
কথায় আছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আজকে আমরা বন্ধু নিয়ে স্ট্যাটাস লিখব। আমাদের মধ্যে অনেকের বন্ধুত্ব অনেক তিব্র আবার অনেকের বন্ধুত্ব নড়বড়ে। বন্ধু যেমনি হোক না কেন বন্ধু সবসময় বন্ধুই থাকে।
হতে পারে আপনার বন্ধু গরিব তাই বলে তাকে অবহেলা করা যাবে না। এক্সময় দেখবেন সেই ধনি বন্ধুর থেকে আপনার অবহেলা করা গরিব বন্ধুই আপনার বিপদে পাশে এসে দাঁড়াবে।
বন্ধু নিয়ে স্ট্যাটাস
আমরা অনেকেই বন্ধুত্ব প্রকাশ করার জন্য ফেসবুক থকে বন্ধু সম্পর্কে স্ট্যাটাস দিয়ে থাকি তো চলুন তাহলে আজকে কিছু স্ট্যাটাস সম্পর্কে জেনে নেই। আপনারা চাইলে এখান থকে কপি করে নিতে পারবেন।
১। বন্ধুত্ব হচ্ছে এমন এক গাছ। যা পুরোটাই উপকারী।
২। বন্ধু এত প্রিয় কেন হয় জানো কারণ একজন বন্ধু মানুষের জীবনের স্বাধীনতার বার্তা বাহক হয়ে আসে।
৩। বন্ধু ছাড়া জীবনটা লবণ ছাড়া তরকারির মত। কারণ বন্ধু ছাড়া কোন আনন্দই সম্পূর্ণ করা যায় না।
৪। বন্ধুত্ব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারে যদি সেটি আসল প্রকৃত বন্ধুত্ব হয়।
৫। বন্ধুর মতো কাছের কেউ হয় না। জীবনে অনেক দুঃখ সুখ হাসি কান্না আছে যেটা বন্ধু ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করা যায় না।
৬। বন্ধুত্ব গড়ে ওঠে তৈরি হয় না বন্ধুত্ব গড়ে উঠতে কিছুটা সময় লাগলেও এই সম্পর্ক আজীবন স্থায়ী হয় যদি সেটি প্রকৃত বন্ধুত্ব হয়ে থাকে।
৭। বন্ধু মানে কষ্টের মাঝেও একটুখানি আশা। বন্ধু মানে ভরপুর ভালোবাসা।
৮। হয়তো কোন মহৎ কাজ সম্পন্ন হতো না যদি বন্ধুত্ব পৃথিবীতে না থাকতো।
৯। ব্যক্তিগত দুঃখ সুখ হতাশা কষ্ট ভাগাভাগি করার জন্য একটি প্রকৃত বন্ধুত্ব প্রয়োজন। কারণ বন্ধুত্ব সৃষ্টিকর্তার একটি আশীর্বাদ স্বরূপ।
১০। বন্ধুত্ব হচ্ছে প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি।
১১। পৃথিবীর একমাত্র সম্পর্কের সিমেন্ট হচ্ছে বন্ধুত্ব যা সব সময় পৃথিবীকে একত্রে ধরে রাখতে পারবে।।যতক্ষণ কোন মানুষের একটি ও বন্ধু আছে ততক্ষণ সে অপ্রয়োজনীয় নয়।.
১২। বন্ধুত্ব হচ্ছে এমন এক সম্পর্ক যেখানে ঝগড়া মারামারি সবকিছু হলেও কেউ কাউকে ছেড়ে যায় না।
১৩। একজন পুরনো বন্ধু হল আয়নার মত।
১৪। সত্যি মনের মতো একজন প্রকৃত বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।
১৫। ভালোবাসি ডিয়ার বেস্ট ফ্রেন্ড। সব সময় পাশে থাকিস এভাবেই।
১৬। বন্ধু ছোট্ট একটি শব্দ কিন্তু এর তাৎপর্য অনেক।
১৭। এক আত্মার দুইটি শরীর ই হচ্ছে প্রকৃত বন্ধুত্ব।
১৮। সম্মুখে তারিফ করে দুশমন সে জন যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন।
১৯। পুরাতন বন্ধুর হাত ধরতে সবথেকে বেশি ভালো লাগে।
২০। হাজারটা বন্ধু পাওয়া সেটা বড় কথা নয়। যখন পৃথিবীর সকল মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়াবে যে বন্ধু তোমার পক্ষে থাকবে সেই সময় সেই তোমার প্রকৃত বন্ধু এটাই বড় কথা।
২১। শত্রুকে যদি তুমি ভয় কর তাহলে বন্ধু কেউ ভয় করা উচিত কারণ কোন বন্ধু যদি শত্রু হয়ে যায় তখন তার থেকে মুক্তি পাওয়া অসম্ভব।
২২। সবকিছুতেই একতা থাকে বন্ধুদের মধ্যে।
২৩। তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু আর আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু
২৪। জবা যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমন একটি বিশেষ জাতের মানুষ।
২৫। তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে একজন সত্যিকারের প্রকৃত বন্ধু।
বন্ধু নিয়ে স্ট্যাটাস ক্যাপশন
বন্ধুত্ব নিয়ে একদম নতুন এবং হূদয়স্পর্শী ৪০টি স্ট্যাটাস নিচে দেওয়া হলো।
বন্ধু মানে এমন একজন মানুষ, যার সামনে দাঁড়ালে কোনো মুখরোশ পরতে হয় না। নিজের সবটুকু পাগলামি যেখানে নির্দ্বিধায় প্রকাশ করা যায়।
রক্তে কোনো সম্পর্ক না থাকলেও কিছু মানুষ আত্মার আত্মীয় হয়ে যায়। সেই মানুষগুলোই হলো প্রকৃত বন্ধু, যারা বিপদে সবার আগে হাত বাড়িয়ে দেয়।
হাজারো মানুষের ভিড়ে বন্ধু হলো সেই আয়না, যে তোমাকে তোমার আসল রূপটি দেখায় এবং তোমার সব ভুলগুলো হাসি মুখে সংশোধন করে দেয়।
ভালো বন্ধু আর ওষুধের মধ্যে কোনো পার্থক্য নেই। ওষুধ যেমন শরীর সারিয়ে তোলে, ভালো বন্ধু তেমন মনের সব ক্ষত নিমেষেই মুছে দেয়।
সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও সত্যিকারের বন্ধুত্ব কখনো মলিন হয় না। দূরত্ব বাড়লেও মনের টান সবসময় আগের মতোই অটুট থেকে যায়।
বন্ধু তো সেই, যে তোমার হাসির পেছনের কষ্টগুলো বুঝে ফেলে। দুনিয়া যখন তোমার বিরুদ্ধে থাকে, সে তখন পাশে দাঁড়িয়ে সাহস জোগায়।
কিছু বন্ধুত্ব কোনো কারণ ছাড়াই শুরু হয়, কিন্তু সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকে যায়। এই নিঃস্বার্থ টানটান সম্পর্কটাই হলো আসল বন্ধুত্ব।
বন্ধুত্ব কোনো চুক্তি নয় যে প্রয়োজনে পাশে থাকবে। এটি হলো একটি চিরস্থায়ী বন্ধন, যা কোনো শর্ত ছাড়াই সারা জীবন বয়ে বেড়ানো যায়।
ব্যস্ত জীবনে বন্ধুর সাথে কাটানো ওই সামান্য কয়েক মিনিট যেন চার্জারের মতো কাজ করে। মনটা একদম সতেজ হয়ে ওঠে নতুন কোনো যুদ্ধের জন্য।
বন্ধু মানে এক বিশাল আকাশ, যেখানে মনের সব না বলা কথাগুলো মেঘ হয়ে ভেসে বেড়াতে পারে। কোনো বিচার নেই, আছে শুধু একরাশ ভালোবাসা।
পৃথিবীর সবচেয়ে দামী উপহার হলো একটি বিশ্বস্ত বন্ধু। যার কাছে নিজের গোপন কথাগুলো আমানত হিসেবে রাখা যায় কোনো রকম দ্বিধা বা ভয় ছাড়াই।
আমাদের জীবনের শ্রেষ্ঠ গল্পগুলোর মূল চরিত্রে সবসময় বন্ধুরা থাকে। আড্ডা, হাসি আর ওই পাগলামিগুলোই তো জীবনকে বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে দেয়।
বন্ধু হলো অন্ধকার পথে সেই ধ্রুবতারা, যে পথ হারানো পথিককে আলোর দিশা দেখায়। জীবনের কঠিন সময়ে তাদের উপস্থিতিই সবচেয়ে বড় বড় শক্তি।
সব কথা কি আর মুখে বলতে হয়? কিছু কথা তো বন্ধুরাই বুঝে নেয় চোখের ভাষা দেখে। এই মৌন বোঝাপড়াই হলো প্রকৃত বন্ধুত্বের আসল জাদু।
বন্ধুত্ব মানে একে অপরের খামতিগুলো ঢেকে রাখা এবং সফলতায় নিজের চেয়েও বেশি খুশি হওয়া। হিংসাহীন এই সম্পর্কের নামই তো হলো আসল বন্ধুত্ব।
জীবনের রঙিন দিনগুলোতে সবাই পাশে থাকে, কিন্তু ধূসর দিনগুলোতে যারা হাত ছাড়ে না, তারাই হলো তোমার জীবনের প্রকৃত হীরা বা সম্পদ।
বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না, শুধু অনুভব করা যায়। এক কাপ চা আর প্রিয় বন্ধুর আড্ডা এর চেয়ে বড় শান্তি আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই।
কারো সাথে প্রতিদিন কথা না হলেও সে প্রিয় বন্ধু হতে পারে। মনের টানটা আসল, নিয়মিত যোগাযোগটা সেখানে কেবল একটি যান্ত্রিক মাধ্যম মাত্র।
স্কুল বা কলেজের সেই পুরনো বন্ধুদের সাথে দেখা হলে মনে হয় যেন শৈশবে ফিরে গেছি। সেই স্মৃতিগুলোই আমাদের ক্লান্ত মনে প্রাণের স্পন্দন জাগায়।
বন্ধু হলো সেই মানুষ, যে তোমার সব জোকস শুনে হাসে, এমনকি সেগুলো খুব বাজে হলেও। সে কেবল তোমার হাসি দেখতে চায় সব সময়।
পৃথিবীতে আসার সময় আমরা একা আসলেও, চলার পথে কিছু মানুষকে বন্ধু হিসেবে পেয়ে যাই যারা জীবনটাকে অর্থবহ আর অনেক সহজ করে দেয়।
রাগ, অভিমান আর খুনসুটি ছাড়া বন্ধুত্ব হয় না। কিন্তু দিনশেষে ওই একটা ‘সরি’ শব্দ সব দূরত্ব ঘুচিয়ে আবার আগের মতো আড্ডায় ফিরিয়ে আনে।
ভালো বন্ধুদের সাথে থাকলে মনে হয় যেকোনো কঠিন পাহাড় ডিঙানো সম্ভব। তাদের অনুপ্রেরণাই আমাদের সাধারণ থেকে অসাধারণ করে তুলতে সাহায্য করে থাকে।
বন্ধুত্বের কোনো সীমানা নেই, নেই কোনো বয়সের বাধা। মনের মিল থাকলে যেকোনো বয়সের মানুষই প্রাণের বন্ধু হয়ে উঠতে পারে খুব সহজভাবে।
একটা পুরনো ডায়েরির মতো বন্ধুত্বের স্মৃতিগুলোও যত্ন করে রাখা উচিত। কারণ সময়ের সাথে সাথে এই স্মৃতিগুলোই আমাদের বেঁচে থাকার মূল রসদ হয়ে দাঁড়ায়।
বন্ধু মানে এমন এক ঘর, যেখানে বৃষ্টির দিনেও রোদের ছোঁয়া পাওয়া যায়। তাদের সঙ্গ মানেই হলো সব দুশ্চিন্তা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পাওয়া।
বিশ্বাস হলো বন্ধুত্বের মেরুদণ্ড। একবার সেই বিশ্বাস ভেঙে গেলে তাসের ঘরের মতো সব ভেঙে পড়ে। তাই বন্ধুত্বের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব।
জীবনের সব পরীক্ষায় হয়তো গোল্ডেন প্লাস পাওয়া যায় না, কিন্তু একটা খাঁটি বন্ধু পেলে মনে হয় জীবনটা সত্যিই অনেক সার্থক ও সুন্দর।
প্রিয় বন্ধুর সাথে কাটানো সময়গুলো ক্যামেরায় বন্দি করার চেয়ে হৃদয়ে বন্দি করা বেশি জরুরি। সেই মুহূর্তগুলোই তো বার্ধক্যের নিঃসঙ্গতা দূর করার সঙ্গী।
বন্ধু মানে হলো একে অপরের পরিপূরক। একজন পড়ে গেলে অন্যজন তাকে টেনে তোলে, আর দুজনে মিলে জীবনের সব বাধা জয় করে সামনে এগিয়ে যায়।
সত্যিকারের বন্ধু কখনো তোমার ভুলগুলো এড়িয়ে যায় না, বরং একান্তে ডেকে তোমার ভুল ধরিয়ে দেয় যাতে তুমি আরও ভালো মানুষ হতে পারো।
একাকীত্ব যখন গ্রাস করতে চায়, তখন বন্ধুর একটা ফোন কলই যথেষ্ট পৃথিবীকে আবার সুন্দর মনে করার জন্য। এই মায়ার কোনো বিকল্প হয় না।
বন্ধুত্বের বাগানে নিয়মিত যত্নের প্রয়োজন হয়। সামান্য অবহেলায় যেমন ফুল শুকিয়ে যায়, তেমনই যোগাযোগের অভাবে সুন্দর বন্ধুত্বগুলোও অনেক সময় হারিয়ে যেতে পারে।
আমরা হয়তো একেকজন একেক পথে চলি, কিন্তু বন্ধুদের সাথে কাটানো সময়গুলো সবসময় একই বিন্দুতে আমাদের বারবার ফিরিয়ে আনে এবং মিলন ঘটায়।
জীবনটা একটা জার্নি, আর বন্ধুরা হলো সেই সহযাত্রী যারা পথ চলাকে আনন্দময় করে তোলে। তাদের ছাড়া এই যাত্রাটা অনেক বেশি একঘেয়ে হতো।
বন্ধু হলো সেই মানুষ, যে তোমার দুর্বলতাগুলো জানলেও সেগুলো কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করে না। বরং সেগুলোকে ঢেকে রেখে তোমাকে সাহস দেয়।
বিপদে বন্ধুর পরিচয়—এই পুরনো কথাটি আজও চিরন্তন সত্য। যে খারাপ সময়ে তোমার পাশে ছায়া হয়ে থাকে, তাকে কখনো জীবন থেকে হারাতে দিও না।
অনেক সময় অনেক না বলা কথা গলার কাছে এসে আটকে যায়। সেই কথাগুলোও যারা বুঝে নেয়, তারাই হলো তোমার আত্মার প্রিয় বন্ধু।
বন্ধুদের সাথে করা ছোট ছোট ভ্রমণগুলোই জীবনের বড় বড় অভিজ্ঞতায় পরিণত হয়। সেই হাসির রেশ থেকে যায় আমাদের স্মৃতির মণিকোঠায় বহু বছর।
পরিশেষে, বন্ধু মানে কেবল একটি শব্দ নয়, এটি হলো একরাশ আবেগ আর এক পৃথিবী ভরসা। সবাইকে জানাই সুন্দর বন্ধুত্বের অনেক শুভকামনা।
কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস
১। বন্ধু মানে ভালোবাসারই এক বন্ধন বন্ধু মানে আলাদা একটি জীবন
২। সুখে দুখে একে অপরের পাশে থাকার নামই বন্ধু। ♥
৩। হাজারটা বন্ধু থাকার চেয়ে জীবনে একটা বেস্ট ফ্রেন্ড থাকাই ভালো।
যার কাছে নিজেকে ভেঙেচুরে প্রকাশ করা যায়।
৪। জীবনে প্রেমিক প্রেমিকার থেকে বরং একটা ভালো বন্ধু থাক যার সাথে কথা বলা যাবে নিঃসংকচে
৫। জীবনে এমন একজন বন্ধু থাকুক যে হবে আমারই মতো। যার জন্য নিজেকে অত্যন্ত মানিয়ে নিতে হবে না। যে বুঝবে আমার একাকিত্বের মানে চোখের চাহনির হাসি কিংবা সকল না বলা কথা।
৬। স্বার্থপরতার এই যুগে আমার কোন সত্যিকারের বন্ধু নেই। যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে। প্রয়োজনে ফিরিয়ে দেবে এক একটা আনন্দ এক একটা আধুলি।♥
৭। আমার ফ্রেন্ডলিস্টে খুবই স্বার্থপর কিছু বন্ধু আছে যারা শুধু দরকারের সময় আমাকে নক দেয়। যেমন পরীক্ষার সময়।
৮। সবার বন্ধু কিন্তু সংসারের সূত্র সবাইকে বানাবে বেকুব সে হলো ফেসবুক।
৯। কেন বয়স বাড়লে বন্ধু হারিয়ে যায় ছোটবেলার।
১০। জীবনে অনেক বন্ধু পাবে অনেক কিন্তু স্কুলের বন্ধুদের মত বন্ধু পাওয়া যাবে না। স্কুলের বন্ধুরাই সেরা।♥
১১। বন্ধু তুই ছিলি তুই আছিস জানি তুই থাকবি
১২। কিছু বন্ধু এমনও হয়ে থাকে যার সাথে একসাথে না মিশলে বা একসাথে না দেখলে পাড়ার দোকানদার থেকে শুরু করে ভ্যানচালক পর্যন্ত জিজ্ঞেস করে কিরে তোর সঙ্গী কই? ♥
১৩। বন্ধুত্ব হচ্ছে এমন একটা সম্পর্ক যা পৃথিবীর যেকোনো সম্পর্ককেও হার মানাতে পারে। ✌
১৪। একটা প্রকৃত বন্ধু হয়তো খুঁজে পাওয়া কঠিন কিন্তু অসম্ভব কিছু নয় যতদিন বেঁচে থাকবেন ততদিন একটা প্রকৃত বন্ধু খুঁজতে থাকবেন।
১৫। বন্ধু হচ্ছে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ লকার যার কাছে নির্দ্বিধায় জমা রাখা যায় সব থেকে দামি উপহার
১৬। যে আপনার চোখে জল আসার আগেই হাসিতে রূপান্তর করে সেই আপনার প্রকৃত বন্ধু ♥
১৭। যাকে বন্ধু বলে ডাকো সে কি তোমাকে কখনো ভুলতে পারে তোমার পাশে ছিলাম আগে এখনো আছি তোমারি পাশে।
১৮। বন্ধু তুমি অতি আপন। বাঁধিলে হৃদয়ে ঘর।
দুঃখ পাব যদি আমায় করে দাও পর
১৯। জীবন নামক রেসিপি সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বন্ধুরা ♥
২০। ১০ হাজার আত্মীয়র সমান একজন বিশ্বস্ত বন্ধু
২১। দুটি দেহের একটি আত্মাই হচ্ছে প্রকৃত বন্ধু ♥
২২। একটি বই ১০০ টি বন্ধুর সমান হলেও একজন বিশ্বস্ত প্রকৃত বন্ধু একটি গোটা লাইব্রেরীর সমান।
২৩। বন্ধু অনেক ই থাকে কিন্তু সবাই প্রকৃত বন্ধু হতে পারেনা। জড়িয়ে ধরে কান্না করার মত বন্ধু ও সবাই হয় না।
২৪। যে মানুষের কাছে একটি সৎ এবং প্রকৃত বন্ধু আছে সেই মানুষ কখনো ব্যর্থ হয় না
এইছিলো আজকের বন্ধু নিয়ে স্ট্যাটাস আশাকরি আপনাদের উপকার হবে। যদি তাই হয় তাহলে আপনার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদ।

[…] বন্ধুবান্ধবের সাথে চলাফেরা করতে ইতস্তত […]