শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তি এসএসসি পাস শিক্ষার্থী

শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় “শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন” ২০২৪ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের (এইচএসসি/সমমান অধ্যয়নরত শিক্ষার্থী) মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলীর পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরম-এ আবেদন করতে হবে। আবেদনপত্রের ফরম “শাহজালাল ইসলামী ব্যাংকের” সকল শাখায় অথবা https://sjiblbd.com/scholarship থেকে সংগ্রহ করা যাবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তির আবেদন 

বিভাগ বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকার বাহিরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে
বিজ্ঞান বিভাগ জিপিএ-৫.০০ জিপিএ-৪.৮০
অন্যান্য বিভাগ জিপিএ-৪.৮০ জিপিএ-৪.৫০

বিশেষ নির্দেশনা :

  1. আর্থিক প্রয়োজনে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সাথে পরীক্ষার নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
  2. যে সকল আবেদনকারীর পিতা/মাতা/অভিভাবকের মাসিক আয় ২০,০০০/- (দুই লক্ষ) টাকার উপরে, তাদের আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
  3. বর্ণিত যোগ্যতা এবং নির্দেশনাবলীর ফরম-এ উল্লিখিত শর্তাবলী কোনো একটি অপূর্ণ থাকলে, কোনো রকম ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
  4. অন্য কোনো উৎস থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগ/কুরিয়ারযোগে আগামী ১৩ মে ২০২৫ইং তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং
উক্ত তারিখের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
ব্যবস্থাপক, ফাউন্ডেশন অফিস, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন,
প্রধান কার্যালয় (৩য় তলা), শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড,
ইসলামী ব্যাংক টাওয়ার, ৪৬, বীর উত্তম সামসুল আলম সড়ক,
গুলশান-১, ঢাকা-১২১২।
shahjalal%20islami%20bank%20scholarship

আরও পড়ুন  রেখা কাকে বলে, রেখা চিত্র সহ সংজ্ঞা | 2026
We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo