এইচএসসি হিসাব বিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৬

এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার জন্য হিসাব বিজ্ঞান ১ম পত্র সাজেশন নিচে দেওয়া হলো। প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের জন্য এই সাজেশন দেওয়া হয়েছে আশাকরি এখান থেকে সবগুলো কমন পাবে।

নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করে তোমাদের প্রয়জনীয় সাজেশন নিয়ে নাও।

হিসাব বিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৫  

১. মালিকানা স্বত্ব বৃদ্ধির কারণ কী?
ক. নগদ ও উত্তোলন বৃদ্ধি পেলে
খ. আয় ও মূলধন বৃদ্ধি পেলে✓
গ. খরচ ও দায় হ্রাস পেলে
ঘ. খরচ ও উত্তোলন বৃদ্ধি পেলে

২. A=L+OE দ্বারা দু’তরফা দাখিলার কী বোঝায়?
ক. সুবিধা✓
খ. উপকারীতা
গ. প্রয়োজনীয়তা
ঘ. বৈশিষ্ট্য

৩. ১০,০০০ টাকার যন্ত্রপাতি নগদে ক্রয়-এই লেনদেনটি হিসাব সমীকরণ এর কোন কোন উপাদানের পরিবর্তন ঘটায়?
ক. শুধু A উপাদানের✓
খ. A এবং OE উপাদানের
গ. A এবং L উপাদানের
ঘ. OE এবং L উপাদানের

৪. কোন শব্দ থেকে শব্দটির উৎপত্তি হয়েছে?
ক. ফারসি
খ. ইতালি
গ. জার্মানি
ঘ. ল্যাটিন✓

৫. নিম্নের কোন বক্তব্যটি সত্য?
ক. ডেবিট-সম্পত্তি ও দায় বৃদ্ধি করে
খ. ক্রেডিট-সম্পত্তি ও দায় হ্রাস করে
গ. ডেবিট-ব্যয় ও উত্তোলন হ্রাস করে
ঘ. ক্রেডিট-সম্পত্তি হ্রাস ও দায় বৃদ্ধি করে✓

৬. হিসাববিজ্ঞান কী?
ক. সামগ্রিক প্রক্রিয়া✓
খ. পর্যায়ক্রমিক প্রক্রিয়া
গ. অন্তবর্তী প্রক্রিয়া
ঘ. মধ্যবর্তী প্রক্রিয়া

৭. স্বত্ত্বাধিকার হ্রাসের সঠিক কারণ কোনটি?
ক. উত্তোলন ও নগদ কমে যাওয়া
খ. খরচ ও দায় বেড়ে যাওয়া
গ. উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া✓
ঘ. খরচ ও দায় কমে যাওয়া

৮. বাকিতে আসবাবপত্র ক্রয়ের ফলে হিসাবে কি প্রভাব পড়বে?
ক. সম্পদ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি
খ. সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি✓
গ. ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি
ঘ. দায় বৃদ্ধি, স্বতাধিকার বৃদ্ধি

৯. হিসাবরক্ষণের স্বর্ণসূত্র বলা হয় কাকে?
ক. আধুনিক হিসাব সমীকরণকে
খ. হিসাবের সনাতন পদ্ধতিতে✓
গ. চলমান জের পদ্ধতিতে
ঘ. আর্থিক বিবরণীতে

১০. সর্বপ্রথম কোন শহরে দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা শুরু হয়?
ক. প্যারিস
খ. ভেনিস✓
গ. নিউইয়র্ক
ঘ. মস্কো

১১. সম্পত্তির উপর মালিক ও পাওনাদারের দাবি ব্যবসায়ের জন্য কী?
ক. মূলধন
খ. দায়✓
গ. ব্যয়
ঘ. মালিকানা স্বত্ব

১২. হিসাববিজ্ঞানের যাত্রা কখন শুরু হয়েছিল?
ক. আধুনিক যুগে
খ. বিনিময় যুগে
গ. মানুষ যখন গুহায় বাস করত✓
ঘ. মানুষ যখন সমভূমিতে বাস করত

১৩. লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. স্মারকলিপি
খ. পরিমেল নিয়মাবলি
গ. ভাউচার✓
ঘ. বিবরণপত্র

১৪. সেবা প্রদান বাবদ সগদ আয় হলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?
ক. সম্পদ ও দায় বৃদ্ধি
খ. সম্পদ বৃদ্ধি ও মালিকানাস্বত্ব বৃদ্ধি✓
গ. সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস
ঘ. দায় হ্রাস ও মালিকানাস্বত্ব বৃদ্ধি

আরও পড়ুন  50+ হাসি নিয়ে ক্যাপশন, মিষ্টি হাসি নিয়ে ক্যাপশন 2026

১৫. বেতন কোন জাতীয় হিসাব?
ক. সম্পদ
খ. খরচ✓
গ. দায়
ঘ. আয়

১৬. প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের হিসাব তথ্য ব্যবহার করার উদ্দেশ্য কোনটি?
ক. বেতন আদায়
খ. প্রাপ্ত সুযোগ সুবিধার যথার্থতা যাচাই✓
গ. কাজের গতিশীলতা বৃদ্ধি
ঘ. লভ্যাংশ আদায়

১৭. হিসাব সমীকরণের মালিকানা স্বত্ব রূপ কোনটি?
ক. OE=(C+D)+(R-E)
খ. OE=(C-D) – (R+E)
গ. OE=(C-D)+ (R-E)✓
ঘ. OE=(C+D)- (R-E)

১৮. আসবাপত্র ব্যবসায়ী জনাব সায়েম ১,৩০,০০০ টাকার আসবাবপত্র জনাব সুজনের নিকট হতে ধারে ক্রয় করেন। লেনদেনটি নিচের কোন হিসাবগুলোর সাথে জড়িত?
ক. ক্রয় হিসাব ও জনাব সুজনের হিসাব✓
খ. আসবাপত্র হিসাব ও প্রদেয় বিল হিসাব
গ. ক্রয় হিসাব ও প্রদেয় নোট হিসাব
ঘ. আসবাবপত্র হিসাব ও পাওনাদার হিসাব

১৯. ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দায় বাদ দিলে কি অবশিষ্ট থাকে?
ক. মালিকানা স্বত্ব✓
খ. স্থায়ী সম্পদ
গ. নিট মুনাফা
ঘ. বিনিয়োজিত মূলধন

২০. আর্থিক বছরের শুরুতে ব্যবসায় সম্পদের পরিমাণ ছিল ১,০০০ টাকা এবং স্বত্বাধিকার ছিল ৬০০ টাকা। উক্ত বছরে সম্পদ বেড়েছে ১০০ টাকা এবং দায় কমেছে ৫০ টাকা বছর শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত?
ক. ৬০০ টাকা
খ. ৬৫০ টাকা
গ. ৭৫০ টাকা✓
ঘ. ৮৫০ টাকা

২১. হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের প্রাক-বিশ্লেষণ পর্বের সময়কাল কোনটি?
ক. ১০০০-১৪৯৩
খ. ১৪৯৪-১৮০০✓
গ. ১৮০০-১৯৫০
ঘ. ১৯৫০-২০০৮

২২. ব্যবসায় প্রতিষ্ঠানের জবাবদিহিতা সৃষ্টিতে কিসের ভূমিকা অত্যান্ত বেশি?
ক. ব্যবস্থাপনা
খ. দায়িত্ববোধ
গ. হিসাববিজ্ঞান✓
ঘ. নীতিবোধ

২৩. মোট সম্পত্তি ৫৫,০০০ টাকা, চলতি দায় ২০,০০০ টাকা, প্রাপ্য বিল ১০,০০০ টাকা হলে মালিকানা স্বত্ব কত?
ক. ৩৫,০০০ টাকা✓
খ. ৪৫,০০০ টাকা
গ. ৭৫,০০০ টাকা
ঘ. ৮৫,০০০ টাকা

২৪. প্রকটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা ও দায় মোট সম্পত্তির ১/৪ অংশ হলে কারবারের স্বত্বাধিকার কত?
ক. ২০,০০০ টাকা
খ. ৩০,০০০ টাকা
গ. ৪০,০০০ টাকা
ঘ. ৪৫,০০০ টাকা✓

২৫. হিসাববিজ্ঞানের সর্বশেষ ও মূল উদ্দেশ্য হলো-
i. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ ও সংক্ষিপ্তকরণ
ii. আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরুপণ
iii. তথ্য সরবরাহ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকরণ

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii✓
(ঘ) i, ii ও iii

২৬. লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে-
i. নগদে সম্পদ ক্রয় করা হলে
ii. নগদে পণ্য বিক্রয় করা হলে
iii. নগদ টাকা ব্যাংকে জমা দিলে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii✓
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

আরও পড়ুন  শূন্য থেকে কোটিপতি হওয়ার উপায়, শুধু পরিশ্রম করুন 2026

২৭ হিসাববিজ্ঞানকে বলা হয়-
i. ব্যবসায়ের দর্পন
ii. ব্যবসায়ের ভাষা
iii. তথ্য ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii✓
(ঘ) i, ii ও iii

২৮. জনাব কমল একজন হিসাবরক্ষক। তাকে সবসময় সচেতন থাকতে হয়-
i. মূল্যবোধ সৃষ্টিতে
ii. জবাবদিহিতা সৃষ্টিতে
iii. আয় সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✓
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

২৯. হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে-
i. সুষ্ঠভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে
ii. নিয়মিতভাবে সরকারকে কর প্রদানের মাধ্যমে
iii. মালিকের অধিক মুনাফা অর্জন নিশ্চিতকরণের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৩০. ধারে আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা। এটি একটি লেনদেন কারণ-
i. সম্পদ হ্রাস পেয়েছে
ii. সম্পদ বৃদ্ধি পেয়েছে
iii. দায় বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii✓
(ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও।
প্রারম্ভিক সম্পত্তি ৫০,০০০ টাকা, প্রারম্ভিক দায় ৩৫,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ১০,০০০ টাকা, সমাপনী সম্পত্তি ৭০,০০০ টাকা, সমাপনী দায় ৪০,০০০ টাকা এবং উত্তোলন ৫,০০০ টাকা।

৩১. উদ্দীপকের আলোকে-
i. প্রারম্ভিক মূলধন ১৫,০০০ টাকা
ii. সমাপনী মূলধন ২৫,০০০ টাকা
iii. নিট মুনাফা ১০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii✓
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৩২. যদি উত্তোলন বৃদ্ধি পেয়ে ৭,০০০ টাকা হয় এবং অতিরিক্ত মূলধন ১২,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে কোনটি ঘটে?
ক. নিট মুনাফা অপরিবর্তিত থাকবে✓
খ. নিট মুনাফা বৃদ্ধি পাবে
গ. নিট মুনাফা হ্রাস পাবে
ঘ. সমাপনী মূলধন হ্রাস পাবে

►নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও।
মি. আলী কারখানার জন্য ৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করেন এবং এক বছর ব্যবহারের পর মেশিনের মূল্য ১০% কমে যায়।

৩৩. মেশিন ক্রয়ের ফলে হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটেছে?
ক. সম্পদ✓
খ. দায়
গ. মালিকানা স্বত্ব
ঘ. সম্পদ ও দায়

৩৪. মেশিন ক্রয়ের ফলে হিসাব সমীকরণের উপাদান প্রভাবিত হওয়ার কারণ-
i. যন্ত্রপাতি বৃদ্ধি
ii. নগদ অর্থ হ্রাস
iii. স্থায়ী সম্পদ হ্রাস

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii✓
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

2 Comments
  1. Reply
    হিসাব বিজ্ঞান জাবেদা যেভাবে শিখতে হয় - Amar Sikkha September 24, 2024 at 3:22 PM

    […] […]

  2. Reply
    হিসাব বিজ্ঞান জাবেদা শেখার নিয়ম September 25, 2024 at 3:24 PM

    […] […]

Leave a reply

Amar Sikkha
Logo