
ইনকিউবেটর যা দিয়ে কৃত্রিম উপায়ে তাপ দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটানো হয়ে থাকে। তবে ইনকিউবেটরে ডিম ফুটানোর পদ্ধতি না জানলে আপনি বাচ্চা ফুটাতে পারবেন না বরং ডিম নষ্ট হয়ে যাবে। ইনকিউবেটরে ডিম ফুটানোর জন্য প্রথমে বিদ্যুৎ সংযোগ এবং এর সঠিক তাপমাত্রা সম্পর্কে প্রপার জ্ঞান থাকতে হবে। সেই সাথে শুধু ভালো মানের ডিম সংগ্রহ করার দক্ষতা থাকলে আপনি বেশিরভাগ সুস্থ বাচ্চা পাবেন। চলুন তাহলে এর সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নেওয়া যাক।
ইনকিউবেটরে ডিম ফুটানোর পদ্ধতি
ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর আগে ইনকিউবেটরটি সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ইনকিউবেটর প্রস্তুত করতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:
১. ইনকিউবেটর পরিষ্কার করা – ইনকিউবেটরটি ভালোভাবে পরিষ্কার করতে হবে। এটি করলে ইনকিউবেশন প্রক্রিয়া চলাকালে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমে যায়। ইনকিউবেটর ব্যবহারের আগে একটি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন এবং তা সম্পূর্ণ শুকাতে দিন।
২. তাপমাত্রা এবং আর্দ্রতা নির্ধারণ – ইনকিউবেটরের তাপমাত্রা এবং আর্দ্রতা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। সাধারণত, মুরগির ডিমের জন্য তাপমাত্রা ৯৯.৫°F (৩৭.৫°C) এবং আর্দ্রতা ৪০-৫০% এর মধ্যে রাখা উচিত। হ্যাচিংয়ের তিন দিন আগে, আর্দ্রতা ৬৫-৭৫% এ বাড়াতে হবে।
৩. ইনকিউবেটর পরীক্ষা করা – ডিম বসানোর আগে অন্তত ২৪ ঘণ্টা ইনকিউবেটর চালিয়ে দেখুন। এতে তাপমাত্রা এবং আর্দ্রতা স্থিতিশীল থাকে কিনা তা নিশ্চিত করা যায়। কোনো সমস্যা থাকলে সেটি ঠিক করুন।
ডিম ইনকিউবেটরে বসানো
ডিম ইনকিউবেটরে বসানোর সময় সতর্ক থাকতে হবে যাতে ডিমগুলোর অবস্থান এবং সঞ্চালন সঠিক হয়। সঠিক অবস্থানে ডিম বসানোর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন:
১. ডিমের অবস্থান – ডিমগুলোর মাঝে পর্যাপ্ত ফাঁকা স্থান রাখা উচিত যাতে বাতাস সঠিকভাবে সঞ্চালিত হতে পারে।
২. ডিম চিহ্নিত করা – ডিমের একপাশে “X” এবং অন্যপাশে “O” পেন্সিল দিয়ে চিহ্নিত করুন। এটি ডিম ঘুরানোর সময় সাহায্য করবে, বিশেষত যদি আপনি ম্যানুয়ালি ডিম ঘুরান।
৩. ডিমের পজিশন এবং ঘোরানো – যদি আপনি অটো মেশিনে ইনকিউবেশনের করান তাহলে ডিমের মোটা মাথা উপর করে এবং চিকন মাথা নিচের দিকে দিয়ে রাখবেন এবং হ্যাচিং এর সময় শোয়ানো অবস্থায় রাখবেন, অটো মেশিনে ঘণ্টায় ১ বার ঘুরাতে হবে এবং ম্যানুয়াল মেশিনে দিনে ৬-৮ বার ৩-৪ ঘণ্টা পর পর ঘুরাতে হবে, ম্যানুয়াল মেশিনে শোয়ানো অবস্থায় রাখলেই হবে।
৪. অক্সিজেন – খুব সত্ন সহকারে খেয়াল রাখতে হবে বাহিরে হাওয়া বাতাসের চলাচল যেন ইনকিউবেটর মেশিনে বিদ্ধমান থাকে। আল্লাহ প্রদত্ত স্বাভাবিক ভাবে ২১% অক্সিজেন থাকে আমাদের বায়ুমণ্ডলে। প্রতি ১% অক্সিজেন কমে গেলে হ্যাচিং কমে যাবে ৫%।
৫. ক্যান্ডেলিং – ইনকিউবেটর মেশিনে দেয়া বাছাই কৃত ডিম গুলোকে ৫-৬ দিনের মাথায় ক্যান্ডেলিং করে উর্বর ডিম এবং অনউর্বর ডিম বাছাই করে অনউর্বর ডিম গুলো মেশিন থেকে বের করে ফেলুন,
সনাতন পদ্ধতিতে তথা অনউর্বর ডিম গুলোকে পানির কৌটায় রাখুন, খাওয়ার উপযোগী ডিম গুলো পানির নিচে থাকবে এবং নষ্ট ডিম গুলো পানির উপরে ভেসে উঠবে
ইনকিউবেশন প্রক্রিয়া
ডিম ইনকিউবেটরে বসানোর পর শুরু হয় ইনকিউবেশন প্রক্রিয়া। এই সময় ডিমের তাপমাত্রা, আর্দ্রতা, এবং অবস্থান নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
১. ডিম ঘুরানো – ডিমগুলি প্রতিদিন নিয়মিত ঘুরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভ্রূণটি সঠিকভাবে বিকাশ পায় এবং শেলের সাথে লেগে যাওয়া থেকে রক্ষা পায়। দিনে অন্তত তিন থেকে পাঁচ বার ডিমগুলি ১৮০ ডিগ্রি করে ঘুরিয়ে দিন।
২. তাপমাত্রা এবং আর্দ্রতা পর্যবেক্ষণ – তাপমাত্রা এবং আর্দ্রতা প্রতিদিন পর্যবেক্ষণ করুন। তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখলে ডিমের ভ্রূণগুলি সঠিকভাবে বিকাশ করতে পারে। তাপমাত্রা ৯৯.৫°F (৩৭.৫°C) এবং আর্দ্রতা ৪০-৫০% রাখুন।
হ্যাচিং প্রক্রিয়া
ইনকিউবেশনের শেষ তিন দিন, যাকে লকডাউন বলা হয়, তাপমাত্রা এবং আর্দ্রতা ঠিক রেখে ডিম ঘুরানো বন্ধ করুন। এসময়ে আর্দ্রতা ৬৫-৭৫% এ বাড়ান। এটি বাচ্চা ফুটানোর প্রক্রিয়াকে সহজ করে।
১. হ্যাচিংয়ের প্রস্তুতি – লকডাউন সময়কালে ডিমগুলোকে ঘুরানো বন্ধ করুন এবং ইনকিউবেটরের ঢাকনা বন্ধ রাখুন। এটি ভ্রূণকে ডিমের শেলের মধ্যে সঠিকভাবে অবস্থান নিতে সহায়তা করে।
২. বাচ্চার ফুটানো – হ্যাচিং সময়কালে ডিমের ভেতর থেকে বাচ্চার পিপিং শব্দ শোনা যেতে পারে। এসময় ইনকিউবেটরের ঢাকনা খুলবেন না, কারণ এতে আর্দ্রতা কমে যেতে পারে যা বাচ্চার ফুটানোকে বাধাগ্রস্ত করে।
ইনকিউবেটর থেকে বাচ্চা তোলা
বাচ্চাগুলি ইনকিউবেটর থেকে তোলার আগে নিশ্চিত করুন যে তারা সম্পূর্ণ শুকিয়ে গেছে। সাধারণত, ফুটানোর ২৪ ঘণ্টার মধ্যে বাচ্চাগুলি পুরোপুরি শুকিয়ে যায় এবং ইনকিউবেটর থেকে তোলার জন্য প্রস্তুত হয়।
ইনকিউবেটরে ডিম ফুটানোর পদ্ধতি PDF
আপনারা অনেকেই সময়ের কারণে এখানে পড়তে পারবেন না, তার জন্য আমরা এখানে ইনকিউবেটরে ডিম ফুটানোর পদ্ধতি pdf ফাইল দিয়েছি আপনি সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
