
সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম অপরিচিতা গল্পের mcq এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তর গুলো পড়লে তোমার অপরাচিতা গল্প আর পড়তে হবে না। তাই আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ।
“অপরিচিতা” গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক ‘সবুজপত্র’ পত্রিকায় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন ‘গল্পসপ্তক’-এ এবং পরে, ‘গল্পগুচ্ছ’ তৃতীয় খণ্ডে (১৯২৭)। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটি থেকে প্রতি বছর এইচএসসি পরীক্ষায় প্রশ্ন এবং mcq থাকে তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ পোস্ট পড়ে শিখে নাও।
অপরিচিতা গল্পের mcq এবং সৃজনশীল
অপরিচিতা গল্পের বহুনির্বাচনী প্রশ্ন পড়ার আগে আমাদের এই গল্পের মূলভাব পড়া দরকার চলো তাহলে এই গল্পের মূলভাব পড়ে নেই।
অপরিচিতা গল্পের মূলভাবঃ
“অপরিচিতা” গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনি বর্ণিত হয়েছে, তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতঃপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্রবীক্ষা ও আচরণে সমাজে গেড়ে-বসা ঘৃণ্য যৌতুকপ্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক।
“অপরিচিতা” উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথক অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধসংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। তাকে দেখলে আজো মনে হয়, সে যেন মায়ের কোলসংলগ্ন শিশুমাত্র। তারই বিয়ে উপলক্ষ্যে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা-সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। ‘অপরিচিতা’ মনস্তাপে ভেঙেপড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্থালনের অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্যা হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে।
অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর
১| অনুপমকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কেন?
ক. আর্থিক অসংগতির কারণে
খ. ব্যক্তিত্বহীনতার কারণে
গ. মনোমালিন্যের কারণে
ঘ. আত্মগরিমার কারণে
২| অনুপমের মতে, কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন?
ক) অনুপম রুচিবান
খ) অনুপম রূপবান
গ) অনুপম সৎপাত্র
ঘ) অনুপম ব্যতিত্বসম্পন্ন
৩| মন্দ নয় হে, খাটি সোনা বটে। -উক্তিটি কার?
ক) বিনুদার
খ) হরিশের
গ) মামার
ঘ) ঘটকের
৪| মেয়ে যদি বল, তবে’_ উত্তিটি কার?
ক) অনুপমের
খ) শম্ভুনাথের
গ) হরিশের
ঘ) মামার
৫| অপরিচিতা গল্পে ‘আমার জীবনটা না দৈর্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে, বলতে কী বোঝানো হয়েছে?
ক) সংসার অনভিজ্ঞ
খ) কমবয়সী হিসেবে
গ) বিয়ের অনুপযুক্ত
ঘ) মামার ওপর নির্ভরশীল
৬| কল্যাণীর বাবা বিয়ের কত দিন আগে অনুপমকে আশীর্বাদ করে যান?
ক) তিন দিন
খ) সাত দিন
গ) পাঁচ দিন
ঘ) নয় দিন
৭| ‘অপরিচিতা’ গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গয়না মাপার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?
ক) চতুরতা
খ) হীনন্মন্যতা
গ) সচেতনতা
ঘ) দায়িত্বপরায়ণতা
৮| ‘অপরিচিতা’ গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কী?
ক) কন্যার পিতা গরিব বলে
খ) যৌতুক দিতে না পারায়
গ) মামার হীন ব্যবহার
ঘ) শম্ভুনাথ বাবুর অনিচ্ছায়
৯| রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন?
ক) সাহিত্য সাধনার জন্য
খ) জমিদারি দেখাশোনার জন্য
গ) প্রকৃতির কাছে থাকার জন্য
ঘ) মানুষের কাছাকাছি থাকার জন্য
১০| রবীন্দ্রনাথ ঠাকুর বিশ শতকে যেসব ছোটগল্প লিখেছেন সেখানে কী প্রাধান্য পেয়েছে?
ক) প্রকৃতি
খ) ভাবকল্পনা
গ) বিরহ
ঘ) বাস্তবতা
বিলাসী গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১১| অনুপমের থেকে তার মামা কত বছরের বড়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) ছয়
১২| অনুপম নিতান্তই ভালো মানুষ কেন?
ক) ধূমপানের অভ্যাস না থাকায়
খ) ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে
গ) মন্দলোকদের সাথে না মেশায়
ঘ) ভালো বংশে জন্মগ্রহণ করায়
১৩| অনুপমের বন্ধুর নাম কী?
ক) হিরণ
খ) হরিশ
গ) নরেশ
ঘ) পরেশ
১৪| হরিশ কোথায় কাজ করে?
ক) মালদহে
খ) বীরভূমে
গ) কানপুরে
ঘ) ভুজপুরে
১৫| হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল?
ক) ঘটকালিতে
খ) তাস পেটাতে
গ) আসর জমাতে
ঘ) গুল মারতে
১৬) বরের হাট মহার্ঘ কেন?
ক. যোগ্য বরের অভাবে
খ. যৌতুকের কারণে
গ. স্থান-কাল-পাত্রের বাছবিচারে
ঘ. মেয়ের বয়সের কারণে
১৭| কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন?
ক. আন্দামান দ্বীপ
খ. লঙ্কা দ্বীপ
গ. সুবর্ণদ্বীপ
ঘ. নিঝুম দ্বীপ
১৮| ‘অপরিচিতা’ গল্পের কথকের মনের মধ্যে কী ইচ্ছা ছিল?
ক. কানপুরে যাওয়ার
খ. কোনড়বগর ঘুরে আসার
গ. যৌতুক ছাড়াই বিয়ে করার
ঘ. লুকিয়ে বিয়ে করার
১৯| বিনুদার ভাষাটা কেমন?
ক. বড় নীরস
খ. অত্যন্ত আঁট
গ. নিতান্ত সাদামাটা
ঘ. চলনসই
২০| বিনুদাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কী বললেন?
ক. মেয়ে চমৎকার সুন্দরী
খ. মেয়েটা খুবই মিষ্টি
গ. খাঁটি সোনা বটে
ঘ. হীরের টুকরো একটা
অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন
মা মরা ছোট মেয়ে লাবনি আজ শ্বশুর বাড়ি যাবে। সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে পণের টাকা যোগাড় করলেন। কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল। এদিকে বর পারভেজের বাবা হারুন মিয়ার এক কথা সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন। বিষয়টি পারভেজের কানে গেলে সে বাপকে সাফ জানিয়ে দেয়, ‘সে দরদাম বা কেনাবেচার পণ্য নয়। সে একজন মানুষকে জীবনসঙ্গী করতে এসেছে, অপমান করতে নয়। ফিরতে হলে লাবনিকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবে।’
ক. শম্ভুনাথ সেন সেকরার হাতে কি পরোখ করতে দিয়েছিলেন?
খ. ‘বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে’
বলতে কী বোঝানো হয়েছে?
গ . অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য ব্যাখ্যা কর।
ঘ. অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবনিরা অপমানের শিকার হয়- ব্যাখ্যা কর।
Follow Us
Facebook Page: AmarSikkha.com
Linkedin: AmarSikkha.com
Google News: Amar Sikkha
WhatsApp Channel: Amar Sikkha
Telegram: t.me/amarsikkha

[…] এই গল্প থেকে প্রশ্ন করা হয়। তোমরা যদি অপরিচিতা গল্পের mcq এবং মূলভাব পড়তে ছাও তাহলে এই ওয়েবসাইট […]
Very helpful
yes
Onek help holo tnx
Thanks for support. Please stay with us.
খুব সুন্দর
thanks
helpful
Thanks
Thanks
Very helpful, Thank you
Helpful
Thanks
Mcq এতো অল্প কেনো ??
এখানে শুধু মাত্র গুরুত্বপূর্ণ গুলো দেওয়া আছে। আরো আছে আপনি Education category দেখুন
Thanks
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
১২ নম্বর প্রশ্নের উত্তর খ হবে
Thanks
You are most welcome
Poira gelam dekhi ki hoy
khub sundor and importent
thanks
[…] […]