শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি ছুটির তালিকা ২০২৬ ক্যালেন্ডার

সরকারি ছুটির তালিকা ২০২৬ সাধারণত সরকার নির্ধারিত জাতীয়, ধর্মীয় ও ঐতিহাসিক দিবসগুলোর ভিত্তিতে প্রকাশ করা হয়। এতে একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের মতো জাতীয় দিবসের ছুটি থাকে। পাশাপাশি ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনের মতো ধর্মীয় ছুটিও অন্তর্ভুক্ত হয়।

সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্র ও শনিবার ধরা হয়। এই তালিকা সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কাজের পরিকল্পনা সহজ করে। ছুটির তালিকা অনুযায়ী মানুষ ভ্রমণ, পারিবারিক সময় ও ব্যক্তিগত কাজের পরিকল্পনা করতে পারে।

সরকারি ছুটির তালিকা ২০২৬ 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ২০২৬ সালের (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকাটি নিচে দেওয়া হলো।এই তালিকায় সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) বাদে মোট ৭২ দিন ছুটি বরাদ্দ করা হয়েছে

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা

ক্র. ছুটির উপলক্ষ্য তারিখ ও দিন দিন সংখ্যা
০১ শব-ই-মিরাজ* ১৭ জানুয়ারি, শনিবার ০০
০২ শ্রী শ্রী সরস্বতী পূজা ২৩ জানুয়ারি, শুক্রবার ০০
০৩ মাঘী পূর্ণিমা* ০১ ফেব্রুয়ারি, রবিবার ০১
০৪ শব-ই-বরাত* ০৪ ফেব্রুয়ারি, বুধবার ০১
০৫ শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ১৫ ফেব্রুয়ারি, রবিবার ০১
০৬ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি, শনিবার ০০
০৭ পবিত্র রমজান, দোলযাত্রা, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর* ও গ্রীষ্মকালীন অবকাশ ১৮ ফেব্রুয়ারি, বুধবার হতে ২৫ মার্চ, বুধবার ২৬
০৮ স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ, বৃহস্পতিবার ০১
০৯ পুণ্য শুক্রবার ০৩ এপ্রিল, শুক্রবার ০০
১০ পুণ্য শনিবার ০৪ এপ্রিল, শনিবার ০০
১১ ইস্টার সানডে ০৫ এপ্রিল, রবিবার ০১
১২ বৈসাবি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক উৎসব ১৩ এপ্রিল, সোমবার ০১ (সংশ্লিষ্ট এলাকায়)
১৩ বাংলা নববর্ষ ১৪ এপ্রিল, মঙ্গলবার ০১
১৪ মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) ০১ মে, শুক্রবার ০০
১৫ পবিত্র ঈদ-উল-আযহা* ২৪ মে, রবিবার হতে ০৪ জুন, বৃহস্পতিবার ১০
১৬ পবিত্র আশুরা* ২৬ জুন, শুক্রবার ০০
১৭ জুলাই গণঅভ্যুত্থান দিবস ০৫ আগস্ট, বুধবার ০১
১৮ আখেরি চাহার সোম্বা* ১২ আগস্ট, বুধবার ০১
১৯ ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)* ২৬ আগস্ট, বুধবার ০১
২০ শুভ জন্মাষ্টমী ০৪ সেপ্টেম্বর, শুক্রবার ০০
২১ ফাতেহা-ই-ইয়াজদাহম* ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ০১
২২ শ্রী শ্রী দূর্গা পূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা* ও লক্ষ্মী পূজা ১৮ অক্টোবর, রবিবার হতে ২৯ অক্টোবর, বৃহস্পতিবার ১০
২৩ শ্রী শ্রী শ্যামা পূজা ০৮ নভেম্বর, রবিবার ০১
২৪ বিজয় দিবস ১৬ ডিসেম্বর, বুধবার ০১
২৫ শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার হতে ৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার ১১
২৬ প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি ০৩
মোট (সাপ্তাহিক ছুটি ব্যতীত) ৭২
আরও পড়ুন  তুমি আসবে বলে হে স্বাধীনতা - শামসুর রাহমান | 2026

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

চাঁদ দেখা সাপেক্ষে: তারকাম চিহ্নিত (*) ছুটির তারিখগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল ।

সাপ্তাহিক ছুটি: সপ্তাহে শুক্রবার ও শনিবার মোট দুই দিন ছুটি থাকবে ।

বিশেষ দিবস: ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকলেও দিবসগুলো যথাযথভাবে উদযাপন করতে হবে ।

অন্যান্য: কোনো কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে ক্লাস বন্ধ করা বা শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না ।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo