100+ বিলাসী গল্পের mcq প্রশ্নের উত্তর 2026

প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বিলাসী গল্পের mcq প্রশ্নের উত্তর খুঁজছ? তাহলে সঠিক জায়গায় আসেছ। আজকে আমরা বিলাসী গল্পের এমসিকিউ এবং মূলভাব নিয়ে আলোচনা করব।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিলাসী গল্প খুবই গুরুত্বপূর্ণ কারণ এই গল্প থেকে প্রতি বছর বেশ কিছু mcq এবং প্রশ্ন থাকে। আশাকরি আজকের এই পোস্ট থেকে বিলাসী গল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পড়া হয়ে যাবে। বিলাসী গল্প পড়ার আগে আমাদের বিলাসী গল্পের মূলভাবটি একবার পড়ে নেওয়া দরকার তাহলে সম্পূর্ণ গল্পটি বুঝা হয়ে যাবে।

বিলাসী গল্পের mcq উত্তর 

১. ‘বিলাসী’ গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লিগ্রামে তাদের শতকরা কতভাগকে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়?
ক. ৪০ ভাগকে
খ. ৬০ ভাগকে
গ. ৮০ ভাগকে
ঘ. ১০০ ভাগকে
✅ উত্তর: খ. ৬০ ভাগকে
ব্যাখ্যা: গ্রামীণ শিক্ষার্থীদের প্রায় ৬০% কে দূরে গিয়ে শিক্ষা নিতে হত।

২. ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে?
ক. এক ক্রোশ
খ. দুই ক্রোশ
গ. তিন ক্রোশ
ঘ. চার ক্রোশ
✅ উত্তর: খ. দুই ক্রোশ
ব্যাখ্যা: ন্যাড়াকে প্রতিদিন দুই ক্রোশ হেঁটে যেতে হত।

৩. ‘কামস্কাট্‌কার’ রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে?
ক. অপরিচিতা
খ. একটি তুলসী গাছের কাহিনী
গ. আহ্বান
ঘ. বিলাসী
✅ উত্তর: ক. অপরিচিতা
ব্যাখ্যা: কামস্কাট্‌কার রাজধানীর প্রসঙ্গ এসেছে ‘অপরিচিতা’ গল্পে।

৪. ‘সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়’ -উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. বিশ্বাস
খ. ব্যঙ্গ
গ. বিস্ময়
ঘ. হতাশা
✅ উত্তর: খ. ব্যঙ্গ
ব্যাখ্যা: লেখক মজার ছলে ব্যঙ্গ করে কথাটি বলেছেন।

৫. মৃত্যুঞ্জয়ের কীসের বাগান ছিল?
ক. আম-কাঁঠালের
খ. কলা-আনারসের
গ. পেয়ারা-লিচুর
ঘ. আপেল-কমলার
✅ উত্তর: খ. কলা-আনারসের
ব্যাখ্যা: মৃত্যুঞ্জয়ের জমিতে কলা ও আনারসের বাগান ছিল।

৬. মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল?
ক. ভাইপোর নানাবিধ দুর্নাম করা
খ. ভাইপোর নানাবিধ সুনাম করা
গ. ভাইপোর সঙ্গে ঝগড়া করা
ঘ. ভাইপোর নানাবিধ সেবা করা
✅ উত্তর: ক. ভাইপোর নানাবিধ দুর্নাম করা
ব্যাখ্যা: মৃত্যুঞ্জয়ের খুড়া সর্বদা সমালোচনা করত।

৭. ‘উপরের আদালতের হুকুমে’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক. হাইকোর্টের নির্দেশে
খ. জজকোর্টের নির্দেশে
গ. স্রষ্টার নির্দেশে
ঘ. খুড়ার নির্দেশে
✅ উত্তর: গ. স্রষ্টার নির্দেশে
ব্যাখ্যা: এখানে “উপরের আদালত” বলতে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে।

আরও পড়ুন  আমি কিংবদন্তির কথা বলছি MCQ প্রশ্নের উত্তর - আবু জাফর ওবায়দুল্লাহ 2026

৮. মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন?
ক. এক মাস
খ. দেড় মাস
গ. দুই মাস
ঘ. আড়াই মাস
✅ উত্তর: ঘ. আড়াই মাস
ব্যাখ্যা: মৃত্যুঞ্জয় প্রায় আড়াই মাস অসুস্থ ছিল।

৯. যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে?
ক. বিলাসীর
খ. ন্যাড়ার
গ. বুড়ো মালোর
ঘ. মৃত্যুঞ্জয়ের
✅ উত্তর: ক. বিলাসীর
ব্যাখ্যা: বিলাসীর সেবার কারণে মৃত্যুঞ্জয় মৃত্যুর হাত থেকে রক্ষা পায়।

১০. মৃত্যুঞ্জয়কে সেবাযত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে?
ক. বিলাসী
খ. খুড়া
গ. ন্যাড়া
ঘ. বুড়ো মালো
✅ উত্তর: ক. বিলাসী
ব্যাখ্যা: মৃত্যুঞ্জয়কে জীবিত রাখার প্রধান কৃতিত্ব বিলাসীর।

শরৎচন্দ্র ও অন্যান্য প্রশ্ন

১১. কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস?
ক. ঘরে বাইরে
খ. রাজসিংহ
গ. চোখের বালি
ঘ. শ্রীকান্ত
✅ উত্তর: ঘ. শ্রীকান্ত
ব্যাখ্যা: ‘শ্রীকান্ত’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসিদ্ধ উপন্যাস।

১২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?
ক. ১৮ বছর
খ. ২১ বছর
গ. ২৩ বছর
ঘ. ২৪ বছর
✅ উত্তর: খ. ২১ বছর
ব্যাখ্যা: তিনি ২১ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন।

১৩. মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই?
ক. কুটুমের
খ. প্রাচীরের
গ. সাজ-সজ্জার
ঘ. আভিজাত্যের
✅ উত্তর: ঘ. আভিজাত্যের
ব্যাখ্যা: মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে আভিজাত্যের ছিটেফোঁটাও ছিল না।

১৪. সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যাবসা কোনটি?
ক. সাপ খেলা
খ. তাবিজ বিক্রি
গ. শিকড় বিক্রি
ঘ. মন্ত্র সেখান
✅ উত্তর: শিকড় বিক্রি
ব্যাখ্যা: সাপ খেলা যতটা লাভজনক নয়, শিকড় বিক্রি ছিল বেশি লাভজনক।

১৫. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?
ক. ফার্স্ট ক্লাসে
খ. থার্ড ক্লাসে
গ. ফোর্থ ক্লাসে
ঘ. সেকেন্ড ক্লাসে
✅ উত্তর: গ. ফোর্থ ক্লাসে
ব্যাখ্যা: মৃত্যুঞ্জয় ছিল ফোর্থ ক্লাসের ছাত্র।

১৬. ‘ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পাড়িলাম’ -উক্তিটি কোন রচনার অন্তর্গত?
ক. অপরিচিতা
খ. বিলাসী
গ. আমার পথ
ঘ. মাসি-পিসি
✅ উত্তর: খ. বিলাসী
ব্যাখ্যা: উক্তিটি ‘বিলাসী’ গল্প থেকেই নেওয়া হয়েছে।

১৭. “বিলাসী” গল্পে বিলাসী কোন শ্রেণীর ছিল?
ক. উচু
খ. নিচু
গ. মাধবিত্ত
ঘ. নিম্ন
✅ উত্তর: ঘ. নিম্ন
ব্যাখ্যা: বিলাসী সমাজের নিম্নশ্রেণীর মেয়ে ছিল।

১৮. সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডি.লিট ডিগ্রি প্রদান করে?
ক. ১৯৩৩ সালে
খ. ১৯৩৪ সালে
গ. ১৯৩৬ সালে
ঘ. ১৯৩৫ সালে
✅ উত্তর: খ. ১৯৩৪ সালে
ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৪ সালে তাঁকে ডি.লিট সম্মাননা দেয়।

আরও পড়ুন  তাহারেই পড়ে মনে কবিতার MCQ প্রশ্ন উত্তর 2026

১৯. ‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জহির রায়হান
✅ উত্তর: ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: ‘গৃহদাহ’ শরৎচন্দ্রের লেখা উপন্যাস।

২০. শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে?
ক. উচ্চ মধ্যবিত্তের জীবন চিত্রণে
খ. মধ্যবিত্ত শ্রেণির জীবন চিত্রণে
গ. উচ্চবিত্ত শ্রেণির জীবন চিত্রণে
ঘ. অন্ত্যজ শ্রেণির মানুষের জীবন চিত্রণে
✅ উত্তর: খ. মধ্যবিত্ত শ্রেণির জীবন চিত্রণে
ব্যাখ্যা: তিনি মধ্যবিত্ত সমাজের বাস্তব জীবনচিত্র সবচেয়ে সফলভাবে উপস্থাপন করেছেন।

বিলাসী গল্পের mcq এবং মূলভাব 

শরৎচন্দ্রের “বিলাসী” গল্পটি প্রথমে প্রকাশিত হয় ‘ভারতী’ পত্রিকায় ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ খ্রিষ্টাব্দ) বৈশাখ সংখ্যায়। “ন্যাড়া” নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এ গল্প। এই গল্পের কাহিনিতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে।

বিলাসী গল্প mcq ” গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমেই কাহিনি অগ্রসর হয়। ঘটনার দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে কাহিনিতে গতি সঞ্চারিত হয়েছে। লেখক কোন অবস্থান থেকে কাহিনি বলছেন, সেটা অনেক সময় কাহিনি বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক সর্বদর্শী অবস্থান থেকেও কাহিনি বর্ণনা করতে পারেন। সেক্ষেত্রে তিনি সবগুলো চরিত্র ও ঘটনা- নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করেন।

যেমনটি দেখা যায় সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাস এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের “মাসি-পিসি” গল্পে। পক্ষান্তরে গল্পটি উত্তম পুরুষের ভাষ্যেও বর্ণিত হতে পারে। এক্ষেত্রে গল্পে আমি, আমাকে ইত্যাদি সর্বনাম এসে যায়। এরকম ক্ষেত্রে কখনো-কখনো লেখক নিজেই কাহিনির একটা চরিত্রের ভূমিকা নেন, হয়ে ওঠেন কথক। “বিলাসী” গল্পে লেখক সেই ভূমিকা গ্রহণ করেছেন। বর্তমান সংকলনের “অপরিচিতা“, “আহ্বান” ও “তাজমহল” গল্পে উত্তমপুরুষের ভাষ্য গৃহীত হয়েছে।

“বিলাসী” গল্পের নাম চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী বিলাসী; শরৎসাহিত্যের অন্যান্য উজ্জ্বল নায়িকাদের মতোই একজন। যে প্রেমের জন্যে নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছামৃত্যুর পথ আর তার প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা।

21 Comments
  1. Reply
    বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর ১০০% কমন - Amar Sikkha March 23, 2024 at 5:32 PM

    […] […]

  2. Reply
    মাসি পিসি গল্পের mcq প্রশ্নের উত্তর - masi pisi mcq - Amar Sikkha March 25, 2024 at 7:23 PM

    […] কথা মাথায় রেখে মাসি পিসি গল্পের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্নএর মতো […]

  3. Reply
    বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর (পরীক্ষায় আসার উপযোগী) - Amar Sikkha June 16, 2024 at 8:28 AM

    […] উত্তরঃ উদ্দীপকটি বিলাসী’ গল্পের মূলভাবের তাৎপর্য বহন করে – […]

  4. অনেক সুন্দর হয়েছে

    • mcq এর উত্তর ভূল

      • dui akta vul thaktei pare, manus matroi vul

        • ওই দুই-একটা যদি পরিক্ষায় আসে তাহলে কি ভুল উত্তর দিয়ে আসবো নাকি

        • স্কুলে যাতায়াতের পথ “চার ক্রোশ” হবে। আশা করি ঠিক করে দিবেন। কারণ আমার ২নং এর উত্তরে ২ক্রোশ দেওয়া, তা ভুল।
          “স্কুলে যাওয়ার পথ দুই ক্রোশ হবে”

        • yes

        • Bisshas Prodhan June 27, 2024 at 2:10 PM

          sothikta porun or jeta vul akhane bolun thik kora hobe. thanks for comment

    • thanks, you should read more mcq click

  5. অসাধারণ

  6. Reply
    অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর - Amar Sikkha September 14, 2024 at 9:49 AM

    […] বিলাসী গল্পের mcq প্রশ্নের উত্তর […]

  7. Reply
    এক নজরে রেইনকোট MCQ Answer - Amar Sikkha September 15, 2024 at 3:16 PM

    […] বিলাসী গল্পের mcq প্রশ্নের উত্তর […]

  8. Reply
    জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন [বাংলা] সাজেশন - Amar Sikkha April 13, 2025 at 3:31 PM

    […] আমি কেহই নই।’ উক্তিটি অনুপমের। • ‘বিলাসী‘ গল্পটি প্রথম প্রকাশিত হয়- ভারতী […]

  9. Reply
    এইচএসসি ২০২৬ সিলেবাস (সকল বিভাগ) July 24, 2026 at 9:12 AM

    […] ১মঃ গদ্য:-অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসিপিসি, […]

Leave a reply

Amar Sikkha
Logo