মেডিটেশন করার নিয়ম | মেডিটেশন কিভাবে করে? 2026

কখনো ভেবে দেখেছেন মেডিটেশন কিভাবে করে? বা আসলে মেডিটেশন করার নিয়ম বা কী। আমরা সবাই জানি মনকে শান্ত ও প্রফুল্ল করতে মেডিটেশন করা খুবই গুরুত্বপূর্ণ।

মেডিশন হলো গিয়ে এক প্রকার ধ্যান করা যার ফলে আপনি মানসিক শান্তি অর্জন করতে পারবেন, সুস্বাস্থ্য এবং কোনো কাজে যথাযথ মনোযোগ দিতে পারবেন ইতিবাচক চিন্তাচেতনা সৃষ্টি হবে।

মেডিটেশন কিভাবে করে?

আপনি যেহেতু মেডিটেশন করবেন প্রশান্তির উদ্দেশ্যে তাই মেডিটেশন করার সময় মনে কোনোরকম নেতিবাচক চিন্তা আনবেন না আর আপনি যেহেতু আরম্ভ করছেন তাই আপনাকে এর নিয়মাবলি শিখতে হবে আপনাকে মেডিটেশন শুরু করার আগেই একটি শান্ত জায়গা, কতটুকু সময় মেডিটেশন করবেন ইত্যাদি নির্ধারণ করে রাখতে হবে এছাড়াও গুগল,ইউটিউবে মেডিটেশনের কিছু চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমি কেবলই দেখলাম এনাদের ভিডিও থেকে মেডিটেশন শুরু করার পদ্ধতিসমুহের টিপস নিতে পারেন এছাড়াও মেডিটেশন এপস থেকেও সহায়তা নেওয়া যায়।

মেডিটেশন করার নিয়ম

১।  মেডিটেশনের জন্য বেছে নিন কোনো নিরিবিলি জায়গা। মোবাইল সাইলেন্ট করে নিন। স্থানটিতে পর্যাপ্ত আলো-বাতাস যেন চলাচল করতে পারে তা খেয়াল রাখুন। পরনের পোশাক থাকবে ঢিলেঢালা। শক্ত বিছানা, কার্পেট বা মেঝেতে আদুর পেতে বসতে পারেন। চেয়ারে বসলে পা যেন মাটিতে লেগে থাকে তা খেয়াল রাখুন।

২।  শুরুতে কাছাকাছি সময়ে ঘটে যাওয়া কোনো আনন্দদায়ক ঘটনা মনে করুন। এবার হালকাভাবে চোখ বন্ধ করুন। নাক দিয়ে দম নিন। আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়–ন। দম নেবেন পেটের উপরিভাগে। দম নেওয়ার সময় পেটের উপরিভাগ ফুলে উঠবে এবং ছাড়ার সময় চুপসে যাবে। এভাবে ১০ বার দম নিন, দম ছাড়–ন।

৩।  এরপর দম স্বাভাবিক হতে দিন। ভাবতে থাকুন শরীরের প্রতিটি অঙ্গ শিথিল হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন। বেশ সময় নিয়ে ধীরে ধীরে দম ছাড়–ন। দম নেওয়ার থেকে ছাড়ার জন্য একটু বেশি সময় নিন।

আরও পড়ুন  আমি পদ্মজা পর্ব ৩ (Ami Poddoja part 3)

৪।  দম স্বাভাবিক হতে দিন। তারপর দম অবলোকন করুন। লক্ষ করুন কীভাবে বাতাস নাকের ভেতর দিয়ে ফুসফুসে ঢুকছে, আবার নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। মন বিক্ষিপ্ত হলে আবার শ্বাস-প্রশ্বাসে ফিরিয়ে আনুন।

শ্বাস-প্রশ্বাসের এই ব্যায়াম চালিয়ে যাওয়াটা মেডিটেশনের একটা ধরন। কয়েকবার দম অবলোকন করার পর দেহ শীতল ও ভারী অনুভব করবেন। এটিই ধ্যানস্থ অবস্থা। এ অবস্থায় মন যেকোনো কাজ পূর্ণ মনোযোগের সঙ্গে করতে পারে। এ অবস্থায় দিনের কাজের পরিকল্পনা, রাগ-ক্ষোভ-দুশ্চিন্তা দূর করা বা ভবিষ্যৎ পরিকল্পনা করা ইত্যাদি বেশ ফলপ্রসূ হয়ে থাকে। দিনে দুবার মেডিটেশন চর্চা করলে মেডিটেশনের পরিপূর্ণ সুফল পাওয়া যায়।

মেডিটেশনের উপকারিতা:

১. শারীরিক ও মানসিকভাবে প্রাণবন্ত থাকবেন।

২. অনিদ্রা থেকে মুক্তি পাবেন।

৩. ইচ্ছাশক্তি বাড়বে।

৪. স্মৃতিশক্তি বেড়ে যাবে।

৫. রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন।

আরও হয়তো অনেক উপকারিতাই আছে যা আমি জানি না কারণ আমি অভিজ্ঞ না।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo