
ছারপোকাকে বাসাবাড়ির চরম শত্রু বলা যায়। বিশেষ করে যারা শহরে থাকেন তারা বুঝেন একবার ঘরে ছারপোকা হলে, জীবনের সকল শান্তির প্রায় অবসান হয়ে যায়। আজকে আমরা এই ছারপোকা তাড়ানোর ৫টি উপায় আপনাদের সাথে শেয়ার করব। আপনি নিশ্চিন্তে এই ৫টি উপায়ের মাধ্যমে সহজেই আপনার ঘর থেকে ছারপোকা তাড়াতে পারবেন। চলুন তাহলে জেনে নেই কি সব উপায়-
ছারপোকা তাড়ানোর উপায় কি ?
ছারপোকা উষ্ণ রক্তবিশিষ্ট পোষকের রক্ত পান করে জীবনধারণ করে। সাধারণত এটি বিছানা, মশারি, বালিশের কোণায় আশ্রয় নিলেও, ট্রেন বা বাসের আসনেও ছারপোকার উপস্থিতি লক্ষ্য করা যায়। যদিও একে বিছানার পোকা বলা হয়, তবে এর প্রিয় আবাসস্থল হিসেবে ম্যাট্রেস, সোফা এবং বিভিন্ন আসবাবপত্রকে ধরা হয়। ছারপোকা পুরোপুরি নিশাচর না হলেও মূলত রাতেই বেশি সক্রিয় থাকে এবং মানুষের অজান্তেই রক্ত চুষে নেয়। মশার মতো ছোট একটি কামড় দিয়ে তাৎক্ষণিকভাবে স্থান ত্যাগ করে, ফলে অনেক সময় মানুষ বুঝতেই পারে না। তবে, ছারপোকা যে শুধুই রাতে কামড়ায়, তা নয় দিবালোকেও এরা রক্তচোষণ করতে পারে। এদের আক্রমণে অস্বস্তিকর চুলকানি, অ্যালার্জি বা ত্বকে র্যাশ দেখা দিতে পারে। চলুন এটি নিধোনের উপায় জেনে নেই,
ছারপোকা তাড়ানোর জনপ্রিয় ঔষধ:
১. পারমেথ্রিন (Permethrin) স্প্রে বা লিকুইড
- এটি ছারপোকার স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে।
- বিছানা, ফার্নিচার ও ফাটলযুক্ত স্থানে স্প্রে করা হয়।
- ব্যবহারের সময় ঘর কিছুক্ষণ বন্ধ রাখা উচিত।
২. ডেল্টামেথ্রিন (Deltamethrin) পাউডার বা স্প্রে
- ছারপোকা ও অন্যান্য পোকামাকড়ের বিরুদ্ধে শক্তিশালী।
- দীর্ঘমেয়াদে কাজ করে।
- ধূলি বা পাউডার রূপে ফাটল, সোফার নিচে প্রয়োগ করা যায়।
৩. সাইফ্লুথ্রিন (Cyfluthrin) স্প্রে
- দ্রুত ছারপোকা নিধনে কার্যকর।
- গন্ধযুক্ত হলেও কার্যক্ষমতা বেশি।
৪. CimeXa Insecticide Dust
- ১০ বছরের বেশি সময় ধরে সক্রিয় থাকতে পারে।
- ডিম ও প্রাপ্তবয়স্ক ছারপোকা উভয়কেই ধ্বংস করে।
৫. Diatomaceous Earth (ডায়াটোমেশিয়াস আর্থ)
- প্রাকৃতিক ও রাসায়নিক-মুক্ত।
- ছারপোকার দেহে লেগে তাদের শুকিয়ে মেরে ফেলে।
- নিরাপদ ও পরিবেশবান্ধব।
ছারপোকা তাড়ানোর ঘরোয়া উপায়
১. ঘরের যে জায়গায় ছারপোকা আছে সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করে দিন। প্রত্যেকদিন এটি স্প্রে করতে পারলে আরো ভালো। দেখবেন, কয়েকদিনের মধ্যে সব ছারপোকা দূর হয়ে গেছে।
২. ছারপোকা তাড়ানোর জন্য অ্যালকোহল খুব ভালো কাজ দেয়। ছারপোকা আক্রান্ত জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন। আস্তে আস্তে আপনার ঘর ছেড়ে পালাবে ছারপোকার দল।
৩. ছারপোকা বেশি উত্তাপ সহ্য করতে পারে না। তাই ঘরের বিছানা, তোষক, লেপ, বালিশ কয়েকদিন পরপর রোদে দিন। বিছানার চাদর অন্তত সপ্তাহে একবার পরিবর্তন করুন। খাটকে দেয়ালের সঙ্গে একবারে না লাগিয়ে একটু ফাঁকা করে রাখুন।
৪. রোদ না থাকলে বিছানার চাদর, কুশন, বালিশ, সোফার গদি, লেপ, কম্বল বেশি তাপে সেদ্ধ করে ধুয়ে ফেলুন।
৫. ছারপোকা তাড়াতে মাঝে মধ্যে আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন। এতে ছারপোকা সহজেই পালাবে।
৬. ছারপোকা তাড়াতে ন্যাপথলিন খুব কার্যকারী। পোকাটি তাড়াতে অন্তত মাসে দু’বার ন্যাপথলিন গুঁড়ো করে বিছানাসহ উপদ্রবপ্রবণ স্থানে ছিটিয়ে দিয়ে রাখুন। ঘরে আর ছারপোকা হবে না।
৭. পুদিনা পাতার গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। তাই যেখানে ছারপোকা বেশি সেখানে পুদিনা রেখে দিন। বিছানা, সোফার পাশে এবং বাড়ির প্রতিটি কোণেও পুদিনা পাতা রাখতে পারেন। আপনি চাইলে এর স্প্রে করতে পারেন।
৮. ছারপোকা মারার আরেকটি উপায় হলো, প্রাকৃতিক কিটনাশকের ব্যবহার। যেসব স্থানে ছারপোকা থাকে, যেমন- বিছানা, ঘরের কোণা, সোফা ইত্যাদিতে কিটনাশক ছিটিয়ে দিন। দেখবেন ছারপোকা দূর হবে।
৯. ছারপোকা ময়লা অপরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে। ঘরের মধ্যে বা খাটের নিচে মালামাল স্তুপ করে রাখবেন না। ঘর যত অপরিষ্কার থাকবে, তত ছারপোকার উৎপাত বাড়বে। ঘর নিয়মিত পরিষ্কার করুন।
