
প্রিয় মানুষকে মনের কিছু না বলা কথা যদি থেকে যায় তাহলে নিজের কাছেই খারাপ লাগবে। ভালোবাসার মানুষ সবসময় আমাদের কাছে অনেক মূল্যবান তাই সবসময় আমরা চেষ্টা করি তারা যেন খুশিতে থাকে।
প্রিয় মানুষ খুশি থাকে নিজেও খুশি থাকা যায় আর এই খুশি ভাগাভাগি করে নিতে আমরা ভুলি না। যখন নিজের কাছে কিছু না বলা মনের কথা থেকে যায় পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না, তাই যখন সময় থাকে তখনি আমাদের না বলা মনের কথাগুলো বলে দেওয়া উচিত।
মনের কিছু না বলা কথা
১. এই বিশ্বব্রহ্মাণ্ডে আমি যেন এক ক্ষুদ্র বিন্দুর মতই একা। যেন কারো কিছু এসে যায় না।
২. আসলে একাকীত্বকে আমরা প্রচন্ড ভয় পাই। সেজন্যই প্রিয়জনকে বারবার আঁকড়ে ধরতে চাই।
৩. সুরভী কখনো রুমালে ঢেকে রাখা যায় না। ঠিক তেমনি তোমাকে ভালোবাসার অনুভূতিটুকুও আমি লুকিয়ে রাখতে পারি না।
৪. কত মহাকাশ অনুভূতি নিয়ে আমি কাউকে পাওয়ার আশায় চাতকের মত চেয়ে থেকেছি। তবে শূন্য তৃষ্ণা নিয়ে সন্তুষ্ট হতে হয়েছে।
৫. কখনো কখনো প্রিয় মানুষদের কাছ থেকেও নিজেকে লুকিয়ে রেখেছি। ভয় ছিল তারা যদি আমার হৃদয় ভেঙ্গে দেয়?
৬. অল্প একটু প্রাপ্তিতে অনেক কিছুই খোয়া গেছে আমার। একটু সুখ কিনতে গিয়ে অঢেল দুঃখ বয়ে নিয়ে এসেছি আমি।
৭. কত চাপা হাহাকার নিজের ভিতরে সমাহিত করেছি। কত অবহেলায় নিজেকে বিলিয়ে দিয়েছি।
৮. সবাই চিরকাল প্রেমিকাকেই মনে রাখে। কিন্তু প্রেমিক হয়ে উঠতে পারে কয়জন?
৯. তোমাকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত আমার সুখকে জলাঞ্জলি দিতে হল। বিনিময়ে আমি পেলাম শুধু বিনিদ্র রজনী।
১০. এ কেমন সমাজ মানুষ তৈরি করল। যেখানে মন খুলে কান্না করা যায় না বরং নিজেকে লুকিয়ে রাখতে হয়।
১১. সেই যে আমার স্বপ্ন ঘুড়ি হারিয়ে গেল। নতুন করে আর রঙিন ঘুড়ি উড়াতে পারিনি।
১২. বড্ড সেকেলে আমি। কোন এক প্রাচীন দশকের প্রেমিক রূপেই না হয় তুমি আমাকে পাবে।
১৩. কাউকে চোখে হারাই বলেই হয়তো হৃদয় পুড়ে। মনের গভীরে জমে থাকে শুধু অগ্নি দুঃখ।
১৪. সবাই বলে কিছু পেতে হলে নাকি কিছু হারাতে হয়। তবে যে তোমাকে চাইতে গিয়ে আমি হৃদয় হারিয়ে ফেলেছি।
১৫. একাকীত্ব কখনোই সুখের হয় না। বরং একাকী মানুষ নিজেকে সান্ত্বনা দিয়ে বেড়ায়।
না বলা মনের কথা
১. কাউকে দেখার বড্ড লোভে লোভী আমি। আমার এই লোভাতুর দৃষ্টি শুধু তাকেই খুঁজে ফেরে।
২. আসলে আমাদের সবারই একজন একান্ত তুমি দরকার। যার কাছে নিঃসংকোচে মনের না বলার কথাগুলো বলে ফেলা যায়।
৩. কাউকে না দেখার অসুখে অসুখী আমি। তার অনুপস্থিতি আমার হৃদয়কে আরও বেশি ব্যথিত করে তুলেছে।
৪. সেই যে আমার স্বপ্ন ঘুড়ি হারিয়ে গেল। নতুন করে আর রঙিন ঘুড়ি উড়াতে পারিনি।
৫. হয়তো কারো জন্য বড্ড বেমানান আমি। তবুও হৃদয়হীন কোন বেদীতে মাথা ঠুকে যাই।
৬. কে জানে হয়তো আমারও সুখী হবার কথা ছিল। অথচ শেষ পর্যন্ত দুঃখের অংশীদার হয়েছি আমি।
৭. মানুষ যে প্রেমের কাঙাল। তাইতো প্রেমের ছোঁয়ায় যেন সে একেবারে মোমের মত গলে যায়।
৮. একতরফাভাবে সুখী হতে হলে আমি নিজেকে প্রাধান্য দেব। কারণ নিজের চেয়ে ভালো সঙ্গী আর কে আছে?
৯. কাউকে পাওয়ার আশায় আমি বাঁচবো কেন? আমি বাঁচবো নিজের জন্য, কারণ আমি প্রকৃতির অংশীদার।
১০. না পাওয়ার ভয় আমাকে কুরে কুরে শেষ করে দিচ্ছে। অথচ আমি নিজেকে হারিয়ে ফেলেছি সময়ের আবর্তনে।
১১. কোন এক দিবালোকে হয়তো নিজেকে বিসর্জন দিয়েছিলাম। সূর্যকিরণ সাক্ষী ছিল আমার এই হৃদয় কতটা পুড়েছে।
১.২ অন্য কারো হৃদয়ে গভীরে ডুব দিতে গিয়ে আমি নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। যেখানে আমার প্রথম দায়িত্ব ছিল নিজেকে বাঁচিয়ে নেওয়া।
১৩. মনের অন্তরালে থেকে যায় অনেক না বলা কথা। কাউকে বলা হয় না বলেই হয়তো ধুলো জমে যায় স্মৃতির পাতায়।
১৪. আমার মতো কিছু মানুষ আছে এই পৃথিবীতে, তারা সব সময় হেরে যায়। কারণ আমি কাউকে ধোকা দিতে পারি না।
৩৫. মাঝে মাঝে নিজেকে প্রচন্ড একাকী মনে হয়। মনে হয় আমার কেউ নেই, আসলে আমি কারো নই।
আরও পড়ুন–
সুন্দর মুহূর্ত নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস বাংলা
সত্য নিয়ে ইসলামিক উক্তি এবং স্ট্যাটাস
স্বামীকে নিয়ে ক্যাপশন ভালোবাসা
১০০+ সেরা ফেসবুক স্ট্যাটাস ছবি – Facebook Status Photo
