানো হয়। এগুলো হলো : P = Product (পণ্য), P = Price (মূল্য), P = Place (স্থান) ও P = Promotion (প্রসার)।
৫. বাজারজাতকরণ ক্রেতাদের জন্য কী সৃষ্টি করে?
অথবা, বাজারজাতকরণ দ্বারা কী কী উপযোগ সৃষ্টি হয়?
উত্তর : বাজারজাতকরণ ক্রেতাদের জন্য যথাযথ উপায়ে ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে।
৬. ক্রেতা ইক্যুইটি কী?
উত্তর : ক্রেতা ইক্যুইটি হলো কোম্পানির সব ক্রেতার জীবনব্যাপী ভ্যালুর সমন্বিত রূপ। ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা বা এর উদ্দেশ্য হলো উচ্চ ক্রেতা ইক্যুইটি তৈরি করা।
৭. কৌশলগত পরিকল্পনা কী?
উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বাজারে বিদ্যমান সুযোগ ও সম্পদ বণ্টনের মাধ্যমে প্রাপ্ত সুযোগকে কাজে লাগায় এবং অর্থনৈতিক অবস্থা ও বাজার সম্পর্কে পূর্বানুমানের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করে তাই হলো কৌশলগত পরিকল্পনা।
৮. কৌশলগত ব্যবসায় একক (SBU) কাকে বলে?
উত্তর : একটি কোম্পানির প্রধান ব্যবসায় গঠন কাঠামোতে যতগুলো একক থাকে তার প্রত্যেকটি একককে আলাদা আলাদাভাবে কৌশলগত ব্যবসায় একক বলা হয়।
৯. BCG অ্যাপ্রোচ বলতে কী বুঝ?
উত্তর : কৌশলগত ব্যবসায় একক মূল্যায়নের জন্য শীর্ষস্থানীয় ব্যবস্থাপনা উপদেষ্টা ফার্ম বোস্টন কনসালটিং গ্রুপ (বিসিজি) প্রবৃদ্ধি শেয়ার মেট্রিক্স উন্নয়ন করেছে, যা অত্যন্ত জনপ্রিয়। এ মেট্রিক্স ব্যবহার করে একটি কোম্পানি তার সব SBU (Strategic Business Unit) কে বিভিন্ন ভাগে ভাগ করতে পারে।
১০. SWOT কী?
উত্তর : SWOT হচ্ছে এক ধরনের তালিকা বা মেট্রিক্স, যা প্রতিষ্ঠান ও পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে ব্যবসায়ের সম্ভাবনা, ঝুঁকি, দুর্বলতা এবং শক্ত অবস্থান নির্ণয়ে সহায়তা করে।
১১. SWOT বিশ্লেষণ কী?
উত্তর : কোম্পানির সবলতা (Strengths), দুর্বলতা (Weaknesses). সুযোগ (Opportunities) এবং হুমকিগুলোর (Threats) সামগ্রিকভাবে মূল্যায়ন করাই হলো SWOT বিশ্লেষণ।
১২. কোন পরিবেশের উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য?
উত্তর : সামষ্টিক বাজারজাতকরণ পরিবেশের উপাদানগুলো অনিয়ন্ত্রিত।
১৩. প্রতিযোগী কাকে বলে?
উত্তর : সাধারণত যারা সমজাতীয় পণ্য ও সেবার অফার প্রদান করে এমন ব্যবসায়িক প্রতিপক্ষকে প্রতিযোগী বলে।
১৪. প্রযুক্তিগত পরিবেশ কী?
উত্তর : প্রযুক্তিগত পরিবেশ হলো সেসব শক্তিসমূহ যেগুলো নতুন প্রযুক্তি উদ্ভাবন, নতুন পণ্য এবং বাজার সুযোগ সৃষ্টি করে।
১৫. কোটর বাজারজাতকরণ কী?
অথবা, নিশ বাজারজাতকরণ কাকে বলে?
উত্তর : স্বতন্ত্র বৈশিষ্ট্য সংবলিত কোটর হতে বিশেষ সুবিধা প্রাপ্তির জন্য পরিচালিত কর্মকা-কে কোটর বা নিশ বাজারজাতকরণ বলে।
১৬. উপসংস্কৃতি কাকে বলে?
উত্তর : একদল মানুষ যারা একই পরিবেশ এবং পরিস্থিতিতে বসবাসকারী এবং অংশীদারিত্বের ভিত্তিতে জীবনযাপন করে তাদের এ জীবনযাপন প্রক্রিয়াকে উপসংস্কৃতি বলে।
১৭. রেফারেন্স গ্রুপ কারা?
উত্তর : ক্রেতা বা ভোক্তাদের নিজস্ব মূল্যবোধ, আচার-আচরণ, বিশ্বাস এবং ভূমিকা গঠনে যেসব ব্যক্তি বা দল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তারাই রেফারেন্স গ্রুপ বা নির্দেশক।
১৮. পণ্য কাকে বলে?
অথবা, পণ্য কী?
উত্তর : বিনিময় প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত উভয়পক্ষের প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি বিধানের লক্ষ্যে যা কিছু বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় সেগুলোই পণ্য।
১৯. লোভনীয় পণ্য কাকে বলে?
উত্তর : যেসব পণ্য যা তীব্র অভাব অনুভূত হওয়ার কারণে তাৎক্ষণিক অপরিকল্পিতভাবে ক্রয় করা হয় তাকে লোভনীয় পণ্য বলে।
২০. ব্র্যান্ড কী?
উত্তর : ব্র্যান্ড হলো একটি নাম, শর্ত, সংকেত, প্রতীক ও এগুলোর সংমিশ্রণ যা বিক্রেতাদের পণ্য বা সেবা বাজারে চিহ্নিতকরণের কাজে ব্যবহৃত হয়।
২১. ব্র্যান্ড ইক্যুইটি কী?
উত্তর : ব্র্যান্ড ইক্যুইটি হলো সব কোম্পানির ইতিবাচক একটি পার্থক্যকৃত প্রভাব যেখানে ব্র্যান্ড নাম জানার ফলে পণ্য বা সেবার মান সম্পর্কে ক্রেতারা সাড়া প্রদান করে।
২২. প্যাকেজিং কী?
উত্তর : পণ্যের গুণাগুণ যাতে নষ্ট না হয় এবং পণ্যকে ভোক্তার কাছে যথাযোগ্যভাবে আকর্ষণীয় করে তোলার জন্য পণ্যের বাইরে যে দৃষ্টিনন্দন আবরণ দেওয়া হয় তাকে প্যাকেজিং বা মোড়কীকরণ বলে।
২৩. পণ্য সারি বলতে কী বুঝ?
উত্তর : কোনো কোম্পানির সমজাতীয় বা বৈশিষ্ট্যপূর্ণ কতিপয় পণ্যের সমষ্টিকেই পণ্য সারি বলে।
২৪. পণ্য মিশ্রণ কাকে বলে?
অথবা, পণ্য মিশ্রণ কী?
উত্তর : কোনো কোম্পানি বিক্রয়ের জন্য বাজারে যতগুলো পণ্য উপস্থাপন করে মূলত তার সমষ্টিকেই পণ্য মিশ্রণ বলে।
২৫. সেবা কী?
উত্তর : সেবা হচ্ছে যেকোনো কার্যক্রম বা সুবিধা যা একপক্ষ অন্য পক্ষের জন্য অফার করে এবং যা অবশ্যই অস্পর্শনীয় এবং যাতে মালিকানার কোনো পরিবর্তন ঘটে না।
২৬. সেবা কি পচনশীল?
উত্তর : হ্যাঁ, সেবা পচনশীল। অর্থাৎ সেবাকে ধরে রাখা বা মজুত করে রাখা যায় না।
২৭. নতুন পণ্য কাকে বলে?
উত্তর : পূর্বে বাজারে উপস্থাপন করা হয়নি এমন যেকোনো পণ্য যখন বাজারে উপস্থাপন করা হয় তাকে নতুন পণ্য বলে।
২৮. পণ্যের জীবনচক্রের সংজ্ঞা দাও।
অথবা, পণ্যের জীবনচক্র কী?
উত্তর : কোনো পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারে অবস্থান এবং তারপর বাজার থেকে চিরতরে হারিয়ে যাওয়া পর্যন্ত যেসব পর্যায় বা স্তর অতিক্রম করে সেসব স্তরকে একত্রে পণ্যের জীবনচক্র বলা হয়।
২৯. ফ্যাড কী?
উত্তর : ফ্যাড হচ্ছে সেসব ফ্যাশন যা বাজারে খুব দ্রুত প্রবেশ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় আবার দ্রুত বাজার থেকে বিতাড়িতও হয়।
৩০. ফ্যাশন কী?
উত্তর : ফ্যাশন হলো একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত জনপ্রিয় স্টাইল যা বর্তমান ভোক্তাদের কাছে খুবই জনপ্রিয়তা পায়।

[…] ক বিভাগ দেখুন […]