ঘরে বসেই বানিয়ে নিন সুস্বাদু আমের আচার রেসিপি

এখন গ্রীষ্মকাল তাই বাজারে খুব কম দামেই আম পাওয়া যাবে, এছাড়াও আম গাছ থাকলে তো র কথাই নেই সুস্বাদু আমের আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে থাকা সাধারণ উপকরন দিয়ে সহজেই আপানার পছন্দের আমাদের আচার বানাবেন।

গ্রীষ্মকালে সহজেই আম পাওয়া যায়, অনেক সময় অতিরিক্ত আম থাকায় নষ্ট হয়ে যায় কিন্তু আজকে আমরা একম রেসিপি শেয়ার করব যা দিয়ে আপনি নিজে থেকেই ভালো মানের আচার বানাতে পারবেন। এখন থেকে আর আম নষ্ট হবে না। বাড়িতে প্রায় সকলেই আমের আচার পছন্দ করে বিশেষ করে বাচ্চারা আমের আচার খেতে বেশি পছন্দ করে।

সুস্বাদু আমের আচার রেসিপি 

গ্রীষ্মের এই সময়ে রোদে না দিয়েই অল্প উপকরণে বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁচা আমের আচার। প্রতিটি রেসিপি সহজ, ধাপে ধাপে বাংলায় বর্ণিত, এবং ৬ মাস পর্যন্ত সংরক্ষণযোগ্য। এই রেসিপিগুলো আপনার রান্নাঘরে নতুন স্বাদ যোগ করবে!

রেসিপি ১:

নাগা মরিচ দিয়ে আমের টক-মিষ্টি-ঝাল আচার

উপকরণ:

1. ২ কেজি কাচা আম।
2. ১০ টি নাগা মরিচ।
3. ২ টি তেজপাতা।
4. ২ কাপ সরিষা তেল।
5. ২ কাপ চিনি।
6. ১ কাপ ভিনেগার।
7. ১ চা চামচ লবণ।
8. ২ টেবিল চামচ ভাজা শুকনো মরিচগুড়া।
9. ১ টেবিল চামচ ভাজা ধনিয়া ও জিরার গুড়া।
10. ২ টি এলাচ।
11. ২ টুকরো দারুচিনি।
12. ৫/৬ কোয়া রসুন।
13. ১/২ চা চামচ মেথি।

রান্নার নিয়ম

1. প্রথমে আম ছিলে নিজের পছন্দমত মাঝারি টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।।

2. চুলাই কড়াইতে তেল দিয়ে মেথি, তেজপাতা, এলাচ, দারুচিনি ভেজে নিনি। এরপর আম ও চিনি দিয়ে জ্বাল দিতে থাকুন। চিনি দেওয়ার পর এর থেকে তৈরী হওয়া সিরা থেকে আম সিদ্ধ হয়ে আসবে।

আরও পড়ুন  SAFF নারী চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত সাধারণ জ্ঞান

3. এরপর চিনির সিরা শুকিয়ে আসতে থাকলে, বাকি গুড়া মশলা (পাঁচফোড়ন, শুকনো মরিচগুড়া, ধনিয়া, জিরা গুড়া ও লবণ দিন।

4. মশলা দিয়ে নাড়তে থাকুন। আচার প্রায় তৈরী হয়ে আসলে এতে রসুনের কোয়া ও নাগামরিচ গুলো দিয়ে দিন।

5. এরপর সিরকা দিয়ে নেড়ে নামিয়ে নিন। ব‍্যাস মজাদার আমের আচার তৈরী। ধন্যবাদ।

রেসিপি ২:

টক-ঝাল কাঁচা আমের আচার 

উপকরণ:

১. কাঁচা আম – ১ কেজি (মাঝারি টুকরো করে কাটা)
২. লবণ – ১ টেবিল চামচ
৩. হলুদ গুঁড়া – ১ চা চামচ
৪. শুকনো মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
৫. পাঁচফোড়ন – ১/২ চা চামচ
৬. সরিষা গুঁড়া – ১/২ চা চামচ
৭. ভিনেগার – ১/২ কাপ
৮. সরিষার তেল – ১ কাপ

প্রণালী:

1. কাটা আমে লবণ ও হলুদ মিশিয়ে ২ ঘণ্টা রাখুন।

2. আম থেকে পানি ঝরিয়ে ভালোভাবে শুকিয়ে নিন।

3. কড়াইতে সরিষার তেল গরম করে ঠান্ডা করুন (ধোঁয়া না ওঠা পর্যন্ত গরম করবেন না)।

4. ঠান্ডা তেলে পাঁচফোড়ন ও সরিষা গুঁড়া দিয়ে হালকা ভেজে নিন।

5. মরিচ গুঁড়া যোগ করে আম মিশিয়ে ৪-৫ মিনিট নেড়ে রান্না করুন।

6. ভিনেগার ঢেলে ১-২ মিনিট নেড়ে নামিয়ে নিন।

7. ঠান্ডা হলে শুকনো কাচের বোতলে ভরে ঠান্ডা, শুকনো জায়গায় সংরক্ষণ করুন।

সংরক্ষণ টিপস:

১. পানি ঢুকলে আচার নষ্ট হতে পারে, তাই সাবধানে কাজ করুন।
২. শুকনো চামচ ব্যবহার করুন।
৩. দীর্ঘস্থায়ী সংরক্ষণের জন্য ১ চা চামচ সোডিয়াম বেনজোয়েট (প্রিজারভেটিভ) যোগ করতে পারেন।

রেসিপি ৩:

খোসাসহ আমের আচার 

উপকরণ

১. আম ২কেজি খোসা সহ ফালি করে কেটে নিতে হবে।
২. লবন পরিমান মতো, মরিচের গুঁড়া এক চামচ, হলুদ গুঁড়া এক চামচ,
৩. সরিষার তেল এক কাপ, পাঁচ ফোড়ন গোটা এক চামচ, গুঁড়া এক চামচ,
৪. গোটা রসুন একটা ছাড়িয়ে নিতে হবে, জিরা গুঁড়া এক চামচ, ধনিয়া
৫. গুঁড়া এক চামচ, চিনি এক কাপ শুকনা মরিচ ৪/৫ টা
৬. 2-3 চামচ ভিনিগার

আরও পড়ুন  জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ভর্তি বিজ্ঞপ্তি

রান্নার নিয়ম

1. গ্যাস এর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সরিষার তেল গরম করে নিতে হবে। তারপর এক এক করে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার আম গুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। শুকনা মরিচ দিয়ে ভালো করে নাড়া চারা করে চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে।

2. চিনি গলে যাওয়া র পর ভিনিগার দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে।

3. যখন মাখা মাখা হয়ে আসবে তখন পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে ভালো করে নাড়া চারা করে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে একটা কাঁচের বোতলে ভরে রোদে দিতে হবে।

4. হয়ে গেলো আমার টক ঝাল মিষ্টি আমের আচার।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo