
সরকারি ছুটির তালিকা ২০২৬ সাধারণত সরকার নির্ধারিত জাতীয়, ধর্মীয় ও ঐতিহাসিক দিবসগুলোর ভিত্তিতে প্রকাশ করা হয়। এতে একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের মতো জাতীয় দিবসের ছুটি থাকে। পাশাপাশি ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনের মতো ধর্মীয় ছুটিও অন্তর্ভুক্ত হয়।
সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্র ও শনিবার ধরা হয়। এই তালিকা সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কাজের পরিকল্পনা সহজ করে। ছুটির তালিকা অনুযায়ী মানুষ ভ্রমণ, পারিবারিক সময় ও ব্যক্তিগত কাজের পরিকল্পনা করতে পারে।
সরকারি ছুটির তালিকা ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ২০২৬ সালের (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকাটি নিচে দেওয়া হলো।এই তালিকায় সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) বাদে মোট ৭২ দিন ছুটি বরাদ্দ করা হয়েছে ।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা
| ক্র. | ছুটির উপলক্ষ্য | তারিখ ও দিন | দিন সংখ্যা |
| ০১ | শব-ই-মিরাজ* | ১৭ জানুয়ারি, শনিবার | ০০ |
| ০২ | শ্রী শ্রী সরস্বতী পূজা | ২৩ জানুয়ারি, শুক্রবার | ০০ |
| ০৩ | মাঘী পূর্ণিমা* | ০১ ফেব্রুয়ারি, রবিবার | ০১ |
| ০৪ | শব-ই-বরাত* | ০৪ ফেব্রুয়ারি, বুধবার | ০১ |
| ০৫ | শ্রী শ্রী শিবরাত্রি ব্রত | ১৫ ফেব্রুয়ারি, রবিবার | ০১ |
| ০৬ | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ২১ ফেব্রুয়ারি, শনিবার | ০০ |
| ০৭ | পবিত্র রমজান, দোলযাত্রা, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর* ও গ্রীষ্মকালীন অবকাশ | ১৮ ফেব্রুয়ারি, বুধবার হতে ২৫ মার্চ, বুধবার | ২৬ |
| ০৮ | স্বাধীনতা ও জাতীয় দিবস | ২৬ মার্চ, বৃহস্পতিবার | ০১ |
| ০৯ | পুণ্য শুক্রবার | ০৩ এপ্রিল, শুক্রবার | ০০ |
| ১০ | পুণ্য শনিবার | ০৪ এপ্রিল, শনিবার | ০০ |
| ১১ | ইস্টার সানডে | ০৫ এপ্রিল, রবিবার | ০১ |
| ১২ | বৈসাবি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক উৎসব | ১৩ এপ্রিল, সোমবার | ০১ (সংশ্লিষ্ট এলাকায়) |
| ১৩ | বাংলা নববর্ষ | ১৪ এপ্রিল, মঙ্গলবার | ০১ |
| ১৪ | মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) | ০১ মে, শুক্রবার | ০০ |
| ১৫ | পবিত্র ঈদ-উল-আযহা* | ২৪ মে, রবিবার হতে ০৪ জুন, বৃহস্পতিবার | ১০ |
| ১৬ | পবিত্র আশুরা* | ২৬ জুন, শুক্রবার | ০০ |
| ১৭ | জুলাই গণঅভ্যুত্থান দিবস | ০৫ আগস্ট, বুধবার | ০১ |
| ১৮ | আখেরি চাহার সোম্বা* | ১২ আগস্ট, বুধবার | ০১ |
| ১৯ | ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)* | ২৬ আগস্ট, বুধবার | ০১ |
| ২০ | শুভ জন্মাষ্টমী | ০৪ সেপ্টেম্বর, শুক্রবার | ০০ |
| ২১ | ফাতেহা-ই-ইয়াজদাহম* | ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার | ০১ |
| ২২ | শ্রী শ্রী দূর্গা পূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা* ও লক্ষ্মী পূজা | ১৮ অক্টোবর, রবিবার হতে ২৯ অক্টোবর, বৃহস্পতিবার | ১০ |
| ২৩ | শ্রী শ্রী শ্যামা পূজা | ০৮ নভেম্বর, রবিবার | ০১ |
| ২৪ | বিজয় দিবস | ১৬ ডিসেম্বর, বুধবার | ০১ |
| ২৫ | শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন | ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার হতে ৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার | ১১ |
| ২৬ | প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি | – | ০৩ |
| মোট (সাপ্তাহিক ছুটি ব্যতীত) | ৭২ |
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
চাঁদ দেখা সাপেক্ষে: তারকাম চিহ্নিত (*) ছুটির তারিখগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল ।
সাপ্তাহিক ছুটি: সপ্তাহে শুক্রবার ও শনিবার মোট দুই দিন ছুটি থাকবে ।
বিশেষ দিবস: ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকলেও দিবসগুলো যথাযথভাবে উদযাপন করতে হবে ।
অন্যান্য: কোনো কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে ক্লাস বন্ধ করা বা শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না ।
