2026 সালের দুর্বল ব্যাংকের তালিকা দেখুন

দুর্বল ব্যাংক বলতে বাংক ব্যবসায় কিছুটা পিছিয়ে থাকা ব্যাংকগুলোকে বুঝিয়ে থাকে। এছাড়াও যেসব ব্যাংক সময়ের সাথে সাথে আধুনিকায়ন করতে পারে না বা যেসব ব্যাংক এর উপর জনগণের আস্থা হাড়িয়ে যায় অথবা যেসব ব্যাংক ব্যবস্থাপনায় দক্ষ না হওয়ার কারণে ব্যাংক পরিচালনা গড়মিশ দেখা যায় সেসব ব্যাংককে দুর্বল ব্যাংক বলে।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট ৬২টি তফসিলি ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এর অধিনে রয়েছে। এর মধ্যে ৬টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক রয়েছে ৩৩টি প্রচলিত ও ১০টি ইসলামী ব্যাংক এবং ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। এখন জানা যাক সবল ব্যাংক ও দুর্বল ব্যাংক এর তালিকা।

বাংলাদেশে সবল ব্যাংকের তালিকা

বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে ব্যাংকগুলোর সাসটেইনেবল রেটিং প্রকাশ করে থাকে, যা তাদের টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক এবং ব্যাংকিং সেবার পরিধির ওপর ভিত্তি করে করা হয়। এই রেটিংয়ে ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলোকে সবল বলা যেতে পারে। ২০২৩ সালের তথ্যের ভিত্তিতে প্রকাশিত সর্বশেষ টেকসই রেটিংয়ে ১০টি ব্যাংক স্থান পেয়েছে। এই ব্যাংকগুলো হলো:

১. ব্র্যাক ব্যাংক

২. দি সিটি ব্যাংক

৩. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

৪. এক্সিম ব্যাংক

৫. যমুনা ব্যাংক

৬. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

৭. প্রাইম ব্যাংক

৮. ট্রাস্ট ব্যাংক

৯. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

১০. উত্তরা ব্যাংক

এছাড়াও কিছু ব্যাংক অপারেটিং প্রফিটে উল্লেখযোগ্যভাবে এগিয়ে থাকে। যেমন, সম্প্রতি ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক ২০০০ কোটি টাকার বেশি অপারেটিং প্রফিট অর্জন করেছে।

বাংলাদেশে দুর্বল ব্যাংকের তালিকা

২০২৩ সালের জুন মাসের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক হেলথ ইনডেক্স অ্যান্ড হিট ম্যাপ শীর্ষক একটি গোপন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ৬২টি তফসিলি ব্যাংকের মধ্যে ৩৮টি ব্যাংকের অবস্থা দুর্বল অথবা খুব দুর্বল হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে:

  • রেড জোন : ৯টি ব্যাংক এই শ্রেণিতে রয়েছে।
  • ইয়েলো জোন: ২৯টি ব্যাংক এই শ্রেণিতে রয়েছে।
আরও পড়ুন  HSC হিসাব বিজ্ঞান ২য় পত্র সাজেশন 2026

দুর্বল ব্যাংক রেড জোন তালিকা

রেড জোন বা সবচেয়ে দুর্বল হিসেবে উল্লিখিত কিছু ব্যাংক:

  • বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (BCBL)
  • পদ্মা ব্যাংক লিমিটেড (এটি সম্প্রতি এক্সিম ব্যাংকের সাথে একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে)
  • বেসিক ব্যাংক লিমিটেড (BASIC Bank)
  • ন্যাশনাল ব্যাংক লিমিটেড (National Bank Ltd)
  • জনতা ব্যাংক পিএলসি (Janata Bank PLC)
  • রূপালী ব্যাংক পিএলসি (Rupali Bank PLC)
  • অগ্রণী ব্যাংক পিএলসি (Agrani Bank PLC)
  • এবি ব্যাংক পিএলসি (AB Bank PLC)

দুর্বল ব্যাংক ইয়েলো জোন তালিকা

  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (BDBL)
  • সোনালী ব্যাংক পিএলসি (Sonali Bank PLC)
  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (First Security Islami Bank PLC)
  • আইএফআইসি ব্যাংক পিএলসি (IFIC Bank PLC)
  • মেঘনা ব্যাংক লিমিটেড (Meghna Bank Ltd)
  • সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (Social Islami Bank Ltd)
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (Islami Bank Bangladesh Ltd)
  • ওয়ান ব্যাংক পিএলসি (ONE Bank PLC)
  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (United Commercial Bank PLC)
  • এনআরবি ব্যাংক লিমিটেড (NRB Bank Ltd)
  • ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (National Bank of Pakistan) – (যদিও এটি একটি বিদেশী ব্যাংকের শাখা এবং এর পরিস্থিতি একটু ভিন্ন)
  • আইসিবি ইসলামিক ব্যাংক (ICB Islamic Bank)

মনে রাখবেন, বর্তমানে রেড ও ইয়লো জোনের অনেক ব্যাংক এখন সবল ব্যাংকে পরিণত হয়েছে। ২০২৪ সালেও যে ব্যাংক দেউলিয়া হওয়ার থেকে বেচে গেছে সেই ব্যাংক এখন সেরা ১০ ব্যাংক এর মধ্যে অবস্থান করছে। সবল ব্যাংক এর তালিকা বাংলাদেশ ব্যাংক প্রতিবছর প্রকাশ করে থাকেন আপনি চাইলে বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট থেকেও দেখতে পারেন।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo