পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান pdf ডাউনলোড করুন 2026

যারা অধীর আগ্রহে পদ্মা সেতু সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নের জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জন্যই আজকের এই পোস্ট। এখানে তোমরা পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবে, যা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় সহায়ক হবে।

পদ্মা সেতু থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন প্রায় সব নিয়োগ পরীক্ষায় আসতে পারে। তাই এখানকার তথ্যগুলো ভালোভাবে জানা থাকলে পরীক্ষায় সহজেই উত্তর দিতে পারবে।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 

পদ্মা সেতুর নকশা প্রণয়ন করেছে = আমেরিকার মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম AECOM

পদ্মা সেতুর উচ্চতা কত = পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।

পদ্মা সেতুর স্প্যান কয়টি = সেতুটিতে ৪১টি স্প্যান রয়েছে

পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত = ভূমিকম্পন সহনশীল ৯ মাত্রা।

পদ্মা সেতুর খরচ কত = পদ্মা সেতু ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা

মাটির কত মিটার গভীরে গিয়ে পাইল বসানো হয়েছে পদ্মা সেতুতে?= পদ্মা সেতু ১২৮ মিটার (৪২০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু । সূত্রঃ ইউকিপিডিয়া

পদ্মা সেতু কত কিলোমিটার লম্বা = পদ্মা সেতু লম্বা ৬.১৫ কিলোমিটার।

পদ্মা সেতুর কাজ কবে শুরু হয় = ২৬ নভেম্বর ২০১৪

পদ্মা সেতুর কাজ শেষ কবে হয়= ২৩শে জুন ২০২২

পদ্মা সেতু কয়টি জেলাকে সংযুক্ত করবে = পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে সংযোগ করেছে।

পদ্মা সেতু এশিয়ার কততম সেতু = পদ্মা সেতু দক্ষিণ এশিয়ায় ৬ষ্ঠ।

পদ্মা সেতুর পিলার ও স্প্যান সংখ্যা = ৪১টি স্প‌্যান ও ৪২টি পিলার

পদ্মা সেতুর অর্থায়ন করেছে কোন দেশ = পদ্মা সেতু বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করেছে।পদ্মা সেতু করতে কোন দেশের কাছ থেকে টাকা নেয় নি। পদ্মা সেতুর জন্য মোট বাজেট হয়েছে ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা।

পদ্মা সেতুর ১ম স্প্যান বসানোর দিন সেতু দৃশ্যমান হয় কোন তারিখে = ৩০ সেপ্টেম্বর ২০১৭

পদ্মা সেতুতে কোন ধরনের রেল লাইনের সংস্থান আছে = ডুয়েল গেজ লাইন

পদ্মা সেতু ঢাকার সাথে কতটি জেলাকে সংযুক্ত করবে = পদ্মা সেতু ঢাকার সাথে ১৯টি জেলাকে সংযুক্ত করবে।

পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর = পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর ১০০ বছর

আরও পড়ুন  এপস্টেইন ফাইল কী? কেন এটি সবার আলোচনার শীর্ষে

পদ্মা সেতুর নির্মাণ ব্যয় = পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা

পদ্মা সেতু কোন বিভাগে অবস্থিত = ঢাকা বিভাগে অবস্থিত

পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে = মুন্সিগঞ্জ ও শরীয়তপুর

পদ্মা সেতুতে কাজ করা প্রথম বাঙালী মহিলা প্রকৌশলীর নাম কি? = ইশরাত জাহান ইশি

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান সকল পরীক্ষার

পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী? = চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ

পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত = ২৬৪ টি।

পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত = ৬০ ফুট

পদ্মা সেতুর প্রকল্পের জনবল কত = পদ্মা সেতুর প্রকল্পের জনবল প্রায় ৪ হাজার।

পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি = ৮১ টি।

পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ফুট = ৩৮৩ ফুট।

পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং কয়টি করে করা হয়েছে = ৬ টি।

পদ্মা সেতু তৈরিতে কত কিলোমিটার এলাকা নদীশাসনের আওতায় আনা হয়েছে?= দুই পারে প্রায় ১২ কিলোমিটার।

পদ্মা সেতুর কয় লেন বিশিষ্ট = পদ্মা সেতুর ৪ লেন বিশিষ্ট।

পদ্মা সেতুতে রেললাইন স্থাপন করা হয় কোথায় = দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতুর উপর তলায় যানবাহন নিচ তলায় রেললাইন স্থাপন করা হয়।

পদ্মা সেতুর কি দিয়ে নির্মিত হয়েছে = পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট যা কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হয়েছে।

বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি = বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম পদ্মা সেতু’।

পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় কোথায় = পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় হংকংয়ে।

পদ্মা সেতু প্রকল্পের জন্য কত সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয় = পদ্মা সেতু প্রকল্পের জন্য ১১ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়।

পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে? = পদ্মা সেতু প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

পদ্মা সেতু নির্মাণে কত দেশের উপকরণ ব্যবহার করা হয় = পদ্মা সেতু নির্মাণে ৬০ টি দেশের কোন না কোন উপকরণ ব্যবহার করা হয়।

পদ্মা সেতু কতটি দেশের মেধা ও শ্রম দিয়ে নির্মিত হয়েছে = পদ্মা সেতু ২০ টি দেশের মানুষের মেধা ও শ্রম কদিয়ে নির্মিত হয়েছে।

আরও পড়ুন  ৪৬তম বিসিএস বাংলা প্রশ্নের সমাধান

পদ্মা সেতুর অবস্থান ০৩ টি জেলায়= মুন্সিগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর

পদ্মা সেতু পার হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত টাকা টোল দিয়েছেন = প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৮টি গাড়ি ছিল। পদ্মা সেতুতে ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দিয়েছেন তিনি।

এক নজরে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতুর প্রকল্পের নাম: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
পদ্মা সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিট।
পদ্মা সেতুর প্রস্থ: ৭২ ফুট।
পদ্মা সেতুর স্প্যান সংখ্যা: ৪১ লেন।
পদ্মা সেতুর রেল লাইনের অবস্থান: পদ্মা সেতুর রেল লাইনের অবস্থান নিচতলায়।
পদ্মা সেতুর ভায়াডাক্ট: ৩.১৮ কিলোমিট।
পদ্মা সেতুর সংযোগ সড়ক: দুই প্রান্তে প্রায় ১৪ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রকল্প নদী শাসন: দুই পারে প্রায় ১২ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রকল্প ব্যয়: ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা।
পদ্মা সেতুর প্রকল্পের জনবল: প্রায় ৪ হাজার।
পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার: ৮১ টি।
পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা: ৬০ ফুট।
পদ্মা সেতুর পাইলিং গভীরতা: ৩৮৩ ফুট।
পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং: ৬ টি।
পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা: ২৬৪ টি।
পদ্মা সেতুতে যা যা থাকবে: বিদ্যুৎ, গ্যাস এবং অপটিক্যাল ফাইবার লাইন।
পদ্মা সেতুর ধরন: দ্বিতল বিশিষ্ট কংক্রিট এবং স্টিল দ্বারা নির্মিত এই সেতু।
পদ্মা সেতুর পিলার কয়টি: ৪২ টি।
পদ্মা সেতুর প্রকল্পের চুক্তিবদ্ধ কম্পানি: চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
পদ্মা সেতুর নকশা: এইসিওএমের নেতৃত্বে আন্তর্জাতিক এবং জাতীয় পরামর্শকদের নিয়ে একটি দল গঠন করা হয়। আর তারাই হচ্ছে পদ্মা সেতুর নকশা পরামর্শদাতা।
পদ্মা সেতুর প্যানেলের সভাপতির নাম: অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
পদ্মা সেতুর স্প্যান বিশেষজ্ঞ দল সদস্য সংখ্যা: ১১ জন।
পদ্মা সেতুর কাজ: মূল সেতু, নদী শাসন, জাজিরা সংযোগকারী সড়ক, টোল প্লাজা.
পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি: ১৭ই জুন, ২০১৪ইং সালে বাংলাদেশ সরকার এবং চিনা চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়।
1 Comment
  1. Reply
    কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - Amar Sikkha October 1, 2024 at 1:53 PM

    […] […]

Leave a reply

Amar Sikkha
Logo