
ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার প্রক্রিয়া বেশ সহজ। এর জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্টস নিয়ে নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায় যেতে হবে এবং Students Mudaraba Savings Account (SMSA) ওপেন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস ও প্রাথমিক ডিপোজিট ফি প্রদান করতে হবে। সাধারণত, জমা দেওয়ার সাথে সাথে বা ২৪ ঘণ্টার মধ্যে একাউন্ট চালু হয়ে যায়। এছাড়া, CellFin অ্যাপ ব্যবহার করেও অনলাইনে একাউন্ট খোলা যায়।
CellFin এর মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম
১. প্রথমে CellFin অ্যাপসে রেজিস্ট্রেশন করুন।
২. এরপর “Select account type” অপশন থেকে Students Mudaraba Savings Account (SMSA) নির্বাচন করুন।
৩. নির্দেশনা অনুসরণ করে অন্যান্য ধাপগুলো সম্পন্ন করুন।
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্টের সুবিধা:
- প্রাথমিক ডিপোজিট মাত্র ১০০ টাকা।
- কোন সার্ভিস চার্জ বা কর নেই।
- CellFin ব্যবহার করে একাউন্ট পরিচালনার সুবিধা।
- ইন্টারনেট ব্যাংকিং এবং SMS এর মাধ্যমে ব্যালেন্স ও স্টেটমেন্ট দেখার সুবিধা।
- এটিএম কার্ডের মাধ্যমে লেনদেন।
- রেমিট্যান্স গ্রহণ এবং ফ্রিল্যান্সিং আয়ের টাকা উত্তোলন।
- চেকবই এবং মোবাইল রিচার্জের সুবিধা।
- ফান্ড ট্রান্সফার করার সুযোগ।
- সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত ব্যবহার করা যাবে।
- পড়ালেখার খরচসহ যেকোনো প্রয়োজনীয় ফি প্রদান করা যাবে।
- স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
- ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ।
- শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড।
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রদান করা প্রত্যায়ন পত্র।
- নমিনির পাসপোর্ট সাইজের ছবি ও আইডি কার্ড।
- আবেদনকারীর পিতা-মাতার ভোটার আইডি কার্ড (যদি বয়স ১৮ বছরের নিচে হয়)।
- পিতা-মাতার ছবি (যদি বয়স ১৮ বছরের নিচে হয়)।
স্টুডেন্ট একাউন্ট খোলার শর্তাবলী
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- বয়স ৩০ বছরের নিচে হতে হবে।
- শিক্ষার্থী হতে হবে এবং উপযুক্ত ডকুমেন্টস জমা দিতে হবে।
- ব্যাংকের সকল শর্তাবলীর সাথে একমত পোষণ করতে হবে।
- ১৮ বছরের নিচে হলে অভিভাবক একাউন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।
এটিএম কার্ড সুবিধা:
ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলার পর শাখায় গিয়ে এটিএম কার্ডের জন্য আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার ৭-১৪ দিনের মধ্যে কার্ড প্রদান করা হয়। এই কার্ড ব্যবহার করে বাংলাদেশের যেকোনো এটিএম বুথ থেকে লেনদেন করা যায়।
মুনাফা প্রদান নিয়ম:
- বছরে দুইবার অস্থায়ী মুনাফা প্রদান করা হয়।
- বার্ষিক চূড়ান্ত হিসাবের পরে, যদি অতিরিক্ত মুনাফা থাকে তা প্রদান করা হয়।
- নির্দিষ্ট পরিমাণের টাকা উত্তোলনে কোন চার্জ নেই।
একাউন্ট লিমিট:
সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট একাউন্ট ব্যবহার করা যাবে।
৩০ বছরের পর একাউন্টটি মুদারাবা সেভিংস একাউন্টে রূপান্তরিত হবে।
লেনদেন সীমা:
লেনদেন সীমা নির্ধারণ করা হয় আবেদনকারীর পেশার উপর ভিত্তি করে। শাখায় যোগাযোগ করে সর্বোচ্চ লেনদেন সীমা সম্পর্কে জানা যায়।
চার্জ এবং ডিপোজিট:
- একাউন্ট খোলার জন্য ১০০ টাকা প্রাথমিক ডিপোজিট জমা রাখতে হয়।
- এই টাকা একাউন্টে জমা থাকে এবং তা উত্তোলনযোগ্য।
- টাকা ডিপোজিট করতে কোন চার্জ নেই।
একাউন্ট ফরম সংগ্রহ:
নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায় গিয়ে স্টুডেন্ট একাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর একাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন হয়।
ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়মাবলী এবং সুবিধাসমূহ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই নির্দেশনাগুলো অনুসরণ করে সহজেই ইসলামী ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্ট খোলা যায়।
FAQs:
১। ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্টের মেয়াদ কী?
উত্তরঃ ৩০ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত একাউন্টটি কার্যকর থাকবে। এর পরে এটি মুদারাবা সেভিংস একাউন্টে রূপান্তরিত হবে।
২। কত টাকা জমা দিয়ে একাউন্ট খোলা যাবে?
উত্তরঃ শুধু ১০০ টাকা প্রাথমিক ডিপোজিট প্রদান করে একাউন্ট খোলা যায়।
৩। চেক কিভাবে পাব?
উত্তরঃ শাখায় যোগাযোগ করে চেকবইয়ের জন্য আবেদন করতে হবে।
আরো তথ্যের জন্য ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।
