ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর 2026

এইচএসসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর পেতে আমাদের সম্পূর্ণ পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন। আজকে আমরা ইস্লামের ইতিহাস ২য় পত্র এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সাজেশন দেব।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর

সৃজনশীল প্রশ্ন ১ : ইয়াসিন ‘ক’ সাম্রাজ্যের ইতিহাস পাঠ করে জানতে পারে, সম্রাট M ও Z সম্রাট এর মৃত্যুর পর সমগ্র সাম্রাজ্যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এসব রাজ্যের মধ্যে পারস্পরিক শত্রুতা বিদ্যমান ছিল। এসব ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে কোন প্রকার রাজনৈতিক ঐক্য বিদ্যমান ছিল না। তখন দেশে কোন প্রকার কেন্দ্রীয় সরকার ছিল না, ফলে তারা কোন প্রকার বহ্যিক্রমণের শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

ক. সুলতান মাহমুদ কত সালে সোমনাথ বিজয় করেন?
খ. সুলতান মাহমুদের ভারত অভিযানের অর্থনৈতিক কারণসমূহ লিখ।
গ. ইয়াছিনের গঠিত ‘ক’ সাম্রাজ্যের ইতিহাসের সাথে তোমার পঠিত মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কতটুকু সামঞ্জস্যপূর্ণ?
ঘ. উদ্দীপকের বর্ণিত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোর কী কী ব্যবস্থা নিলে বহিরাক্রমণের শক্তির প্রতিরোধ করতে পারত বলে তুমি মনে কর।

সৃজনশীল প্রশ্ন ২ : বিশাল সাম্রাজ্য ও প্রচণ্ড ক্ষমতার অধিকারী রাজা দ্বিতীয় জফস এর মৃত্যুর সাথে সাথেই সাম্রাজ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যোগ্য উত্তরাধিকারী না থাকায় বিশাল সাম্রাজ্য ক্ষুদ্র ক্ষুণ্ন রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এসব রাজ্যগুলোর মধ্যে পরস্পরিক শত্রুতা বিদ্যমান থাকায় কোন বৈদেশিক আক্রমণ প্রতিহত করা তাদের পক্ষে সম্ভব ছিল না। রাজনৈতিক অরাজকতার পাশপাশি জীবনেও নেমে আসে দুর্ভোগ। বর্ণ বৈষম্যের কষাঘাতে নিম্নশ্রেণির মানুষ ছিল অারিত। পুরুষশাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবন্ধ হতে দেয়া হতো না।

ক. সম্রাট হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার শাসনকর্তা কে?
খ. ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর’ বলা হয় কেন?
গ. উদ্দীপকে বর্ণিত সমাজজীবনের সাথে মুসলিম বিজয়পূর্ব ভারতের সামাজিক অবস্থার কী মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে মুসলিম বিজয়পুর উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও।

আরও পড়ুন  যুক্তিবিদ্যা ২য় পত্র সৃজনশীল সাজেশন 2026

৩. শ্রীমাভো বন্দরনায়েক আধুনিক বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতা গ্রহণ করার পর দেশ-বিদেশের কতিপয় অভিজাত শ্রেণির সমালোচনার মুখোমুখি হন। কিন্তু নিজ মেধা ও কর্মদক্ষতার গুণে তিনি সকল বিশৃঙ্খলা দূর করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করেন।

ক. সালতানাতের শেষ সুলতান কে ছিলেন?
খ. আলাউদ্দিন খলজির মোঙ্গলনীতি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত মহিলা শাসকের সাথে দিল্লি সালতানাতের কোন মহিলা শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত মহিলা শাসকের কৃতিত্ব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিচার করো।

৪. নিপু বাজারে গিয়ে দেখলেন যে, বাজারে প্রতিটি দ্রব্যের মূল্য তালিকা দেয়া আছে কিন্তু ব্যবসায়ীগণ তা মানছেন না। প্রতি কেজি চাল ৩০ টাকার পরিবর্তে ৩৭/৩৮ টাকায় বিক্রি হচ্ছে।

ক. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
খ. বলবনের ‘রক্তপাত ও কঠোর নীতি’ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের কর্মকাণ্ডের মিল আছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত শাসকের গৃহীত ব্যবস্থার ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

৫)অটোমান সুলতান বায়েজিদ অত্যন্ত জনপ্রিয় শাসক ছিলেন। তাঁর সমাজ্য ছিল সুখ ও সমৃদ্ধিতে ভরপুর ,দয়া দাক্ষিণ্যে তিনি ছিলেন মুক্তহস্ত। বিদ্বান ও পন্ডিতদের তিনি নিয়মিত ভাতার ব্যবস্থা করেন ।তিনি শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষকদের বিশেষ ভাতা প্রদানের ব্যবস্থা। তাঁর আমলে সম্রাজ্যের বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়। শাসন ব্যবস্থার পূর্ণগঠন, রাজস্ব সংস্কার, রাস্তাঘাট নির্মান,প্রভৃতিতে তিনি দক্ষতার পরিচয় দেন।

ক.বাবরের পিতার নাম কী ?
খ.পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে কী জান।
গ.অটোমান সুলতান বায়েজীদের সাথে সামঞ্জস্যপূর্ণ তোমর পঠিত ফিরোজ শাহ তুঘলকের শাসন ব্যবস্থার কীরুপ সাদৃশ্য পরিলক্ষিত হয় , ব্যাখ্যা কর।
ঘ.উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ফিরোজ শাহ তুঘলকের শাসন ব্যবস্থা দিল্লির সালতানাতের পতনকে ত্বরান্বিত করেছিল -উক্তিটি বিশ্লেষণ কর।

৬)সম্রাট নিজাম উদ্দিন একজন জনপ্রিয় শাসক।নিজে নিষ্ঠাবান মুসলমান হওয়া সত্বেও তিনি অন্য ধর্মমতের প্রতি সহিষ্ঞু ছিলেন। তিনি তার রাজ্যে বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীগণের অনুষ্ঠান ।ভিক্তিক ধর্মীয় আচরণের মতপার্থক্য দুর করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেন।শাসন পরিচালনায় অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাহায্য লাভের উদ্দেশ্য তিনি সকল ধর্মের সারবস্তু নিয়ে একটি নতুন ধর্মের প্রর্বতন করেন ।

আরও পড়ুন  নীল শাড়ি পড়া পিক শুধু তোমার জন্য প্রিয় 2026

ক.সম্রাট আকবরের পূর্ণ নাম কী ?
খ.সম্রাট আকবরের দ্বী-ই-ইলাহি সম্পর্কে কী জান ।
গ.উদ্দীপকে উল্লিখিত সম্রাট নিজাম উদ্দিনের সাথে তোমার পঠিত বইয়ের মুঘল যুগের কোন শাসকের ধর্মনীতি প্রবর্তনের মিল পাওয়া যায় ? ব্যাখ্যা কর ।
ঘ.আন্ত:ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাই উক্ত মুঘল শাসকের সাফল্য ও শ্রেষ্ঠত্ব লাভের অন্যতম কারণ -বিশ্লেষণ কর ।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo