লরিক্স প্লাস লোশন ব্যবহারের নিয়ম ও এর কাজ 2026

লরিক্স প্লাস লোশন মূলত চুলকানি বা স্ক্যাবিস এর জন্য ব্যবহার করা হয়। এই লোশনটিতে পারমেথ্রিন ও ক্রোটামিটন থাকার কারণে চুলকানি ও ত্বকের বিভিন্ন ইনফেকশনে ভালো কাজ করে। অনেকেই শুধু দোকান থেকে কিনে নিয়ে যেখানে চুলকায় সেখানে সেবন করে কিন্তু এটি ব্যবহারের একটি সঠিক নিয়ম রয়েছে।

নিয়ম না মেনে lorix plus lotion ব্যবহার করলে সঠিক ভাবে কাজ করবে না আবার পরবর্তীতে হবে। এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদের সাথে সম্পূর্ণ নিয়ম শেয়ার করেছি, কিভাবে লরিক্স প্লাস লোশন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।

lorix plus lotion এর কাজ কি?

লরিক্স প্লাস লোশন এর প্রধান কাজ হলো ত্বকের জীবাণুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আক্রান্ত স্থানকে জীবাণুমুক্ত করা। এতে থাকা পারমেথ্রিন ও ক্রোটামিটন চুলকানি সহ ত্বকের বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়। ক্রোটাম প্লাস ত্বকে ব্যবহারের জন্য লোশন হিসাবে পাওয়া যায়।

এটি লোশন ছাড়াও ওয়েনমেট হিসাবেও পাওয়া যায়। আশেপাশে থাকা ফার্মেসীতে গিয়ে লরিক্স প্লাস লোশন বা লরিক্স ওয়েনমেট এর নাম বললে তারা আপনাকে দিয়ে দিবে। সঠিকভাবে ব্যবহার করলে এটি ১০০% কাজ করে। তবে সঠিকভাবে ব্যবহার না করলে ভালো ফলাফল পাবেন না। নিচে থেকে এর ব্যবহারের নিয়ম জানুন-

লরিক্স প্লাস লোশন ব্যবহারের নিয়ম

১. লোশন ব্যবহার করার আগে হালকা গরম পানি দিয়ে ত্বক পরিষ্কার করে মুছে ফেলুন।

২. প্রাপ্তবয়স্ক এবং ২ বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য: ঘাড়ের নিচ থেকে পুরো শরীরে লোশনটি ভালো করে মাখিয়ে নিন যেন শরীরের সাথে মিশে যায়। সম্পূর্ণ শরীরে এটি মাখুন বিশেষ করে আঙ্গুলের ফাকা স্থানগুলোতে, পায়ের পাতায় এবং লজ্জা স্থানের আশেপাশে।

৩. ২ বছরের কম বয়সী শিশুদের জন্য: শুধুমাত্র চোখ এবং মুখের চারপাশের জায়গা ব্যতীত মুখ, ঘাড়, কান এবং মাথার ত্বকে ব্যবহার করতে হবে। ধুয়ে ফেলার আগে কমপক্ষে ৮ ঘন্টা লোশন লাগিয়ে রাখুন।  ৮ ঘন্টার মধ্যে যদি লোশন কোনো ভাবে ধুয়ে যায় (যেমন হাত ধোয়ার পরে) তাহলে আবার লাগান।

আরও পড়ুন  দুধ গরম নাকি ঠান্ডা খাওয়া ভালো, কোনটি উপকারি

৪. ২ মাসের অধিক বয়সের যে কোন রোগী লোশন ব্যবহার করতে পারবে।

৫. যেহেতু স্ক্যাবিস অতি দ্রুত সংক্রমণশীল সেহেতু প্রতিরোধক হিসাবে পরিবারের সবার একসাথে এটি ব্যবহার করতে হবে তাহলে এটি সবচেয়ে ভালো ফলাফল দেবে।

লরিক্স প্লাস লোশন ব্যবহারের মাত্রা

প্রাপ্তবয়স্ক: হালকা গরম পানি দিয়ে গোসল করার পর, ত্বক ভালভাবে শুকিয়ে নিতে হবে এবং ক্রোটাম প্লাস লোশন পুরো শরীরের পৃষ্ঠে (মুখ এবং মাথার ত্বক ব্যতীত) এমনভাবে ঘষতে হবে যতক্ষণ না পর্যন্ত সারা শরীরে লোশনটি মিশে যায়।

লোশনটি প্রতিদন ১ বার, বিশেষত সন্ধ্যায়, মোট ৩-৫ দিন ব্যবহার করতে হবে। যেখানে পুঁজ তৈরি হয় সেগুলিকে এই লোশন দিয়ে ঢেকে দেওয়া উচিত। একবার লোশন ব্যবহার করার পর ধুয়ে ফেলুন এবং পরবর্তীতে আবার ব্যবহার করুন। চিকিৎসা শেষ হওয়ার পরে, বিছানার চাদর এবং আন্ডার ক্লোথিং গরম পানি দিয়ে ভালো করে রোদে শুকান।

শিশু: প্রাপ্তবয়স্কদের জন্য বর্ণিত ব্যবহারবিধির মত একই নিয়মে, কিন্তু ২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে ১ বারের বেশি এই লোশন প্রয়োগ করা উচিত নয়।

অতিরিক্ত তথ্যের জন্য চিকিৎসকের পরামর্শ নিন।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo