অধ্যবসায় রচনা ২০ পয়েন্ট (এসএসসি ও এইচএসসি) 2026

প্রিয় শিক্ষার্থীরা আমরা ছোট বেলা থেকেই একটি রচনা অনেক বেশি পড়ে আসছি সেটি হলো অধ্যবসায় রচনা। আজকে অধ্যবসায় রচনা ২০ পয়েন্ট তোমাদের জন্য pdf সহ নিচে দিয়ে দেব। অধ্যবসায় রচনা কোনো পরীক্ষার্থীর পরীক্ষায় আসে নাই এমন কোনো দিন আসে নি।

কিন্তু আমরা অনেকেই সঠিক ভাবে এই রচনা লিখতে জানি না। যার ফলে পরীক্ষায় ভালো নাম্বার পায় না। আমাদের এখান থেকে রচনা লিখে নিতে পার বা নিচে pdf লিংক দেওয়া থাকবে চাইলে ডাউনলোড করে নিতে পার। আশাকরছি তোমাদের কাজে লাগবে, তাই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার কর।

অধ্যবসায় রচনা ২০ পয়েন্ট

ভূমিকা: প্রতিটি মানুষই চাই সফল হতে। মানব জীবনে সফলতা অর্জনের দৃঢ় প্রচেষ্টার নামই হচ্ছে অধ্যবসায়। মানব জীবনে সফলতা অতটা সহজ নয় আমরা সবাই সফলতা পেতে চাই তবে সফলতা অর্জন করতে চাইলে জীবনে কিছু ব্যর্থতা আসবে। সকল ব্যর্থতাকে কাজে লাগিয়ে দিয়ে শেষ পর্যন্ত টিকে থাকে সেই হয়ে ওঠে সফলকামি।

আমাদের প্রত্যেকের জীবনে কিছু আলাদা আলাদা লক্ষ্য রয়েছে। মানুষ লক্ষ খাওয়ার জন্য সময় শ্রম সবকিছু বিলিয়ে দেয় তবে অনেক প্রচেষ্টার পরেও সে যদি তার গন্তব্যে নাও পৌঁছাতে পারে এবং শেষ সময় এসে হাল ছেড়ে দেয় তাহলে এটি অধ্যবসায় নয়। সহজ ভাষায় বলতে গেলে মানব জীবনে লক্ষ্য অর্জনের জন্য সকল ব্যর্থতা পেরিয়ে দীর্ঘ প্রচেষ্টা এবং ধৈর্যধারণ এর নামই হচ্ছে অধ্যবসায়।

অধ্যবসায় কী: অধ্যবস্যাই বলতে অবিরাম প্রচেষ্টা কে বোঝায়। কোন ব্যক্তি যদি তার লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছানোর জন্য অবিরাম প্রচেষ্টায় অব্যাহত থাকেন তাহলে বুঝবেন তার মাঝে অধ্যবসায় রয়েছে। জীবনে ভালো কিছু পেতে চাইলে তা কখনো সহজে পাওয়া যায় না। তার জন্য অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ।

যে যত বেশি ধৈর্য ধারণ করে লক্ষ্যের দিকে টিকে থাকে তারা তত বেশি সফলতার দিকে এগিয়ে যায়। অধ্যাবসায় হচ্ছে মানসিক বল। সফলতার পথে যতই বাধা-বিপত্তি আসুক না কেন একজন অধ্যবসায়ী সমস্ত বাধা-বিপত্তি পার করতে সক্ষম। যার মাঝে মানসিক বল বেশি রয়েছে সে ততো বেশি অধ্যবসায়ী।

কবি কালীপ্রসন্ন ঘোষ বলেছেন
পারিব না এই কথাটি বলিও না আর,
একবার না পারিলে দেখ শতবার।
অধ্যবসায় প্রয়োজনীয়তা

মানব জীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে অধ্যবসায়ের প্রয়োজনীয়তা অপরিসীম। অধ্যবসায় ছাড়া মানব জীবনে সফলতা অর্জন অসম্ভব। কেননা সফলতা চাবিকাঠি হচ্ছে অধ্যবসায়। পুরো বিশ্বের মহৎ, কল্যাণকর এবং সুন্দর জিনিস গুলো অধ্যবসায়ের দ্বারা অর্জিত। জীবনে চলার ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি আসবে এটাই স্বাভাবিক।

তবে যারা সকল বাধা বিপত্তি পেরিয়ে তার লক্ষ্যকে অটুট রেখে এগিয়ে যাই তারাই হয়ে ওঠে সফলকাম। বিশ্বে যত বড় বড় ব্যক্তিবর্গ রয়েছে যেমন বৈজ্ঞানিক, দার্শনিক, সাহিত্যিক ইত্যাদি সকলেরই সফলতার মূল কারণ হচ্ছে অধ্যবসায়। অধ্যবসায়কে কাজে লাগিয়ে মানুষ অনেক অসাধ্যকে সাধন করতে সক্ষম হয়েছেন।

অধ্যবসায়ের গুরুত্ব: কবি কৃষ্ণচন্দ্র মজুমদার বলেছিলেন_

কেন পান্থ ক্ষান্ত হও, ভেরি দীর্ঘ পথ
উদ্যম বিহনে কার পুরো মনোরথ?

সকল মানুষের জীবনের সাথে কর্ম জড়িত। কর্ম প্রচেষ্টাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সফলতা অর্জনের জন্য অধ্যবসায়ের খুবই প্রয়োজন। অধ্যবসায় হচ্ছে মানব জীবন সফলতার লক্ষ্যে পৌঁছানোর প্রেরণা বা মূল চালিকাশক্তি। সফল হতে হলে ব্যর্থতা আসবেই কিন্তু এটিই শেষ নয় ব্যর্থতা হচ্ছে সফলতার প্রথম সিঁড়ি। বিশ্বে ভালো কিছু অর্জন করা সাধনা ছাড়া মোটেও সম্ভব নয়। বিল গেটস বলেন-

জীবনে বড় ধাক্কা খাওয়া বা বাজে পরিস্থিতির শিকার হওয়াও
সাফল্যের অন্যতম মূলমন্ত্র

অধ্যবসায় থাকলে মানুষ অনেক অসাধ্য সাধন করতে পারে। যারা বারবার ব্যথা হওয়ার পরেও বিরামহীন ধৈর্যের সাথে তার লক্ষ্যে অব্যাহত থেকেছেন তারাই হচ্ছে প্রকৃত অধ্যবসায়ী। তাই মানব জীবনে অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন  ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান pdf ডাউনলোড করুন

ব্যক্তি জীবনে অধ্যবসায়: জীবনে চলার পথে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা সমাধানের উপায় হচ্ছে অধ্যবসায়। যে সকল ব্যক্তি কোন কিছুর প্রচেষ্টা ছাড়াই হাল ছেড়ে দেয় যে সকল ব্যক্তিরা অধ্যবসায়ী নয়। আর যে সকল ব্যক্তি তার লক্ষ্য অর্জনে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যাই তারাই হচ্ছে প্রকৃত অধ্যবসায়ী।

ছাত্র জীবনের অধ্যবসায়: ছাত্রজীবন ভবিষ্যৎ জীবন রচনার অনুশীলনক্ষেত্র। তাই অধ্যবসায় ছাত্রজীবনের সবক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অধ্যয়ন এবং অধ্যবসায়ের মধ্যে রয়েছে অবিচ্ছেদ্য সংযোগ। বারবার পাঠ অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীকে জ্ঞান আহরণ করতে হয়। ছাত্রজীবনে অধ্যবসায়কে সর্বাধিক গুৰুত্ব দিলে রচিত হয় জীবনের সাফল্যের বুনিয়াদ। অধ্যবসায় না থাকলে কেবল মেধা কাজে লাগে না। অনেক মেধাবী বিদ্যার্থী যথেষ্ট প্রয়াসের অভাবে জীবনে সফলতা অর্জনে ব্যর্থ হয়।

মানব সভ্যতাই অধ্যবসায়: আজকে আমাদের এই আধুনিক জগত সব আমাদের পূর্ব পুরুষদের অধ্যবসায়ের ফল। প্রাচীনকালে মানুষ গুহায় বা বন জঙ্গলে বাস করত তখন রাষ্ট্র, সমাজ, ভাষা বলতে কিছুই ছিল না। তবে আস্তে আস্তে মানুষের দীর্ঘ প্রচেষ্টার পর মানব সভ্যতার উন্নতি ঘটেছে।

একসময় যা মানুষের স্বপ্ন ছিল তা আজ আমরা বাস্তব রূপে দেখছি। যুগ যুগ ধরে মহামানবদের জ্ঞানের সমন্বয়ে এবং অধ্যবসায়ের কারণে আজ পুরো বিশ্ব আমাদের হাতের মুঠোয়। মানব সভ্যতার উন্নতি এটি এত সহজ ছিল না মানুষের অবিরাম প্রচেষ্টা এবং অধ্যবসায়ের ফলে আমরা পেয়েছি একটি উন্নত সভ্যতা।

মনীষীদের জীবনে অধ্যবসায়: জগতে যাঁরা মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার আদর্শ হয়েছেন তাঁদের প্রত্যেকেই ছিলেন অধ্যবসায়ী। মহাকবি ফেরদৌসীর অমর মহাকাব্য ‘শাহানামা’ দীর্ঘ তিরিশ বছরের কাব্যপ্রয়াস। জ্ঞানেন্দ্রমোহন দাশ বিশ বছরের সাধনায় রচনা করেন ‘বাংলা ভাষার অভিধান’।

কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই একক প্রচেষ্টায় প্রায় দু হাজার প্রাচীন পুঁথি সংগ্রহ করেন খ্যাতনামা সংগ্রাহক আবদুল করিম সাহিত্যবিশারদ। স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস পরপর ছয়বার ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েও হাল ছাড়েননি। শেষপর্যন্ত তিনি জয়ী হয়েছিলেন। বিশ্ববিস্তৃত বিজ্ঞানী নিউটনের অনুষ্ঠ স্বীকৃতি। বিজ্ঞানে তাঁর অবদানের মূলে আছে বহু বছরের একনিষ্ঠ সাধনা ও নিরবচ্ছিন্ন পরিশ্রম।

জাতীয় জীবনে অধ্যবসায়: জাতীয় জীবনে অধ্যবসায় সামগ্রিকভাবে জাতির সগৌরব প্রতিষ্ঠার জন্যে প্রত্যেক নাগরিকেরই অধ্যবসায়ী হওয়া প্রয়োজন। জাতীয় জীবনে অধ্যবসায়ের প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তিজীবনে তার অনুশীলন প্রয়োজন। এদিক থেকে জাতির বৃহত্তর কল্যাণে অধ্যবসায়ী ব্যক্তির গুরুত্ব অনেকখানি।

বিজ্ঞানে অধ্যবসায়: পৃথিবীর সমস্ত ক্ষেত্রেই অধ্যবসায়ের গুরুত্ব অপরিচিত। এর মধ্যে বিজ্ঞান অন্যতম। প্রতিটি বৈজ্ঞানিক আবিষ্কারের পেছনে লক্ষ্য করলে অধ্যবসায়ের দৃষ্টান্ত দেখতে পাবো। আমরা বর্তমানে যে সকল বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে থাকি এগুলো আবিষ্কার এতটাও সহজ ছিল না। বৈজ্ঞানিকদের আত্মবিশ্বাস, প্রচেষ্টা এবং অধ্যবসায়ের ফলেই আজ পুরো বিশ্বে এত উন্নত প্রযুক্তি। বিজ্ঞান থেকে আমরা অধ্যবসায়ের শিক্ষা গ্রহণ করতে পারি।

অধ্যবসায়ের মূল্য: মানব জীবনের অধ্যবসায়ের মূল্য অনেক। মানুষের জীবনের যত বিপদ-বিপত্তি আসুক না কেন অধ্যবসায়েরা সবসময়ই বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ভূমিধস, নদী ভাঙ্গন ইত্যাদি থেকে মানুষ ভীত না হয়ে এসবের মোকাবেলা করে। মানুষের সাহসিকতা এবং আত্মবিশ্বাস অধ্যবসায়ের মূলমন্ত্র। দৃঢ় পরিশ্রম এবং আত্মবিশ্বাস দ্বারা মানুষ তাদের মধ্যে অধ্যবসায়কে টিকিয়ে রেখেছেন।

অধ্যবসায় ও প্রতিভা: কেউ কেউ মনে করেন, প্রতিভাই সফলতার মূল নিয়ামক। এ ধারণা পুরোপুরি গ্রহণযোগ্য নয়। অধ্যবসায় ছাড়া সুপ্ত প্রতিভা বিকশিত হয় না। প্রতিভাবানদের জীবনেও আত্মপ্রতিষ্ঠা আসে অধ্যবসায়ের মাধ্যমে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট চিকিৎসা অনুদানের জন্য আবেদন

অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি: অধ্যবসয় স্বপ্ন পূরণ এবং সাফল্যের মূল চাবিকাঠি। উন্নত জীবন ব্যবস্থা গড়ে তুলতে অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম। শিক্ষাজীবনে, ব্যক্তি জীবনে, মানব সভ্যতায়, মনীষীদের জীবনে, বিজ্ঞানে এছাড়াও জাতীয় জীবনের উন্নতির এবং সফলতার পেছনে রয়েছে অধ্যবসায়। অধ্যাবসায় ছাড়া সাফল্য লাভ করা মোটেও সম্ভব নয়। তাই অধ্যাবসায় হচ্ছে সাফল্যের চাবিকাঠি।

অধ্যবসায়ের চর্চা: সবকিছুই চর্চার অধীনে। অধ্যবসায় এমন এক ধরনের চর্চা যার মাধ্যমে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সফলতা অর্জন করা যায়। কারো মধ্যে জন্ম থেকে অধ্যবসায় উপস্থিত থাকে না বরং এটি অর্জন করতে হয়। আমেরিকার সফল উদ্যোক্তা আর্নল্ড গ্লাসগো বলেন সাফল্যের আগুন একা একা জলে না, এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে। তাই জীবনে সফল হতে হলে অধ্যবসায় চর্চা করা খুবই প্রয়োজন।

অধ্যবসায়হীন মানুষের পরিণাম: মানব জীবনের সফলতা পাওয়া এতটা সহজ নয়। অনেক ব্যক্তি কোন কাজের শেষ পর্যন্ত গিয়েও অধ্যবসায়ের অভাবে তাতে সফল হতে পারেন না। একজন মানুষের জীবনে যদি অধ্যবসায় না থাকে তাহলে সে কোন কিছুতেই সফল হতে পারবে না। কেননা প্রতিটি সফলতার পেছনে থাকে দৃঢ় প্রচেষ্টা, ধৈর্য এবং পরিশ্রম। অধ্যবসায়ের অভাবে অনেক মানুষ ব্যর্থ হন। অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্ট্রিভ জবস বলেছেন-

রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে

অধ্যবসায় ও সফলতা: যার মধ্যে অধ্যবসায় রয়েছে তার জীবনে সফলতা নিশ্চিত। পৃথিবীতে যত মহান ব্যক্তি এসেছে তারা আমাদেরকে এমন কিছু দিয়ে গেছে যার ফলে তারা পৃথিবীতে না থাকলেও তাদের কর্ম এবং মাহাত্ম্য আমাদের কাছে ক্ষণস্থায়ী। সফলতার শীর্ষবিন্দুতে পৌঁছানো তখনই সম্ভব হয় যখন কারো মধ্যে অধ্যবসায় থাকে। অধ্যবসয়ের এর মাধ্যমে যে কোন কর্মে সফলতা নিশ্চিত সম্ভব।

অধ্যবসায় ও আত্মবিশ্বাস: মানব জীবনে সফলতার আরেকটি অন্যতম উপাদান হচ্ছে আত্মবিশ্বাস। নিজের প্রতি যদি বিশ্বাস থাকে যে হ্যাঁ আমি কি পারবো তাহলে জীবনে কোন কিছু করাই অসম্ভব বলে মনে হবে না। সকল তারাই যারা সফল বাধা-বিপত্তি পার হয়ে আত্মবিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে গেছে। বিশ্বের বড় বড় ব্যক্তিবর্গের সাফল্যের পিছে আত্মবিশ্বাসের হাত রয়েছে।

বিল গেটস যখন কলেজ থেকে ড্রপ আউট করেছিলেন তখন শিক্ষকরা ভেবেছিল ছেলেটা গোল্লায় গেল। তবে তিনি আজ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন এবং মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা।

অধ্যবসায়ের শিক্ষা: মানব জীবনে ব্যর্থতা থাকবে না এমনটা হওয়ার কোন সুযোগ নেই। ব্যর্থতা আসবে এটাই স্বাভাবিক যারা ব্যর্থতার পরেও পিছুপা না হয়ে সাফল্যের উদ্দেশ্যে দৃঢ় প্রচেষ্টা দ্বারা লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকে তারাই সফলতা অর্জন করতে পারে। বিশ্বের উন্নত দেশগুলো এবং সফল ব্যক্তিদের লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকের সফলতার পিছে অধ্যবসায়ের হাত রয়েছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিদ্রোহী আন্দোলনে বিপ্লবী নেলসন ম্যান্ডেলা বলেন_

The greatest glory in living lies not in never falling,
but in rising every time you fall

উপসংহার: জীবনে সাফল্য লাভ করে জাতিকে গৌরবান্বিত করার ক্ষেত্রে অধ্যবসায়ের বিকল্প নেই। লক্ষ্যে পৌঁছানোর উদ্যমী নিরন্তর প্রচেষ্টা থাকলে কোনো প্রতিকূলতাই জাতিকে নিরস্ত করতে পারে না। অধ্যবসায়ী মানুষ ধৈর্য ও অবিচলতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একসময়-না-একসময় সাফল্য ছিনিয়ে আনে। প্রতিটি সফল জীবন এক অর্থে অধ্যবসায়েরই চালচিত্র। তাই ছোটবেলা থেকে প্রত্যেকের উচিত এই বিশেষ গুণের অধিকারী হওয়া।

অধ্যবসায় রচনা ২০ পয়েন্ট pdf

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo