
রোজার নিয়ত করা বাধ্যতামূলক, কারণ নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আর ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই এ সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। হাদিসে এসেছে “তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না— রোজাদারের (ইফতারের সময়), ন্যায়পরায়ণ শাসকের এবং মজলুমের দোয়া।” (তিরমিজি: ২৫২৬)।
রোজার নিয়ত ও ইফতারের দোয়া
রোজার নিয়ত আরবি ও বাংলা উচ্চারণ নিচে দেওয়া হয়েছে আশাকরব এটি সহজ ও বুঝতে কোনো অসুবিধা হবে না। এছাড়াও নিয়তের যে গুরুত্ব তা কিছু হাদিসের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
রোজার নিয়ত বাংলা উচ্চারণ সহ
نَوَيْتُ أَنْ أَصُوْمَ غَدًا لِلَّهِ تَعَالَى
উচ্চারণ: নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তা’আলা।
অর্থ: আমি আগামীকাল আল্লাহ তাআলার উদ্দেশ্যে রোজা রাখার নিয়ত করলাম।
রোজার নিয়ত সম্পর্কে হাদিস
“নিশ্চয়ই সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে।” (সহিহ বুখারি: ১, সহিহ মুসলিম: ১৯০৭)
অর্থ: যে কোনো ইবাদতের জন্য নিয়ত করা আবশ্যক, তা ছাড়া ইবাদত কবুল হয় না।
অন্য হাদিসে এসেছে-
“যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করবে না, তার রোজা নেই।” (সুনান আন-নাসায়ি: ২৩৩১, সুনান আবু দাউদ: ২৪৫৪)
অর্থ: রোজার জন্য আগেই নিয়ত করা বাধ্যতামূলক।
ইফতারের দোয়া বাংলা উচ্চারণ সহ
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া বিকা আমানতু, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, ওয়া আলা রিজকিকা আফতারতু।
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই জন্য রোজা রেখেছি, তোমার ওপর ঈমান এনেছি, তোমার ওপর ভরসা করেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি।
ইফতারের দোয়া সম্পর্কে হাদিস
১. ইফতারের দোয়া বলা উচিত
“নবী (সা.) যখন ইফতার করতেন, তখন বলতেন— ‘আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া বিকা আমানতু, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, ওয়া আলা রিজকিকা আফতারতু।’” (আবু দাউদ: ২৩৫৮)
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই জন্য রোজা রেখেছি, তোমার ওপর বিশ্বাস স্থাপন করেছি, তোমার ওপর ভরসা করেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি।
২. ইফতারের সময় দোয়ার গুরুত্ব
“রোজাদারের ইফতারকালীন দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না।” (ইবনে মাজাহ: ১৭৫৩)
৩. দ্রুত ইফতার করা সুন্নত
“মানুষ যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করে, ততক্ষণ তারা কল্যাণের ওপর থাকে।” (সহিহ বুখারি: ১৯৫৭, সহিহ মুসলিম: ১০৯৮)
রোজার নিয়ত ও ইফতারের দোয়া ছবি

রোজার নিয়ত ও ইফতারের দোয়া ছবি
