
হাজারো বাবা মায়ের স্বপ্ন থাকে একটি সন্তান লাভের। সবার কপালে হয় না অনেকে আইইউআই IUI খরচ কত বাংলাদেশে সেটি জানতে চান আজকের পোস্ট থেকে এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আইইউআই (IUI) কি?

আইইউআই কি
আইইউআই (IUI) বা ইনট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন হচ্ছে কৃত্রিম গর্ভধারণের একটি চিকিৎসা পদ্ধতির ধরণ যা সাম্প্রতিককালে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। আইইউআই (IUI) চিকিৎসার মাধ্যমে স্বামীর ভালো মানের শুক্রাণুগুলো অন্যান্য নিথর বা কার্যক্ষমতাহীন শুক্রাণু থেকে আলাদা করা হয়। তারপরে সেই ভালো শুক্রাণুকে ইনজেকশনের মাধ্যমে সরাসরি মায়ের গর্ভে প্রবেশ করানো হয় । আইইউআই (IUI) চিকিৎসার মাধ্যমে স্বামীর থেকে গতিশীল শুক্রাণু নিয়ে ল্যাব পৃথক করে স্ত্রীর জরায়ুতে প্রবেশ করানো হয় এবং গর্ভধারণে সক্ষম হয়।
আইইউআই(IUI) চিকিৎসার প্রয়োজনীয়তা
- প্রজনন সমস্যাযুক্ত দম্পতি।
- টিউব খোলা আছে, অন্যান্য সব কিছু ঠিক আছে, কিন্তু তবুও স্বাভাবিক প্রক্রিয়ায় গর্ভধারণে ব্যর্থ হয়েছে তারা আইইউআই (IUI) চিকিৎসার সহযোগিতা নিতে পারে।
- যৌ/নাঙ্গের মাধ্যমে যৌ/নমিলন করতে পারেন না অথবা এটি করার বিষয়ে শারীরিক অক্ষমতা বা মানসিক সমস্যা আছে।
- বিভিন্ন কারণে গর্ভধারণ করা কঠিন হয়। চিকিৎসাজনিত ত্রুটিযুক্ত রোগী যেমন- এইচআইভি পজিটিভ পার্টনার থাকলে বা মা এইচআইভি পজিটিভ থাকলে বাচ্চার মধ্যেও এটি ট্রান্সমিট হতে পারে,এসব ক্ষেত্রে IUI একটি যথোপযুক্ত ব্যবস্থা।
আইইউআই(IUI) চিকিৎসা ও সফলতার হার
আপনার মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে ৫-১০ দিনের জন্য আপনাকে সাধারণত ওষুধ (মুখে খাওয়ার ট্যাবলেট অথবা গোনাডোট্রপিন ইনজেকশন) নেওয়ার পরামর্শ দেওয়া হবে। আপনার শরীরের প্রতিক্রিয়া প্রতি ৩-৪ দিন সোনোগ্রাফি দ্বারা নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করা হবে। যখন ফলিকলগুলো উপযুক্ত আকারের হবে তখন এইচসিজি (HCG) ইনজেকশন দিয়ে ডিম্বস্ফোটনের (ওভ্যুলেশন) চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে এবং প্রায় ৩৬ ঘন্টা পরে আইইউআই (IUI) পদ্ধতির পরিকল্পনা করা হবে। আপনার সঙ্গীকে তার বীর্যের নমুনা প্রদান করতে হবে। যদি কোনো সমস্যা দেখা যায় তবে পূর্বে সংরক্ষিত নমুনাও ব্যবহার করা যেতে পারে। বীর্যের নমুনা পরীক্ষাগারে প্রক্রিয়াজাত করা হয় এবং তারপরে ইনজেকশনের মাধ্যমে জরায়ুতে প্রবেশ করানো হয়। আপনাকে পরবর্তী ১৪ দিনের জন্য ওষুধ দেওয়া হতে পারে যার শেষে গর্ভাবস্থা নিশ্চিত করার জন্য একটি সিরাম বিটা-এইচসিজি পরীক্ষা করা হয়।
বিশ্বব্যাপী আইইউআই (IUI) চিকিৎসার গড় সাফল্যের হার প্রায় ১৫%। প্রায় ৮০% গর্ভধারণ প্রথম তিনটি আই ইউ আই (IUI) চক্রের মধ্যে ঘটে। আমরা সাধারণত সর্বাধিক পরপর ৩-৪ টি আইইউআই (IUI) চক্রের সুপারিশ করি।
আইইউআই IUI খরচ কত বাংলাদেশে
বাংলাদেশে আইইউআই পদ্ধতিতে চিকিৎসা খুবই কম হাসপাতালেই পাবেন তবে, এখানে স্বাভাবিকের তুলোনায় খরচ একটু বেশি পরবে। জায়গা ভেদে IUI খরচ ১০,০০০ থেকে ৫০,০০০ হাজার পর্যন্ত হতে পারে। মনে রাখবেন এটি শুধু প্রাথমিক খরচ এর আগে পরে আরও খরচ লাগতে পারে।
Follow Us
Facebook Page: AmarSikkha.com
Linkedin: AmarSikkha.com
Google News: Amar Sikkha
WhatsApp Channel: Amar Sikkha
Telegram: t.me/amarsikkha
