
জাতীয় পরিচয় পত্র https services nidw gov bd nid pub card status চেক করুন খুবই সহজেই। আজকের বিষয় কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সহজেই জাতীয় পরিচয় পত্রের সর্বশেষ অবস্থা জানতে পারবেন অর্থাৎ আপনি যদি nid কার্ড এর জন্য ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন তাহলে ২০-৩০ দিনের মধ্যেই আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি চলে আসবে আর এটি চেক করার জন্য আজকের সম্পূর্ণ পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন।
https services nidw gov bd nid pub card status check
নতুন ভোটার আইডি কার্ড চেক
নতুন ভোটার নিবন্ধিত হওয়ার পরে এসএমএস এর প্রাপ্ত এনআইডি নাম্বার সঠিক কিনা তা জানতে নতুন ভোটার আইডি কার্ড চেক করা জরুরী। একই সাথে নতুন ভোটার আইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সুযোগ রয়েছে।
আপনার নতুন ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা সেটি নিয়ম হলোঃ
- প্রথমে nidw ওয়েবসাইটের nid pub অপশন থেকে claim account যেতে হবে
- এর পরে আপনার ভোটার স্লিপে থাকা নম্বরের সাথে NIDFN যুক্ত করে টাইপ করতে হবে অথবা
- আপনার এনআরই নাম্বার তথা এসএমএস থেকে প্রাপ্ত দশ সংখ্যার ভিজিট টাইপ করতে হবে
- এরপর আপনার জন্ম তারিখ টাইপ করতে হবে
- প্রদত্ত ক্যাপচা পূরণ করে সাবমিট a ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে
আপনার আইডি কার্ড যদি প্রস্তুত হয় তাহলে সেখানে আপনার স্থায়ী ঠিকানা সহ বিভিন্ন তথ্য চাইবে সেগুলো দিলেই আপনি আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি কিছু লেখা না আসে তাহলে বুঝবেন এখনো তৈরি হয়নি।
স্মার্ট কার্ড চেক করার নিয়ম
আপনি যদি স্মার্ট কার্ড না পেয়ে থাকেন তাহলে স্মার্ট কার্ড চেক করার জন্য ভিজিট করতে হবে NIDW এর Smart Card Status পোর্টালে। এরপরে ফর্মে আপনার এন আইডি কার্ড অথবা ভোটার স্লিপ নাম্বার এবং আপনার সঠিক জন্ম তারিখ দিয়ে পূরণ করতে হবে। অতঃপর ক্যাপচা ভেরিফিকেশন সম্পূর্ণ করে সাবমিট বাটনে ক্লিক করলে স্মার্ট কার্ডের তথ্য দেখতে পাওয়া যাবে।

- প্রথমে ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub/card-status
- এরপরে উপরে থাকা ছবির মত একটি ফর্ম দেখতে পাবেন
- এখানে প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্র তথা এনআইডি নাম্বার অথবা আপনার ভোটার স্লিপ নাম্বার টাইপ করুন
- পরবর্তী ঘরে জন্ম তারিখ যথাক্রমে দিন, মাস, বছর টাইপ করুন
- সর্বশেষ ঘরে ছবিতে প্রদর্শিত করতে প্রবেশ করান
- স্মার্ট কার্ড স্ট্যাটাস জানতে সাবমিট বাটনে ক্লিক করুন
আপনার হাতে যদি ভোটার স্লিপ থেকে থাকে অর্থাৎ আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে ভোটার স্লিপ নাম্বার এর পূর্বে অবশ্যই NIDFN একটি লেখা দেখতে পাবেন সেটি সংযুক্ত করেই টাইপ করতে হবে। যদি আপনার ভোটার স্লিপে NIDFN না লেখা থাকে তাহলে এলাকাটি টাইপ করে তারপর আপনার স্লিপ নাম্বারটি লিখতে হবে। যেমন NIDFN1234567890
১৩ কিংবা ১৭ সংখ্যার এনআইডি নম্বর দিয়েও স্মার্ট কার্ডের স্ট্যাটাস যাচাই করা যাবে। এক্ষেত্রে সঠিক জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্মতারিখ লিখতে হবে অতঃপর সঠিক ক্যাপচা পূরণ করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে নিচের মতো একটি স্ট্যাটাস পেজ দেখানো হবে

যদি আপনি অলরেডি স্মার্ট কার্ড পেয়ে থাকেন তাহলে স্টাটাস পেইজে Complete দেখতে পাবেন, আর যদি এখন পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে Ready লেখা দেখতে পাবেন, এবং Contact address অপশনে আপনার স্মার্ট কার্ড বিতরণের লোকেশন জানা যাবে।
