৬ষ্ঠ হতে ১২শ ও সমমান শ্রেণির উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৬

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ৬ষ্ঠ হতে ১২শ ও সমমান শ্রেণির উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৬ প্রকাশ করা হয়েছে। উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং ‘নগদ’ একাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্টসমূহ ‘নগদ’-এ রূপান্তর করার সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৬ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। যেখানে শিক্ষার্থীদের মাঝে জুলাই-ডিসেম্বর/২০২৩ কিস্তির উপবৃত্তির অর্থ বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৬ 

প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় যারা এই উপবৃত্তি পাবে তাদের নগদ হিসাবে এই উপবৃত্তির অর্থ চলে যাবে।  জুলাই-ডিসেম্বর/২০২৩ এর উপবৃত্তির অর্থ কিছু দিনের মধ্যেই প্রেরন করা হবে। আমতবস্থায় উপবৃত্তি প্রাপ্ত সকলকে তাদের সিম সচল রাখতে হবে। অপরিচিত কাউকে নগদ নম্বরের পাসওয়ার্ড প্রদান থেকে বিরত থাকতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত/উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ হতে ১২শ শ্রেণির অনলাইন ব্যাংক (এজেন্ট ব্যাংকিংসহ) এবং ‘নগদ’ হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী (বিকাশ, রকেট, উপায়, শিওরক্যাশ ও ক্যাশ) প্রতিষ্ঠানের সকল উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে HSP-MIS সফটওয়্যারে ‘নগদ’-এ রূপান্তর করার সময়সীমা ১২/০৫/  তারিখ পর্যন্ত নির্ধারিত ছিলো। এছাড়াও, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগদ/আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা ১৪/০৫/  তারিখ পর্যন্ত নির্ধারিত ছিলো।

২। সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা আগামী ০৮/০৬/  তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

৩। HSP-MIS সফটওয়্যারে ইতোমধ্যে অন্তর্ভুক্ত ‘নগদ’ একাউন্টসমূহের তথ্যাদি ভ্যালিডেশনের লক্ষ্যে ‘যাচাই বাটন‘ এ ক্লিক করে পুরনায় সংরক্ষণ করতে হবে।

৪। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগদ/আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা আগামী ১০/০৬/  তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

আরও পড়ুন  বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ২০২৩ চূড়ান্তভাবে নির্বাচিত তালিকা

উপবৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীরা তাদের মোবাইলে সিমটি সচল রাখবে এবং কোনো কারণে যদি সিমে সমস্যা বা সিম হাড়িয়ে গিয়ে থাকে তাহলে বিষয়টি স্কুল বা কলেজের প্রধান শিক্ষককে অবহিত করতে হবে। উপবৃত্তিকে কেন্দ্র করে অনেক প্রতারক চক্র ফাঁদ পেতে থাকে তাদের পাত্তা দেওয়া যাবে না।

অনেক সময় প্রতারক চক্র মোবাইলে ফোন করে বলতে পারে, “আমি শিক্ষা বোর্ড থেকে বলছি আপনার নগদ অ্যাকাউন্ট এ কিছু সমস্যা হয়েছে এটি ঠিক করতে হবে, তা নাহলে আপনি উপবৃত্তি পাবেন না। আপনার নগদ পিন নম্বরটি দিন।”

মনে রাখবেন, শিক্ষা বোর্ড আপনাকে কখনই ফোন দিবে না। আপনার অ্যাকাউন্ট এ সমস্যা হলে কেউ আপনাকে জানাবে না। বরং আপনাকে নিজেই দেখতে হবে কোন সমস্যা আছে কি না। সমস্যা থাকলে শিক্ষা বোর্ড কোন সাহায্য করতে পারবে না, আপনার প্রধান শিক্ষক সেটি দেখবে। তাই এধরনের প্রতারক থেকে সাবধান থাকুন।

উপবৃত্তি সংক্রান্ত নোটিশ

Follow Us

WhatsApp Channel: Amar Sikkha 

Telegram: t.me/amarsikkha

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo