
সিকানদার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকের mcq প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এইচএসসি বাংলা সহপাঠের একমাত্র নাটক সিরাজউদ্দৌলা নাটকের এমসিকিউ। তবে নাটকের mcq পড়ার আগে নাটক সম্পর্কে কিছু জেনে নেই।
সিরাজউদ্দৌলা নাটকটি রচনার সমসময়ে বাংলাদেশের সমাজ-রাজনীতি-সংস্কৃতিতে যে আন্দোলনের অভিঘাত লক্ষ করা যাচ্ছিল তাকে সম্যকভাবে উপলব্ধি করেই সম্ভবত, পুঙ্খানুপুঙ্খভাবে গ্রিক কিংবা শেকসপিয়রীয় ট্র্যাজেডির ব্যাকরণ মেনে কোনো নাটক রচনায় নাট্যকার উদ্বুদ্ধ হননি। কেননা, সিরাজউদ্দৌলা নাটকটির রচনাকাল মূলত স্বাধীনতার আকাঙ্ক্ষায় নতুন করে বাঙালির জেগে ওঠার সময়। এক অনিঃশেষ আশাবাদে উজ্জীবিত হবার সময়।
সিরাজউদ্দৌলা নাটকের MCQ
১. সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
ক) কালি-কলম
খ) দৈনিক বাংলা
গ) মাসিক সমকাল
ঘ) মাসিক মোহাম্মদী
সঠিক উত্তরঃ গ) মাসিক সমকাল
২. মনীষী এরিস্টটল নাটকের কয়টি ঐক্যের কথা বলেছেন?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
সঠিক উত্তরঃ ক) তিন
৩. ট্র্যাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত থাকে?
ক) করুণ রস
খ) শান্ত রস
গ) মধুর রস
ঘ) শৃঙ্গার রস
সঠিক উত্তরঃ ক) করুণ রস
৪. সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কী ছিল?
ক) প্রাসাদ ষড়যন্ত্র
খ) পরিবার প্রীতি
গ) ইংরেজদের ষড়যন্ত্র
ঘ) ফরাসিদের ষড়যন্ত্র
সঠিক উত্তরঃ ক) প্রাসাদ ষড়যন্ত্র
৫. ‘সিরাজউদ্দৌলার’ নাটকে সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টি দৃশ্যে?
ক) ৭ টি
খ) ৮ টি
গ) ৯ টি
সঠিক উত্তরঃ গ) ৮ টি
৬. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে অঙ্ক সংখ্যা কত?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) সাত
সঠিক উত্তরঃ খ) চার
৭. “যত বড় মুখ নয় তত বড় কথা” “সিরাজউদ্দৌলা’ নাটকে সংলাপটি কার?
ক) নবাবের
খ) হলওয়েলের
গ) উমিচাদের
ঘ) ক্লেটনের
সঠিক উত্তরঃ ঘ) ক্লেটনের
৮. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটির স্থান কোনটি?
ক) নবাবের দরবার
খ) ঘসেটি বেগমের বাড়ি
গ) ফোর্ট উইলিয়াম দুর্গ
ঘ) ফোর্ট উইলিয়াম জাহাজ
সঠিক উত্তরঃ গ) ফোর্ট উইলিয়াম দুর্গ
৯. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপ –
ক) উমিচাঁদের
খ) জর্জের
গ) ক্লেটনের
ঘ) ওয়ালি খানের
সঠিক উত্তরঃ গ) ক্লেটনের
১০. ক্লেটন কাদেরকে প্রাণপণে যুদ্ধ করতে বলেন?
ক) হলওয়েলকে
খ) ফরাসি যোদ্ধাদের
গ) ব্রিটিশ সৈন্যদের
ঘ) নবাবের সৈন্যদের
সঠিক উত্তরঃ গ) ব্রিটিশ সৈন্যদের
১১. “যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমাদের প্রতিজ্ঞা”।-এই সংলাপটি কার?
ক) ওয়াটসের
খ) হলওয়েলের
গ) ক্লেটনের
ঘ) ক্লাইভের
সঠিক উত্তরঃ গ) ক্লেটনের
১২. ‘ভিক্টোরি অর ডেথ’ সংলাপটি কার?
ক) হলওয়েলের
খ) ক্লেটনের
গ) জর্জের
ঘ) ওয়ালিদ খানের
সঠিক উত্তরঃ খ) ক্লেটনের
১৩. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ওয়ালি খানের ‘বাঙালি কাপুরুষ নয়’ সংলাপে প্রকাশ পেয়েছে –
ক) স্বাজাত্যবোধ
খ) ইংরেজ বিদ্বেষ
গ) দেশপ্রেম
ঘ) বীরত্ব
সঠিক উত্তরঃ ক) স্বাজাত্যবোধ
১৪. “ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য। তা বলে বাঙালি কাপুরুষ নয়।”ওয়ালি খানের এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক) দেশপ্রেম
খ) কৃতজ্ঞতা
গ) জাতীয়তাবোধ
ঘ) সাহস
সঠিক উত্তরঃ গ) জাতীয়তাবোধ
১৫. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ বাক্যটির মর্মার্থ হলো-
ক) বেশি স্পর্ধা
খ) ওজনহীন কথা
গ) গুরুত্বহীন কথা
ঘ) অনর্থক কথা
সঠিক উত্তরঃ ক) বেশি স্পর্ধা
১৬. আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই।’ — উক্তিটি কে কাকে করেছে?
ক) মানিকচাঁদ ক্লেটনকে
খ) উমিচাঁদ ক্লেটনকে
গ) মানিকচাঁদ হলওয়েলকে
ঘ) উমিচাঁদ হলওয়েলকে
সঠিক উত্তরঃ ঘ) উমিচাঁদ হলওয়েলকে
১৭. “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা’ —উক্তিটি কার?
ক) হলওয়েল
খ) উমিচাঁদ
গ) ক্লেটন
ঘ) ওয়ালি খান
সঠিক উত্তরঃ খ) উমিচাঁদ
১৮. “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন প্রকাশ পেয়েছে – – এ বড় লজ্জার কথা।” উমিচাদের এ উক্তিতে
ক) হাস্যরস
খ) রঙ্গরস
গ) বিদ্রুপ
ঘ) গ্লানি
সঠিক উত্তরঃ গ) বিদ্রুপ
১৯. কে প্রাণভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে?
ক) ক্লেটন
খ) রজার ড্রেক
গ) মানিকচাঁদ
ঘ) রায়দুর্লভ
সঠিক উত্তরঃ খ) রজার ড্রেক
২০. ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন?’ – উক্তিটি কার?
ক) সাঁফের
খ) মোহনলালের
গ) উমিচাঁদের
ঘ) সিরাজের
সঠিক উত্তরঃ ঘ) সিরাজের
২১. ভাগীরথী নদী কোথায় অবস্থিত?
ক) দিল্লিতে
খ) মুর্শিদাবাদে
গ) কলকাতায়
ঘ) দাক্ষিণাত্যে
সঠিক উত্তরঃ গ) কলকাতায়
২২. “সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনাগুলো সংঘটনের স্থান কোনটি?
ক) ফোর্ট উইলিয়াম দুর্গ
খ) ফোর্ট উইলিয়াম জাহাজ
গ) ঘসেটি বেগমের বাড়ি
ঘ) নবাবের দরবার
সঠিক উত্তরঃ খ) ফোর্ট উইলিয়াম জাহাজ
২৩. নবাবের সৈন্যরা ফোর্ট ইউলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়ে গিয়েছিল?
ক) ক্লাইভ
খ) হলওয়েল
গ) ড্রেক
ঘ) ওয়াটস
সঠিক উত্তরঃ গ) ড্রেক
২৪. অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থ বদলে গেছে আপনার কাছে – উক্তিটি কার? –
ক) ইংরেজি মহিলা
খ) কিলপ্যাট্রিক
গ) হ্যারি
ঘ) মার্টিন
সঠিক উত্তরঃ ঘ) মার্টিন
25. Patience is the key-word, young men সংলাপটি উচ্চকণ্ঠে কে করেন?
ক) হ্যারি
খ) মার্টিন
গ) ওয়াটস
ঘ) ড্রেক
সঠিক উত্তরঃ ঘ) ড্রেক
২৬. ‘দশদিকের দশটি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা।’- এ কথার মধ্যে কোন তথ্য রয়েছে?
ক) ইউরোপীয়দের দানশীলতা
খ) এদেশীয়দের দারিদ্র্য
গ) নবাবের পরিষদবর্গের লোভ
ঘ) নবাবের উদাসীনতা
সঠিক উত্তরঃ গ) নবাবের পরিষদবর্গের লোভ
২৭. “আমি চিরকালই ইংরেজদের বন্ধু।”—উক্তিটি কার?
ক) মিরজাফর
খ) রায়দুর্লভ
গ) উমিচাঁদ
ঘ) রাজবল্লভ
সঠিক উত্তরঃ গ) উমিচাঁদ
২৮. সিরাজের পতন কে না চায়? – সংলাপটি কার? –
ক) রায়দুর্লভ
খ) উমিচাঁদ
গ) মিরজাফর
ঘ) ঘসেটি বেগম
সঠিক উত্তরঃ ঘ) ঘসেটি বেগম
২৯. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে?
ক) মিরজাফর
খ) মানিকচাঁদ
গ) ঘসেটি বেগম
ঘ) শওকতজঙ্গ
সঠিক উত্তরঃ ঘ) শওকত জঙ্গ
৩০. দওলত আমার কাছে ‘ভগবানের দাদামশায়ের চেয়েও বড়। কার কাছে?
ক) উমিচাঁদ
খ) ঘসেটি বেগম
গ) জগৎশেঠ
ঘ) রায়দুর্লভ
সঠিক উত্তরঃ ক) উমিচাঁদ

[…] আরও পড়ুনঃ সিরাজউদ্দৌলা নাটকের mcq প্রশ্নের উত্তর… […]
[…] সিরাজউদ্দৌলা নাটকের mcq প্রশ্নের উত্তর… […]
[…] আরও পড়ুনঃ সিরাজউদ্দৌলা নাটকের mcq প্রশ্নের উত্তর… […]
I most go to tha