
বাংলাদেশের সকল সরকারি চাকরির খবর ২০২৪ ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
আপনি যদি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
সরকারি চাকরির খবর ২০২৪ (পিজিসিবি)
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত। পিজিসিবিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
পদের নামঃ জুনিয়র হিসাব সহকারী
পদ সংখ্যাঃ ০৫টি।
শিক্ষাগত যোগ্যতাঃ একাউন্টিং/ফাইন্যান্স/ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং/ এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ/বিবিএস (সম্মান) ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতনঃ ২৩,০০০/- এবং চাকুরী বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
পদের নামঃ জুনিয়র প্রশাসনিক সহকারী
পদ সংখ্যাঃ ০৪টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক /সমমান ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতনঃ ২৩,০০০/- এবং চাকুরী বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
পদের নামঃ কারিগরী সহায়ক (ওএন্ডএম)
পদ সংখ্যাঃ ১৫০টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কারিগরী শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স তথ্য ওয়ার্কস/কম্পিউটার প্রযুক্তি/প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেড- এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি (ভোকেশনাল)/দাখিল (বিজ্ঞান)/এসএসসি (বিজ্ঞান) উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী, দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় উঠা- নামার সক্ষমতা থাকতে হবে।
মাসিক বেতনঃ ১৪,৫০০/- এবং চাকুরী বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।
পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৪টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি/দাখিল/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতনঃ ১৪,৫০০/- এবং চাকুরী বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

সরকারি চাকরির খবর
পাওয়ার গ্রিড কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ -এ চাকরির আবদেন ফরমটি পূরন করার জন্য আপনাকে অবশ্যই চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। পিজিসিবি চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের যোগ্যতার সম্পর্কে বিস্তারিত জানবাে তাহলে চলুন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) নিয়োগ ২০২৪ সার্কুলার -এর আলােকে বিস্তারিত জেনে আসি।
- বয়সসীমা: পিজিসিবি চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স ০১ জুলাই ২০২৪ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা উল্লিখিত তারিখে ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
- লিঙ্গ: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সার্কুলার ২০২৪-এ আবেদন করার সুযোগ পাবেন।
- শিক্ষাগত যোগ্যতা: প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন প্রয়োজন পরবে সুতরাং আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ইমেজ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আরও বিস্তারিত জানার জন্য পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ দেখুন।
- নিয়োগ পরীক্ষা: সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্র সহ নিয়োগে উল্লেখিত সকল কাগজপাতি সাথে নিয়ে যাইতে হবে।
- জেলা কোটা: প্রকাশিত নিয়োগর তথ্য অনুযায়ী উল্লেখিত জেলার প্রার্থীরা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
- চাকরির আবেদন: প্রার্থীদের অবশ্যই অনলাইনে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) চাকরির নির্ধারিত http://pgcb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
