আকিকা দেওয়ার নিয়ম বন্টন পদ্ধতি 2026

ইসলামিক শরিয়াহ মোতাবেক সন্তান জন্মের পর ৭ দিনের মধ্যে আকিকাহ দিয়ে সুন্দর ইসলামিক নাম দেওয়ার নিয়ম আছে। অনেকেই আকিকা দেওয়ার নিয়ম ও এর মাংস বন্টন পদ্ধতি জানে না। অনেকেই আবার আকিকা দেওয়ার সময় বিভিন্ন ভুল করে বসে ফলে আকিকা হয় না।

আকিকা দেওয়া হলো সুন্নাত আল মু’আক্কাদাহ (নিশ্চিত সুন্নত) যা আপনাকে সামর্থ্য থাকলে অবশ্যই দিতে হবে এবং এখন সামর্থ্য নেই কিন্তু পরে যদি সামর্থ্য হয় তখনই দিতে হবে।আবু তালিব মহানবি (সা.) এর জন্মের সপ্তম দিনে আকীকাহ করেছিলেন এবং তার পরিবারের সদস্যদের এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তারা জিজ্ঞাসা করেছিল “এটি কি?” যার জবাবে তিনি বলেন “আহমদের পক্ষে আকীকাহ”। তিনি মোহাম্মদ (সঃ) এর নাম “আহমদ” রাখেন।

আকিকা দেওয়ার নিয়ম

আকিকা দেওয়ার নিয়ম সম্পর্কে মুহাম্মদ (সঃ)বলেন: “একটি শিশুর জন্যে আকিকা দিতে হবে, সপ্তম দিনে তার জন্য আকিকা দেওয়া হয়, মাথা কামানো হয় এবং একটি নাম দেওয়া হয়”। সপ্তম দিনে যদি কেউ জবাই করতে না পারে তবে চৌদ্দ দিনের দিন কেউ আকিকা করতে পারবে বা ২১তম দিনে, যদি কেউ এটি করতে সক্ষম না হয় তবে কোনও ব্যক্তি সন্তানের যৌবনের আগে যে কোনও সময় আকিকা করতে পারে।

আক্বিকাহ সুন্নত ও মুস্তাহাব ; এটি মোটেও ওয়াজিব নয়, সুতরাং কোন পাপ নেই যে ব্যক্তি এটি করে, বা যে এটি বিলম্ব করে এবং মুস্তাহাবের সময়ে তা না করে তার উপর, যদিও সে তার ফজিলত ও পুরষ্কারের হাতছাড়া করে (কেউ এটিকে স্থগিত রাখতে পারেন) যতক্ষণ না তিনি তা করতে সক্ষম হন। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক নাতির পুত্র এবং সে যুগের বিশিষ্ট আলেম জাফর আল-সাদিক দাবি করেছিলেন যে আদর্শভাবে চুল কামানো , আকিকার জন্য জবাই করা এবং সন্তানের নামকরণ করা উচিত এক ঘণ্টার মধ্যে।

আরও পড়ুন  সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থ সহ | 2026

আকিকার পশু ও সংখ্যা

উট, গরু, মহিষ, ভেড়া বা ছাগল দিয়ে আকিকা করতে হবে। কোরবানির পশুর মতো আকিকার পশু সুস্থ, সবল ও ত্রুটিমুক্ত হতে হয়। হজরত আয়েশা রা: থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সা: তাদেরকে ছেলে সন্তানের জন্য দুটি সমবয়সী ছাগল আর মেয়ে সন্তানের জন্য একটি ছাগল দিয়ে আকিকা করার জন্য নির্দেশ করেছেন। (তিরমিজি শরিফ, প্রথম খণ্ড, পৃষ্ঠা-১৮৩; আবু দাউদ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা-৪৪)।

হজরত উম্মে কুরজ রা: থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সা: ইরশাদ করেছেন, ‘নবজাতক সন্তান ছেলে হলে দু’টি ছাগল আর মেয়ে হলে একটি ছাগল দিয়ে আকিকা করবে’ (তিরমিজি শরিফ, প্রথম খণ্ড, পৃষ্ঠা-১৮৩; আবু দাউদ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা-৪৪)।

এখানে উল্লেখ্য যে, যদি সামর্থ্য না থাকে তাহলে একটি ছাগল দিলেও হবে। কিন্তু সামর্থ্য থাকা সত্যেও যদি একটি ছাগল দেওয়া হয় তাহলে তার আকিকা আদায় হবে না।

আকিকার গোস্ত বন্টনের নিয়ম

আকিকার গোশত ইচ্ছে হলে রান্না করে আত্মীয়-স্বজন ও গরিব-মিসকিনকে খাওয়ানো যাবে। তবে আকিকার পশুর গোশত তিন ভাগ করে এক-তৃতীয়াংশ নিজের জন্য, এক-তৃতীয়াংশ গরিব-মিসকিনদের জন্য সাদকা করে দিতে হবে।

কুরবানির মাংস বন্টনের মতো যদি আপনার পরিবার, আত্মীয়-স্বজন ও গরিব-মিসকিনদের মিলে আকবারে সম্পূর্ণ মাংস খেতে পারেন তাহলে ভাগ করার প্রয়োজন নেই। তবে উত্তম হলো ৩ ভাগে ভাগ করে সবার হক আদায় করা।

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo