বাড়ি থেকে বের হওয়ার দোয়া বাংলা উচ্চারণ 2026

আমরা বাড়ি থেকে অনেক সময় বাইরে কাজে বা কোনো প্রয়জনে যায় বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়ে বের হলে প্রত্যেক কাজে আমাদের জন্য বরকত রয়েছে।

বাড়ি থেকে বের হচ্ছেন, দূরে কিংবা কাছে কোথাও যাচ্ছেন, বাহিরে অবস্থানের এ সময়টাতে আল্লাহর জিম্মাদারী থাকার জন্য রাসুলে শিখানো দোয়া-ই একজন মুমিন বান্দার জন্য যথেষ্ট।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রিয় উম্মতেকে বাড়ি থেকে বের হওয়ার সময় মহান রবের ওপর ভরসা করে বের হওয়ার জন্য সুপরামর্শ দিয়েছেন। দোয়াটি পড়ে বের হওয়ার পর থেকে ঘরে ফিরার আগ পর্যন্ত সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। বাহিরের জটিল ও কঠিন বিপদ-আপদ থেকে বেঁচে যাবে।

বাড়ি থেকে বের হওয়ার দোয়া

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

বাংলা উচ্চারণঃ– বিসমিল্লা-হ, তাওয়াক্কালতু আলাল্লা-হ, অলা হাওলা অলা কুউওয়াতা ইল্লা বিল্লা-হ।

অর্থঃ আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি, আর আল্লাহর তওফীক ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার (নড়া-সার) শক্তি কারো নেই।

এই দুআ পড়ে ঘর থেকে কোথাও বের হলে পাঠকারীর জন্য আল্লাহ যথেষ্ট হন, তাকে পথ নির্দেশ করা হয়, সকল প্রকার বিপদ থেকে রক্ষা করা হয় এবং শয়তান তার নিকট থেকে দুরে সরে যায়। (অঃ দাঃ ৪/৩২৫, তিঃ ৫/৪৯০)

২। আকাশের দিকে দৃষ্টিপাত করে এই দুআ পড়তে হয়,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

বাংলা উচ্চারণ– আল্লা-হুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আউ উযাল্লা আউ আযিল্লা আউ উযাল্লা, আউ আযলিমা আউ উযলামা আউ আজহালা আউ য়ুজহালা আলাইয়্যা।

অর্থ-হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি স্পষ্ট হই বা আমাকে ভষ্ট করা হয়, আমার পদস্থলন হয় বা পদস্থলন করানো হয়, আমি অত্যাচারী হই অথবা অত্যাচারিত হই অথবা আমি মূর্খামি করি অথবা আমার প্রতি মুখামি করা হয় -এসব থেকে। (সহীহ তিরমিযী ৩১৫২)।

আরও পড়ুন  দোয়া কুনুত বাংলা উচ্চারণ অর্থসহ ছবি 2026
We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo