HSC হিসাব বিজ্ঞান ২য় পত্র সাজেশন 2026

তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আজকের হিসাব বিজ্ঞান ২য় পত্র সাজেশন। প্রথমে আমরা হিসাব বিজ্ঞান ২য় পত্র থেকে mcq পড়ব কারন আমরা সবাই জানি হিসাব বিজ্ঞান থেকে প্রতি বছর প্রায় সেম গণিত আসে তাই সেগুলো আমরা এখন না পড়ি।

তবে তোমরা যদি mcq তে ভালো রেজাল্ট করতে যায় তাহলে আমাদের দেওয়া সাজেশন পড় আশাকরি তোমাদের মূল্যবান সময় আমরা নষ্ট হতে দেব না। এখান থেকে কিছু কিছু অবশ্যই কমন পাবে। ইনসাআল্লাহ্‌ ।

হিসাব বিজ্ঞান ২য় পত্র সাজেশন ২০২৫   

১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের অন্যতম উৎস কোনটি?
ক. পণ্য বিক্রি
●  অনুদান
গ. লকার ভাড়া
ঘ. ম্যাগাজিন বিক্রয়

২. মূলধন তহবিল বলতে কী বোঝ?
ক. সম্পত্তি ও দায় হিসাব
খ. আয় ও ব্যয়ের হিসাব
গ. নগদ প্রাপ্তি ও প্রদানের পার্থক্য
● সম্পত্তি ও দায়ের পার্থক্য

৩. প্রাপ্তি ও প্রদান হিসাব সাধারণত কোন জের প্রকাশ করে?
● ডেবিট জের
খ. ক্রেডিট জের
গ. শূন্য জের
ঘ. ডেবিট জের অথবা ক্রেডিট জের

৪. চুক্তির অবর্তমানে অংশীদারের প্রদত্ত ঋণের সুদের হার কত?
ক. ৫%
● ৬%
গ. ৮%
ঘ. ১০%

নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
করিম, রহিম ও শাপলা একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। মুনাফার প্রত্যাশায় করিম প্রতি মাসের প্রথম তারিখে ৫০০ টাকা এবং শাপলা প্রতি মাসের শেষ তারিখে ১,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে।

৫. করিমকে কত মাসের সুদ দিতে হবে?
ক. ৫.৫ মাস
খ. ৬ মাস
● ৬.৫ মাস
ঘ. ১২ মাস

৬. উক্ত বছরে শাপলার উত্তোলনের ওপর ধার্যকৃত সুদ অংশীদারি কারবারে নিচের কোনটিকে প্রভাবিত করে?
● আয়
খ. দায়
গ. শাপলার ঋণ হিসাব
ঘ. ব্যয়

৭. একটি অংশীদারি কারবারে A, B ও C তিনজন অংশীদার। তাদের মুনাফা বণ্টনের অনুপাত ৩ঃ২ঃ১। বণ্টনযোগ্য মুনাফা ৯০,০০০ টাকা হলে C এর মুনাফার পরিমাণ কত?
● ১৫,০০০ টাকা
খ. ৩০,০০০ টাকা
গ. ৪৫,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা

৮. কোনটি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি?
● চুক্তিপত্র
খ. অনুমতিপত্র
গ. নিবন্ধনপত্র
ঘ. ট্রেড লাইসেন্স

৯. বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের?
ক. ১৯২০
● ১৯৩২
গ. ১৯৯৯
ঘ. ১৯৯৮

নিচের উদ্দীপকটি পড়ে ১০ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
ক, খ ও গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান ১/২, ১/৩, ১/৬ অনুপাতে ভাগ করে নেয়। ক গ-কে এককভাবে নিশ্চয়তা প্রদান করে যে, সে লাভের অংশ বাবদ কমপক্ষে ২৫,০০০ টাকা পাবে। বছর শেষে কারবারের লাভের পরিমাণ দাঁড়ায় ১,২০,০০০ টাকা।

১০. খ লাভের অংশ বাবদ কত টাকা পাবে?
● ৪০,০০০ টাকা
খ. ৬৬,০০০ টাকা
গ. ৫৫,০০০ টাকা
ঘ. ৫৮,০০০ টাকা

আরও পড়ুন  এক নজরে রেইনকোট গল্পের MCQ Answer ২০২৬

১১. লাভের নিশ্চয়তা ঠিক রাখতে ‘ক’ ব্যক্তিগতভাবে গ-কে কত টাকা প্রদান করবে?
● ৫,০০০ টাকা
খ. ৬,০০০ টাকা
গ. ৫৫,০০০ টাকা
ঘ. ৫৮,০০০ টাকা

১২. চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের অংশীদারদের মুনাফা কীভাবে বণ্টন করা হয়?
ক. মূলধন অনুপাতে
● সমান অনুপাতে
গ. পরিচালন কর্মদক্ষতা অনুপাতে
ঘ. যোগ্যতা অনুপাতে

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
বাবলা লিমিটেড-এর সংরক্ষিত আয়ের প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা এবং চলতি বছরের নিট মুনাফা ৩০,০০০ টাকা।

১৩. লভ্যাংশ প্রদান কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত?
ক. পরিচালন
খ. বিনিয়োগ
● অর্থায়ন
ঘ. তাৎপর্যপূর্ণ অ-নগদ

১৪. চলতি বছরে বাবলা লি.-এর প্রদত্ত লভ্যাংশের পরিমাণ কত?
● ৫০,০০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ. ৭০,০০০ টাকা
ঘ. ৯০,০০০ টাকা

১৫. অর্থায়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে-
ক. অবচয়
খ. জমি ক্রয়
গ. প্রাপ্য হিসাব বৃদ্ধি
● শেয়ার ইস্যু

১৬. আন্তর্জাতিক হিসাবমান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রকৃত করা হয়?
ক. IAS-6
খ. IAS-8
● IAS-7
ঘ. IAS-9

১৭. লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়?
● বোনাস শেয়ার
খ. রাইট শেয়ার
গ. প্রাথমিক শেয়ার
ঘ. অগ্রাধিকার শেয়ার

১৮. অধিহারের পরিমাণ আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাব খাতকে প্রভাবিত করে?
ক. চলতি সম্পদ
● মালিকানাস্বত্ব
গ. দায়
ঘ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ

১৯. পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কত জন?
ক. ২ জন
খ. ৫ জন
● ৭ জন
ঘ. ৮ জন

২০. বাংলাদেশের কোম্পানিসমূহ কত সালের আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়?
● ১৯৯৪ সালের
খ. ১৯৮৪ সালের
গ. ১৯৯১ সালের
ঘ. ২০০১ সালের

২১. শেয়ার ইস্যু করা যেতে পারে-
i. লিখিত মূল্যের সমান মূল্যে
ii. লিখিত মূল্য হতে বেশি মূল্যে
iii. লিখিত মূল্য হতে কম মূল্যে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

২২. সর্বোচ্চ শতকরা কত হারে একটি কোম্পানি অবহারে শেয়ার ইস্যু করতে পারে?
● ১০%
খ. ২৯%
গ. ১৫%
ঘ. ৩০%

২৩. পণ্যের বিক্রয়মূল্য হতে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলে-
● মোট লাভ
খ. মোট ব্যয়
গ. ক্রয়কৃত পণ্যের ব্যয়
ঘ. নিট লাভ

২৪. IAS-এর পূর্ণরূপ কী?
● International Accounting Standards
খ. Internal Accounting System
গ. International Accounting System
ঘ. Important Accounting Standard

২৫. ঘোষিত লভ্যাংশের যে অংশ এখনও কেউ দাবি করেনি তাকে বলে-
ক. ঘোষিত লভ্যাংশ
● অদাবিকৃত লভ্যাংশ
গ. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
ঘ. চূড়ান্ত লভ্যাংশ

২৬. নিচের কোনটি কাল্পনিক সম্পদ?
ক. পণ্য
● ঋণপত্রের অবহার
গ. ট্রেডমার্ক
ঘ. সুনাম

২৭. অনুপাত বিশ্লেষণ করার উদ্দেশ্য হলো-
i. তারল্যতা পর্যালোচনা
ii. মূলধন কাঠামো পর্যালোচনা
iii. মুনাফা উপার্জন ক্ষমতা পর্যালোচনা

আরও পড়ুন  মনোবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর 2026

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

২৮. চলতি অনুপাতের আদর্শ মান কোনটি?
● ২ঃ১
খ. ৩ঃ৫
গ. ২ঃ৪
ঘ. ২ঃ৩

২৯. তারল্য অনুপাতের মাধ্যমে কী জানা যায়?
ক. মুনাফা অর্জন ক্ষমতা
খ. দীর্ঘকালীন দায় পরিশোধ ক্ষমতা
গ. মূলধন ব্যবহার ক্ষমতা
● স্বল্পমেয়াদি দেনা পরিশোধ ক্ষমতা

৩০. কার্যকারী মূলধন নির্ণীত হয়-
ক. চলতি সম্পদ + চলতি দায়
খ. চলতি সম্পদ ÷ চলতি দায়
গ. স্থায়ী সম্পদ – চলতি সম্পদ
● চলতি সম্পদ – চলতি দায়

৩১. ত্বরিত অনুপাতের আদর্শমান কোনটি?
● ১ঃ১
খ. ২ঃ৩
গ. ২ঃ৫
ঘ. ২ঃ৪

৩২. কোনটি তারল্য অনুপাত?
● অগ্নিপরীক্ষা অনুপাত
খ. মোট মুনাফা অনুপাত
গ. দায়-মালিকানা অনুপাত
ঘ. মজুদ আবর্তন অনুপাত

৩৩. কারখানা উপরিব্যয় হলো-
i. পণ্য নকশার ব্যয়
ii. গ্যাস ও পানির ব্যয়
iii. রক্ষণাবেক্ষণ ব্যয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii

৩৪. কাজের প্রতি উৎসাহী ও উদ্যমী হওয়ার জন্য মালিক কর্তৃক কর্মীদের যে অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান করা হয় তাকে কী বলে?
ক. মহার্ঘ ভাতা
খ. সম্মানী
● বোনাস
ঘ. মজুরি

৩৫. সমাপনী মজুদ পণ্যের একক নির্ণয়ের জন্য কোন সূত্রটি গ্রহণযোগ্য?
● প্রারম্ভিক মজুদ পণ্যের একক + তৈরি দ্রব্যের একক – বিক্রীত দ্রব্যের একক
খ. তৈরি দ্রব্যের একক – বিক্রীত দ্রব্যের একক – প্রারম্ভিক মজুদ পণ্যের একক
গ. প্রারম্ভিক মজুদ পণ্যের একক + তৈরি দ্রব্যের একক
ঘ. বিক্রীত দ্রব্যের একক – প্রারম্ভিক মজুদ পণ্যের একক

৩৬. মুনাফার শতকরা হার কত?
ক. ব্যয়ের ২০%
● বিক্রয়ের ২০%
গ. বিক্রয়ের ২৫%
ঘ. ব্যয়ের ৩৩%

৩৭. মহার্ঘ ভাতা কী ধরনের সুবিধা?
ক. বেতনের সাথে চলমান একটি আর্থিক সুবিধা
খ. বেতন কমিশন কর্তৃক প্রদত্ত স্থায়ী আর্থিক সুবিধা
● সাময়িক সময়ের জন্য প্রদত্ত আর্থিক সুবিধা
ঘ. শুধু এক বছরের জন্য প্রদত্ত সুবিধা

৩৮. কোন ব্যয়টি মুখ্য ব্যয় ও রূপান্তর ব্যয়?
ক. কাঁচামালের ব্যয়
খ. কারখানা উপরি ব্যয়
● প্রত্যক্ষ শ্ৰম
ঘ. প্রশাসনিক উপরি ব্যয়

৩৯. প্রারম্ভিক মজুদ একক + ক্রয় একক – বিক্রীত একক =
ক. মোট লাভ
খ. বিক্রীত পণ্যের ব্যয়
● সমাপনী মজুদ একক
ঘ. পরিচালন মুনাফা

৪০. কোন সময়ে মজুদ পণ্য মূল্যায়ন করতে হয়?
● নির্দিষ্ট হিসাবকালের শেষে
খ. নির্দিষ্ট হিসাবকালের প্রারম্ভে
গ. বছরের শুরুতে
ঘ. বছরের মাঝামাঝি সময়ে

৪১. বিন কার্ড থেকে কী জানা যায় না?
● মজুদ মালের মূল্য
খ. মজুদ মালের পরিমাণ
গ. মজুদ মালের প্রাপ্তি
ঘ. মজুদ মালের নির্গমন

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo