সহজে নগদ একাউন্ট দেখার নিয়ম, কোড জেনে নিন 2026

মোবাইল ব্যাংকিং এর নাম আসলে ‘নগদ’ এর নাম আসবেই। আর নতুন এবং জনপ্রিয় এই মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে অনেকেই সঠিক জানেন না। তাই, অনেকেই অনুসন্ধান করেন কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলব, নগদ একাউন্ট দেখার নিয়ম ও নগদ একাউন্ট দেখার নিয়ম কোড ইত্যাদি।

ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা হচ্ছে নগদ। বর্তমানে নগদ ব্যবহারকারী তুলনামূলকভাবে অনেক বেশি। সাধারণত একটা নগদ একাউন্ট খোলার পর নগদ একাউন্টের টাকা দেখার জন্য আমাদের নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে হয়। যেহেতু নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার মাধ্যমেই আমরা নগদ একাউন্টের ব্যালেন্স কত তা দেখতে পারি তাই নগদ একাউন্টের ব্যালেন্স দেখার জন্য আমাদের নগদে টাকা দেখার নিয়ম জানতে হয়। নগদ একাউন্ট দেখার নিয়ম বলতে নগদ অ্যাকাউন্ট এর সব কিছু নিয়ে আজকের লেখা।

এক নজরে নগদ একাউন্ট দেখার নিয়ম 

নগদ একাউন্ট দেখার বিভিন্ন নিয়ম রয়েছে এর মধ্যে যারা বাটুন মোবাইল ব্যবহার করে তারা কোড দিয়ে নগদ একাউন্ট দেখতে পারবেন। আবার, যারা স্মার্ট মোবাইল ব্যবহার করে তারা কোড এবং নগদ ব্যাংকিং অ্যাপ দিয়ে নগদ একাউন্ট দেখতে পারবেন। আজকে আমরা স্মার্ট ফোন এবং বাটন ফোন দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাব।

নগদ একাউন্ট দেখার নিয়ম কোড

নগদে টাকা দেখার জন্য প্রথম এবং সহজ পদ্ধতিটি হচ্ছে কোড এর মাধ্যমে নগদ একাউন্টের টাকা দেখা। কোড ডায়াল করে কিভাবে নগদে টাকা দেখবেন নিচে তা দেখানো হলো। নগদ একাউন্ট কোডের মাধ্যমে নগদে ব্যালেন্স চেক করার জন্য সরাসরি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যান এবং নিচের ধাপগুলো ফলো করুন।

স্টেপ-১ঃ নগদ একাউন্টের টাকা দেখার জন্য নগদ একাউন্ট কোড *167# ডায়াল করুন।

স্টেপ-২ঃ নগদে ব্যালেন্স চেক করার জন্য ৭নাম্বার অপশন  ‘my nagad‘ সিলেক্ট করে সেন্ড করুন।

আরও পড়ুন  সবচেয়ে সেরা ভালো নতুন গেম ডাউনলোড 2026

স্টেপ-৩ঃ টাকা দেখার জন্য ১নাম্বার অপশন  ‘balance inquiry‘ সিলেক্ট করে সেন্ড করুন।

স্টেপ-৪ঃ এবার আপনার ৫ডিজিটের পিন নাম্বার দিন। আপনার নগদে ব্যালেন্স দেখুন।

স্মার্ট ফোন দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম 

স্মার্ট ফোন দিয়ে অ্যাপের মাধ্যমে নগদ একাউন্টের টাকা দেখার নিয়ম তুলনামূলক অনেক সহজ। তবে অ্যাপের মাধ্যমে নগদ একাউন্টের টাকা দেখার জন্য ফোনের ডাটা কানেকশন চালু রাখতে হবে। অ্যাপের মাধ্যমে নগদে টাকা দেখার জন্য নগদ অ্যাপটি ওপেন করুন। আর যদি অ্যাপটি আপনার ফোনে ইন্সটল না থাকে তাহলে প্লেস্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে নিন এবং নিচের স্টেপগুলো ফলো করুন।

স্টেপ-১ঃ অ্যাপটি ওপেন করার পর নগদ একাউন্টে প্রবেশ করার জন্য আপনার নগদ একাউন্টটির নাম্বার এবং পিন দিয়ে লগিন এ ক্লিক করুন।

স্টেপ-২ঃ  এবার আপনার অ্যাকাউন্ট এর উপর দিকে ‘Tap for Balance‘ এ ক্লিক করার পর নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।

নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

সাধারণত নগদে উপবৃত্তির টাকা দেখার জন্য আলাদা কোনো নিয়ম নেই। কেননা উপবৃত্তির টাকা সরাসরি মেইন ব্যালেন্সেই যোগ হয়। অর্থাৎ আপনারা নগদ একাউন্টের ব্যালেন্স চেক করলেই উপবৃত্তির টাকা দেখতে পারবেন। তবে সেই টাকা উপবৃত্তির টাকা নাকি অন্য টাকা তা দেখার জন্য আপনাকে স্টেটমেন্ট তথা নগদের লেনদেন চেক করতে হবে।

নগদের স্টেটমেন্ট চেক করার নিয়ম হলো নগদে ব্যালেন্স চেক করার মত ডায়াল করুন *167# এবং বাকিগুলো সাধারণ টাকা দেখার নিয়ম অনুসরন করুন শুধু মাত্র balance inquiry’ সিলেক্ট এর জায়গায় ‘mini statement’ সিলেক্ট করুন। আবার, যদি আপনি অ্যাপ থেকে লেনদেন দেখতে চান তাহলে অ্যাপ লগিন করার পর সরাসরি লেনদেন এ ক্লিক করুন সেখানে আপনার সমস্ত লেনদেন এর বিবরন দেখতে পাবেন। নিচে দেখুন কিভাবে বুঝবেন এটি উপবৃত্তির টাকা_

আরও পড়ুন  Recently Most Viral Video Bangladesh Link 2026

এখন যদি দেখতে পান কোন নাম্বার থেকে টাকা এসেছে তাহলে বুঝবেন এই উপবৃত্তির টাকা নয় কিন্তু যদি লেখা থাকে  ‘Disbursment-Received (Govt) তাহলে সেটি উপবৃত্তির টাকা।

নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার

বিভিন্ন সময় নগদ মোবাইল ব্যাংকিং নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এসব সমস্যার সমাধান পেতে কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে যোগাযোগ করুন। নিচে নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার ও ইমেইল ঠিকানা দেওয়া হলো।

হেল্পলাইন নম্বরঃ 16167 এবং 09609-616167
ইমেইলঃ info@nagad.com.bd

অফিসিয়াল ওয়েবসাইটঃ https://nagad.com.bd/bn/

সর্বশেষ, একাউন্ট ব্যালেন্স চেক, নগদ একাউন্ট লেনদেন চেক বিষয় সম্পর্কিত নগদে টাকা দেখার নিয়ম নিয়ে আমাদের পোস্ট। আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে এবং এই পোষ্টের মাধ্যমে এখন থেকে আপনি খুব সহজেই আপনার নগদ একাউন্টের টাকা দেখতে পারবেন।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo