ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় আহতদের উপবৃত্তির বিজ্ঞপ্তি 2026

ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে মে-জুন/২০২৫ প্রান্তে অনলাইনে আবেদন করা যাচ্ছে।

সারা দেশের সকল সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়।

চিকিৎসা উপবৃত্তির আবেদনের নিয়ম ২০২৫ 

১. চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের https://www.eservice.pmeat.gov.bd/medical-এ লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

২. দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিংক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবে এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা ১ (এক) বছরের মধ্যে হতে হবে।

উপবৃত্তির আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

৩. চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা/সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক ‘গুরুতর আহত’-র সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়ন গ্রহণপূর্বক অনলাইনে আপলোড করতে হবে।

৪. শিক্ষার্থীকে আবেদনের সময় শিক্ষার্থী বা পিতা/মাতা’র নিজ ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হবে। শিক্ষার্থী/পিতা/মাতা’র ব্যাংক হিসাব
নম্বর ব্যতীত অন্য কারো হিসাব নম্বর এক্ষেত্রে বিবেচনায় নেয়া হবে না।

৫. উল্লেখ্য, শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারে অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে EIIN ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যাবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং ৪৪, সড়ক নং ১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন  আবেদন পত্র লেখার নিয়ম বাংলা 2026

আবেদনের নিয়মঃ সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার চিকিৎসক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।

১। রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে)

২। মোবাইল ভেরিফিকেশন করুন

৩। লগইন করুন

৪। আবেদন করুন

৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন

আবেদন ফরম ডাউনলোড

উপবৃত্তি আবেদনের শুরুর তারিখঃ শুরু হয়েছে ।

উপবৃত্তি আবেদনের শেষ তারিখঃ  ৩০/৬/২০২৫ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিটিন পর্যন্ত।

2025 05 06 05 11 31663d136b80dba4e12d7401e98bad3a page 0001

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo