
কিছু দিন পরেই পদার্থ বিজ্ঞান পরীক্ষা আজকে আমরা HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৫ pdf আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আপনাদের কমন আসবে।
পদার্থ বিজ্ঞান একটি কঠিন বিষয় হলেও অনেকেই এই বিষয় পছন্দ করে। চলুন তাহলে আজকে পদার্থ বিজ্ঞান সাজেশন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এখান থেকে পিডিএফ ডাউনলোড করে পড়ুন।
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৫
সৃজনশীল প্রশ্ন ১ : কোন এক শীতের দিন বিকেল বেলা সামির চিত্রের ন্যায় (চিত্র ডাউনলোড ফাইলে সংযুক্ত) খেজুর গাছ বেয়ে B বিন্দুতে উঠে একটি হাড়ি বেঁধে আসে। পরের দিন সকাল বেলা আরাফ রস নামানোর উদ্দেশ্যে মই ব্যবহার করে B বিন্দুতে পৌছায়। তাদের উভয়ের ভর 50kg
ক. ক্ষমতা কাকে বলে?
খ. সকল দোলক সেকেন্ড দোলক নয় কেন? ব্যাখ্যা কর।
গ. B বিন্দুতে সামিরের বিভব শত্তি কত?
ঘ. উভয় পথে B বিন্দুতে পৌছাতে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃত কাজ একই হবে কি না- গাণিতিক ভাবে যাচাই কর।
সৃজনশীল প্রশ্ন ২ : তুমি গাছের ডালে ঝুলে থাকা বানরকে (M) লক্ষ্য করে একটি কলা ছুড়ে মারলে । কলাটি ধরার জন্য নিক্ষেপের মূহুর্তে বানরটি এর অবস্থান থেকে মুক্তভাবে নিচে পরতে থাকলো।
ক. জড়তার ভ্রামক কাকে বলে?
খ. ফ্যানের বাতাসে শরীরের ঘাম শুকালে আরাম লাগে কেন? ব্যাখ্যা কর।
গ. নিক্ষেপের 1 sec পর কলাটির বেগ নির্ণয় কর।
ঘ. বানরের পক্ষে কলাটি ধরা সম্ভব হবে কি? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ পর্বক মতামত দাও ।
সৃজনশীল প্রশ্ন ৩ : একটি পানি পূর্ণ কুয়ার গভীরতা ও ব্যাস যথাক্রমে 10m ও 1.5m এবং অপর একটি কুয়ার গভীরতা 20m। দুটি কুয়ায় একই পরিমাণ পানি ধরে। উভয় কুয়ার পানি শন্য করতে একটি পাম্প ক্রয় করা হল।
ক. অভিলম্ব তরণ কি?
খ. উচু স্থান হতে লাফিয়ে নদীতে পড়ার সময় কোন ব্যাক্তি নিজেকে ওজনহীন মনে করেন কেন?
গ. পাম্পটি 20 মিনিটে প্রথম কুয়াটিকে পানি শূন্য করলে পাম্পটির ক্ষমতা কত হবে?
ঘ. উদ্দীপকের পাম্পের সাহায্যে একই সময়ে উভয় কুয়ার পানি শূন্য করা যাবে কি? গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : সানি লম্বা একটি তারের এক প্রান্ত একটি দৃঢ় অবলম্বনে বেঁধে অন্যপ্রান্তে ধরে ওপর নিচে আড়াআড়িভাবে দোলালো। এতে একটি তরঙ্গ তার বেয়ে অগ্রসর হলো এবং বদ্ধ প্রান্তে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসল। সানি ওপর হতে নিচে এবং নিচ হতে ওপরে তার হাতটি সর্বোচ্চ 50 cm পরিমাণ সরায় এবং এতে 0.25 sec সময় লাগে । 3 m লম্বা তারটির সম্মুখ তরঙ্গ অগ্রসর হয়ে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছাতে 2 sec সময় লাগে । ঐ দিন বায়ুর ঘনত্ব 0.00129 gm/cc ছিল।
ক. শব্দ বিজ্ঞানী ত্রয়ী কাকে বলে?
খ. এক সাথে অনেকগুলো সৈন্য ব্রীজের উপর দিয়ে মার্চ করে যাওয়া ঠিক নয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত তরঙ্গটির তীব্রতা লেভেল নির্ণয় করো।
ঘ. সানির তারটিতে যে স্থির তরঙ্গ উৎপন্ন হয় তার সমীকরণ কিরূপ হবে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : মা ইলিশ রক্ষা করায় বাংলাদেশে এবার প্রচুর ইলিশ ধরা পড়ে । ইলিশ ধরতে গিয়ে একজন মাঝি তার রেডিওতে বৈরী আবহাওয়ার পূর্বাভাস শুনতে পায়। দ্রুত তীরে আসার জন্য তিনি নৌকায় পাল তুলে দেন। নৌকার চলার দিকের সাথে চিত্রের ন্যায় (চিত্র ডাউনলোড ফাইলে সংযুক্ত) কৌণিক ভাবে বায়ু প্রবাহিত হচ্ছিল। নৌকা চলার দিকে বাতাসের উপাংশটি কাজে লাগানোর জন্য তিনি হাল ধরেন । শুধুমাত্র বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে মাঝি 200 kg ভরের নৌকা নিয়ে 5 মিনিটে তীরে পৌছান। (এক্ষেত্রে নদীতে কম স্রোত থাকায় তা উপেক্ষণীয়)
ক. কার্ল কী?
খ. দুটি ভেক্টর কখন পরস্পর সমান্তরাল হয়? ব্যাখ্যা কর।
গ. নৌকাটিকে সামনে গতিশীল রাখার জন্য বাযু প্রবাহ জনিত বলের মান কত?
ঘ. মাছ ধরার জন্য নৌকাটি তীর থেকে কত দূরে অবস্থান করেছিল বলে তুমি মনে কর? গাণিতিক ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নতুন যুক্ত হওয়া নবযাত্রা ও জয়যাত্রা নামক দুটি 100m ও 120m গভীর তলদেশ দিয়ে চালানো হয়েছে। যাদের দেয়াল সর্বাধিক 16atm। চাপ সহ্য করতে সক্ষম। যাত্রার শুরুতে একজন ডুবুরী 100m গভীরতায় উক্ত ডুবোজাহাজ পর্যবেক্ষণে যান এবং তার দ্বারা সেখানে কিছু বায়ু বুদবুদ সৃষ্টি হয়।
ক. আপেক্ষিক আর্ত কাকে বলে?
খ. শীতের দিনে ঠোট ফাটে কেন? ব্যাখ্যা কর।
গ. বুদবুদগুলো সমুদ্রপৃষ্ঠে উঠে আসলে তা আয়তনে কত গুণ হবে?
ঘ. ডুবোজাহাজ দুটি নিরাপদ গভীরতা দিয়ে চালানো হয়েছিল কি না – গাণিতিক ব্যাখ্যা দাও।
HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র সাজেশন উত্তর HSC পদার্থ বিজ্ঞান ২য় পত্র সাজেশন

[…] HSC পদার্থ বিজ্ঞান ২য় পত্র সাজেশন উত্তর HSC পদার্থ বিজ্ঞান ১ম পত্র সাজেশন […]