সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ভাব সম্প্রসারণ SSC & HSC | 2026

শিক্ষা জাতির মেরুদণ্ড কারণ শিক্ষিত মানুষ ছাড়া দেশকে উন্নয়নের চূড়ায় নেওয়া সম্ভব না। সেই সাথে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এই কথাটি আমাদের বিশ্বাস করতে হবে। শুধু শিক্ষা অর্জন করলেই মানুষ সুশিক্ষিত হয় না, আবার শিক্ষা অর্জন করলেই স্বশিক্ষিত নয়।

আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে এদের মধ্যে কেউ শিক্ষিত, কেউ আবার অশিক্ষিত এখন অনেকেই শিক্ষিত হলেও দেখবেন মানুষের সাথে খারাপ ব্যবহার করছে। আসলেই কি তারা শিক্ষিত? উত্তর হবে না। প্রকৃত শিক্ষা তাদের মাঝে নেই।

সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ভাব সম্প্রসারণ 

মূলভাব: শিক্ষা মানুষের জীবনের অমূল্য সম্পদ। সুশিক্ষা মানুষকে করে তোলে প্রকৃত শিক্ষিত ও মননশীল। আর সুশিক্ষা লাভের ক্ষেত্রে ব্যক্তির নিজের ভূমিকাই মুখ্য।

সম্প্রসারিত ভাব: শিক্ষা মানুষকে আলােকিত করে। তার চেতনাকে শানিত করে, ন্যায়-অন্যায়বােধ সৃষ্টি করে। আর এ সবকিছুই মানুষকে মনুষ্যত্বসম্পন্ন ব্যক্তিত্বে পরিণত করে। সাধারণভাবে শিক্ষা বলতে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাকেই বুঝি। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাই মানবজীবনের একমাত্র শিক্ষা নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের আচার-আচরণ ও কর্মপ্রণালি অনেক সময় বুদ্ধি-বিবেকহীন সাধারণ মানুষের চেয়েও হীন, ক্ষেত্রবিশেষে পশুর মতাে হয়ে থাকে। এজন্য মানুষমাত্রেরই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিপার্শ্বিক বিষয়ে জ্ঞানার্জন করতে হয়। আর এজন্য প্রয়ােজন হয় স্বীয় উদ্যোগ, প্রচেষ্টা ও নিরলস সাধনা। কেননা নিজস্ব বুদ্ধি-বিবেক প্রয়ােগ করে প্রকৃতি ও পরিবেশ থেকে শিক্ষা ও জ্ঞান অর্জন করতে না পারলে কেউ সুশিক্ষিত হতে পারে না।

আরও পড়ুন  পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাবসম্প্রসারণ 2026

একথা অনস্বীকার্য যে, বর্তমান সময়ের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মূলত প্রাতিষ্ঠানিক শিক্ষা। এ ধরনের শিক্ষায় পরীক্ষা পাশ কিংবা কতকগুলাে সনদ লাভ করা গেলেও আলােকিত মানুষ হওয়া যায় না। এ ধরনের শিক্ষা প্রকৃত অর্থে জ্ঞানার্জনের জন্য নয় বরং জীবিকা অর্জনের জন্যে। তাই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় উচ্চ ডিগ্রি লাভ করলেই সুশিক্ষিত হওয়া যায় না। আমাদের সমাজে এমন অনেকে আছেন যারা প্রাতিষ্ঠানিক কোনাে শিক্ষা লাভ না করেই প্রকৃতি ও পরিবেশ এবং সংগ্রামময় জীবন থেকে অনেক কিছু শিখে স্বশিক্ষিত হয়েছেন। তাঁদের জ্ঞান, দর্শন, আচার-আচরণ ও শিক্ষা মানুষকে মুগ্ধ করে। তারা তাদের জ্ঞানের আলােয় চারিদিক আলােকিত করে তােলেন। তাই আমাদের সকলের উচিত সার্টিফিকেট লাভের শিক্ষায় পরিণত না হয়ে জ্ঞানার্জনের শিক্ষায় শিক্ষিত হওয়া।

মন্তব্য: সুশিক্ষিত ব্যক্তির মন কুসংস্কারমুক্ত ও মুক্তবুদ্ধির আলোকে উদ্ভাসিত । তিনি পরিশীলিত, রুচিবোধে নম্র ও উদার, এ সুশিক্ষা তাঁর নিজ সাধনার দ্বারা অর্জিত

শেষ কথা 

শিক্ষা আমাদের সবার গ্রহন করা উচিত তবে শুধু শিক্ষা অর্জন করলেই হবে না বরং সুশিক্ষা অর্জন করতে হবেই তবেই আমরা প্রকৃত মানুষ হতে পারব। আজকের সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ভাব সম্প্রসারণ কেমন হয়েছে কমেন্টে জানাও।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo