ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা বলতে কি বুঝায় লেখ | 2026

ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা ব্যবসায় পরিচালনার অন্যতম প্রধান হাতিয়ার। মূল্যবোধ ও নৈতিকতা ছাড়া এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা অসম্ভব। কিছু অসাধু ব্যবসায়ি যদিও বিভিন্ন ধরণের প্রতারণার মাধ্যমে তাদের মূল্যবোধহীনতার পরিচয় দিয়ে থাকে তবুও তারা বেশি দিন বাজারে টিকে থাকতে পারে না। নিচে এর গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করা হলো-

ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা কি? 

ব্যবসায়িক মূল্যবোধ কী?: মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটি প্রধানর মানদণ্ড যার মাধ্যমে মানুষের আচার-আচরণ, রীতিনীতি ও কার্যক্রম পরিচালিত হয় এবং সমাজের মানুষের কর্মকান্ডের ভালোমন্দ বিচার করা হয়। অন্যভাবে বলা যায়, মূল্যবোধ হচ্ছে মানুষের মৌলিক দৃঢ় বিশ্বাস। এ বিশ্বাসের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে ব্যক্তিগত বা সামাজিক গ্রহণযোগ্যতার সৃষ্টি হয়। মূল্যবোধ কতিপয় বিবেচনামূলক উপাদানের সমষ্টি যার মধ্যে কোনো ব্যক্তির কোনো বিষয় সম্পর্কিত ধারণা প্রতিফলিত হয়।

অর্থাৎ ব্যবসায়িক মূল্যবোধ বলতে এমন একটি মানদণ্ডকে বোঝায় যার ওপর ভিত্তি করে ব্যবসায়িক রীতিনীতি, চিন্তা-চেতনা, ধ্যানধারণা তথ্য ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে।

ব্যবসায়িক নৈতিকতা কী?: ব্যবসায়ীকে কোন অবৈধ অন্যায় ও নীতিবিবর্জিত কাজ, যেমন-পণ্যে ভেজাল দেওয়া, অন্যায্যভাবে পণ্যের মূল্যবৃদ্ধি, পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা, কর্মরত শ্রমিক কর্মীদের উপযুক্ত পারিশ্রমিক থেকে বঞ্চিত করা, সরকারকে আয়কর প্রদান না করা, বিনিয়োগকারীদের ঠিকভাবে লভ্যাংশ প্রদান থেকে বিরত থাকা, এলাকার পরিবেশগত ক্ষতিসাধন করা ইত্যাদি অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হয়।

সুতরাং আমরা বলতে পারি, যেসব নিয়মকানুন, রীতিনীতি ও অনুশাসন দ্বারা ব্যবসায়-বাণিজ্য গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ব্যবসায় নৈতিকতা বলা যায়।

ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা বলতে কি বুঝায়? 

অধিক মুনাফা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা, অসম প্রতিযোগিতা, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন এমন নানা কারণে ব্যবসায়িক অঙ্গনে অনৈতিক কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। খবরের কাগজের পাতা উল্টালেই আমরা দেখতে পাই মরা মুরগি বেচা কেনা, খাদ্যদ্রব্যে ভেজাল, নিম্নমানের পণ্য তৈরি বা বিক্রয়, ওজনে কম দেওয়া, ফরমালিনযুক্ত মাছ ও ফলমূল, পণ্য সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া, নির্মাণ কাজে নিম্নমানের দ্রব্য ব্যবহার, ঔষধে ভেজাল এবং চলাচলের অযোগ্য যানবাহনের অবাধ চলাচল এমন অসংখ্য অনৈতিক কার্যক্রমের উদাহরণ।

আরও পড়ুন  নিয়ন্ত্রণের পদক্ষেপ গুলো কি কি ব্যাখ্যা

এই অনৈতিক কার্যকলাপের প্রতিক্রিয়া ভয়াবহ। ভেজাল ঔষধ খেয়ে অনেক শিশু মারা যাচ্ছে এবং অসুস্থ হচ্ছে। ভেজাল খাদ্য খেয়ে মানুষ নানা রকম ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। যদি এই অনৈতিক কার্যক্রমগুলো রোধ করা না যায়, তাহলে একটি রোগাক্রান্ত, অসুস্থ সমাজ গড়ে উঠবে, যার পরিণতি হবে অত্যন্ত ভয়ানক।

মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্ব

১. মানবীয় মর্যাদা ও সম্মান: সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষ। ব্যবসা-বাণিজ্য একটি বৈধ ও সম্মানজনক পেশা। অনৈতিক কার্যকলাপ ও আচরণ মানুষের কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়। নৈতিকতা ব্যবসাকে শুধুমাত্র একটি আর্থিক লেনদেনের ঊর্ধ্বে স্থাপন করে এটিকে সামাজিক দায়িত্ব ও সম্মানের একটি প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে।

২. জনস্বাস্থ্যের সুরক্ষা: বর্তমানে ভেজাল খাবার খেয়ে মানুষ কঠিন ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যার প্রতিক্রিয়া ভয়াবহ। একমাত্র ব্যবসায়িক নৈতিকতাই এই ভয়াবহ পরিণতি থেকে আমাদের রক্ষা করতে পারে। ঔষধপত্রে ভেজালের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ঔষধ প্রস্তুতকারকদের নৈতিক আচরণই এই বিপর্যয় থেকে আমাদের সমাজকে রক্ষা করতে পারে।

৩. দীর্ঘমেয়াদী সাফল্য: অনৈতিক কার্যকলাপের মাধ্যমে সাময়িকভাবে আর্থিকভাবে লাভবান হলেও এর পরিণাম কখনও ভালো হয় না। অনেক ব্যবসায়ী প্রথমে ভালো ফলাফল করলেও অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়ে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেছেন। দীর্ঘমেয়াদী সাফল্য এবং স্থায়িত্বের জন্য নৈতিকতা অপরিহার্য। এটি ব্যবসার সুনাম বৃদ্ধি করে এবং গ্রাহকদের আস্থা অর্জন করে, যা যেকোনো ব্যবসার জন্য অমূল্য সম্পদ।

৪. সামাজিক শ্রদ্ধা ও আস্থা: অনৈতিক কার্যকলাপে লিপ্ত ব্যবসায়ীকে সবাই ঘৃণা করে। সমাজে সম্মান ও শ্রদ্ধা পেতে হলে ব্যবসায় নৈতিক আচরণ বা সততার পথ অবলম্বনের কোনো বিকল্প নেই। নৈতিক ব্যবসায়ীগণ সমাজের কাছে শ্রদ্ধেয় হন এবং তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পায়।

৫. সামাজিক দায়বদ্ধতা: ব্যবসা একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের ভালো মন্দ ও কল্যাণ দেখা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ব্যবসার মূল লক্ষ্য মুনাফা অর্জন হলেও সামাজিক দায়িত্ব পালন একটি অপরিহার্য কাজ। এই কাজে অবহেলা বা অনীহা ব্যবসার জন্য মঙ্গলজনক নয়। যে ব্যবসায় মূল্যবোধ নেই, সে ব্যবসা ঝুঁকিপূর্ণ এবং সমাজের জন্য ক্ষতিকর।

আরও পড়ুন  ২০২১ সালের মাস্টার্স ফলাফল পূণঃনিরীক্ষণের আবেদন

ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানবতা এবং সামাজিক দায়িত্ববোধের একটি প্রশ্ন। একটি সুস্থ, উন্নত ও মানবিক সমাজ গঠনে নৈতিক ব্যবসার কোনো বিকল্প নেই।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo