tense কত প্রকার ও কি কি? tense চেনার সহজ উপায় ২০২৬

কাল বা tense কত প্রকার ও কি কি? tense বা কাল প্রধানত তিন প্রকার বর্তমান কাল (present tense), অতীতকাল (past tense) ও ভবিষ্যৎ কাল (future tense) । এই তিন প্রকারের tense এর আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে যার কারণে tense কে ১২ প্রকার বলায় যায়।

তবে সাধারণভাবে যদি কেউ জিজ্ঞেস করে tense কত প্রকার? তাহলে চোখ বন্ধ করে বলে দিবেন ৩ প্রকার। আজকে আমরা tense চেনার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানবো। আপনি যদি tense না পারেন তাহলে ইংরেজিতে ভালো ফলাফল করতে পারবেন না, শুধু তাই নয় যারা চাকরি পরীক্ষা দিয়ে থাকেন তারা নিশ্চয় জানেন tense কতোটা গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক_

tense কত প্রকার ও কি কি? 

tense প্রধানত তিন প্রকার। যথা-

১। বর্তমান কাল (present tense)

২। অতীতকাল (past tense)

৩। ভবিষ্যৎ কাল (future tense)

বিশেষ নিয়মে tense ১২ প্রকার। যথা- 

Present Tense (বর্তমান কাল):

  • Simple present or Present indefinite tense
    Present continuous tense
    Present perfect tense
    Present perfect continuous tense

Past Tense (অতীত কাল):

  • Simple past or Past indefinite tense
    Past continuous tense
    Past perfect tense
    Past perfect continuous tense

Future Tense (ভবিষ্যৎ কাল):

  • Simple future or Future indefinite tense
    Future continuous tense
    Future perfect tense
    Future perfect continuous tense

tense চেনার সহজ উপায় ( tense structure) 

১. Simple Present Or  Present Indefinite Tense

বর্তমান কালে কোনো কাজ বা ক্রিয়া সাধারণভাবে চলছে বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।

structure: Sub + Base Verb + Obj

উদাহরণ: I eat breakfast every morning, I eat rice, I go to school.

২. Present Continues Tense

বর্তমান কালে কোনো কাজ বা ক্রিয়া চলমান অবস্থায় আছে অর্থাৎ বর্তমানে কাজ চলছে / চলমান বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।

আরও পড়ুন  সম্প্রতি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন ও উত্তর 2026

structure: Sub + Auxialiary Verb ( am, is, are) + verb এর সাথে ing + Obj

উদাহরণ: He is playing Soccer, I am eating rice, He is reading a book.

৩. Present Perfect Tense

বর্তমান কালে কোনো কাজ বা ক্রিয়া শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো আছে এমন বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।

structure: Sub + Have / Has + verb এর Past Participle Form + Obj

উদাহরণ: They have visited Paris before, I have eaten rice, He has gone to school.

৪. Present Perfect Continues Tense

বর্তমান কালে কোনো কাজ বা ক্রিয়া নির্দিষ্ট সময় ধরে চলছে বা চলমান আছে বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।

structure: Sub + Have been / Has been + verb এর সাথে ing + since / for+ Time period + Obj

উদাহরণ: I have been studying for hours, It has been raining since morning.

৫. Simple Past Or Past Indefinite Tense

অতীত কালে কোনো কাজ বা ক্রিয়া সাধারণ ভাবে হয়েছিল বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।

structure: Sub + Verb এর past form + Obj

উদাহরণ: I ate rice, I went to school, She finished her homework last night.

৬. Past Continues Tense

অতীত কালে কোনো কাজ বা ক্রিয়া চলমান ছিলো বা কাজ চলছিল বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।

structure: Sub + was / were + Verb এর সাথে ing + Obj

উদাহরণ: They were watching a movie, It was raining, He was playing.

৭. Past Perfect Tense

অতীত কালে ২টি কাজ বা ক্রিয়া চলছিলো কিন্তু একটি আগে ও অন্যটি পরে হয়েছিল বুঝায়। যেই কাজটি আগে হয়েছিল সেটি Past Perfect Tense এবং যেটি পরে হয়েছিল সেটি Past Indefinite Tense.

structure: Sub + Had + Verb এর Past participle + Before / After + Obj

উদাহরণ: The Patient had Died Before the doctor came, He had already eaten when I arrived.

আরও পড়ুন  Digital Bangladesh Paragraph for Class 6 to12 | 2026

৮. Past Perfect Continues Tense

অতীত কালে কোনো কাজ বা ক্রিয়া কিছু সময় ধরে / যাবত হয়েছিল বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।

structure : Sub + Had been + Verb এর সাথে ing + Since / for + Time period + Obj

উদাহরণ: We had been working for hours, She had been waiting since Sunday.

৯. Simple Future Or Future Indefinite Tense

ভবিষ্যত কালে কোনো কাজ বা ক্রিয়া সাধারণ ভাবে ঘটবে বুঝালে সেগুলো এই Tense এর অন্তর্ভুক্ত।

structure: Sub + Shall / Will + Verb এর present form + Obj

উদাহরণ: I shall eat rice, They will arrive tomorrow, I will go to school.

১০. Future Continues Tense

ভবিষ্যত কালে কোনো কাজ বা ক্রিয়া চলমান অবস্থায় থাকবে এমন বুঝালে এই Tense এর অন্তর্ভুক্ত হবে।

structure: Sub + Shall be / Will be + Verb এর সাথে ing + Obj

উদাহরণ: I will be reading the book, He will be studying.

১১. Future Perfcet Tense

ভবিষ্যত কালে কোনো কাজ বা ক্রিয়া শেষ হবে বা হয়ে থাকবে এমন বুঝালে এই Tense এর অন্তর্ভুক্ত হবে।

structure: Sub + Shall have / Will have + Verb এর Past Participle + Obj

উদাহরণ: They will have completed the project, I will have eaten rice, He will have gone to Dhaka.

১২. Future Perfect Continues Tense

ভবিষ্যত কালে কোনো কাজ বা ক্রিয়া কিছু সময় যাবত বা কিছু সময় ধরে হতে থাকবে বুঝালে এই Tense এর অন্তর্ভুক্ত হবে।

structure: Sub + Shall have been / Will have been + Verb এর সাথে ing + Since / For + Time period + Obj

উদাহরণ: She will have been working here for 2 months, It will have been raining since 3 days here.

Follow Us

Google News: Amar Sikkha

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo