প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চিকিৎসা অনুদানের আবেদন পদ্ধতি

সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট/২০২৫ প্রান্তে অনলাইনে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ।

চিকিৎসা অনুদানের আবেদন পদ্ধতি

সারা দেশের সকল সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হবে।

২। চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের https://www.eservice.pmeat.gov.bd/medical-এ লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

৩। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিংক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবে এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা ১ (এক) বছরের মধ্যে হতে হবে।

৪। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা/সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক ‘গুরুতর আহত’-র সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়ন গ্রহণপূর্বক অনলাইনে আপলোড করতে হবে।

৫। শিক্ষার্থীকে আবেদনের সময় শিক্ষার্থী বা পিতা/মাতা’র নিজ ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে। শিক্ষার্থী/পিতা/মাতা’র ব্যাংক হিসাব নম্বর ব্যতীত অন্য কারো হিসাব নম্বর এক্ষেত্রে বিবেচনায় নেয়া হবে না।

উল্লেখ্য, শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারে অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে EIIN অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যাবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং ৪৪, সড়ক নং ১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর আবেদন ডাকযোগে অথবা ad.stipend@pmeat.gov.bd প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন  এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ - SSC Exam Routine 2025

۹۱ এমতাবস্থায়, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০ ও ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট/২০২৫ প্রান্তের আবেদন আগামী ৩১/০৮/২০২৫ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিটিন পর্যন্ত উক্ত লিংক/ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’ ব্যবহার করে অনলাইনে করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিকিৎসা অনুদানের আবেদন পদ্ধতি pdf

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo