
শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় “শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন” ২০২৪ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের (এইচএসসি/সমমান অধ্যয়নরত শিক্ষার্থী) মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলীর পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরম-এ আবেদন করতে হবে। আবেদনপত্রের ফরম “শাহজালাল ইসলামী ব্যাংকের” সকল শাখায় অথবা https://sjiblbd.com/scholarship থেকে সংগ্রহ করা যাবে।
শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তির আবেদন
| বিভাগ | বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে | সিটি কর্পোরেশন এলাকার বাহিরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে |
|---|---|---|
| বিজ্ঞান বিভাগ | জিপিএ-৫.০০ | জিপিএ-৪.৮০ |
| অন্যান্য বিভাগ | জিপিএ-৪.৮০ | জিপিএ-৪.৫০ |
বিশেষ নির্দেশনা :
- আর্থিক প্রয়োজনে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সাথে পরীক্ষার নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
- যে সকল আবেদনকারীর পিতা/মাতা/অভিভাবকের মাসিক আয় ২০,০০০/- (দুই লক্ষ) টাকার উপরে, তাদের আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
- বর্ণিত যোগ্যতা এবং নির্দেশনাবলীর ফরম-এ উল্লিখিত শর্তাবলী কোনো একটি অপূর্ণ থাকলে, কোনো রকম ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- অন্য কোনো উৎস থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগ/কুরিয়ারযোগে আগামী ১৩ মে ২০২৫ইং তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং
উক্ত তারিখের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
ব্যবস্থাপক, ফাউন্ডেশন অফিস, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন,
প্রধান কার্যালয় (৩য় তলা), শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড,
ইসলামী ব্যাংক টাওয়ার, ৪৬, বীর উত্তম সামসুল আলম সড়ক,
গুলশান-১, ঢাকা-১২১২।

