১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কেন, ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে কি দিবস

আমরা অনেকেই জানি না ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কেন এর ইতিহাস কি, তো আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন ১৪ই ফেব্রুয়ারী কেন সবাই ভালোবাসা দিবস পালন করে। আর ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে কি দিবস।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কেন? 

২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে এক খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক বসবাস করতেন। তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল, তবে সেন্ট ভ্যালেন্টাইনকে শুধু ধর্ম প্রচারের জন্য নয়, বরং অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগে বন্দী করা হয়। বলা হয়, বন্দী অবস্থায় তিনি এক কারারক্ষীর অন্ধ মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন, তবে তার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগও ওঠে।

সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস ঈর্ষান্বিত হয়ে তাকে মৃত্যুদণ্ড দেন, যা কার্যকর করা হয় ১৪ই ফেব্রুয়ারি। পরবর্তীতে, ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউস প্রথম এই দিনটিকে সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে ‘ভ্যালেন্টাইন’ দিবস ঘোষণা করেন। খ্রিস্টান জগতে সাধু ও পাদ্রীদের স্মরণে আরও অনেক দিবস রয়েছে, যেমন—২৩ এপ্রিল সেন্ট জর্জ দিবস, ১১ নভেম্বর সেন্ট মার্টিন দিবস, ২৪ আগস্ট সেন্ট বার্থোলোমিউ দিবস, ১ নভেম্বর অল সেইন্টস দিবস, ৩০ নভেম্বর সেন্ট অ্যান্ড্রু দিবস এবং ১৭ মার্চ সেন্ট প্যাট্রিক দিবস।

পাশ্চাত্যে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উদযাপনে ভোগের প্রবণতা লক্ষ্য করা যায়। একসময় এই দিবসের চেতনা বিকৃত হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে। একইভাবে, ইংল্যান্ডের পিউরিটান প্রশাসনসহ অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানির কিছু অঞ্চলেও বিভিন্ন সময়ে এই উৎসব প্রত্যাখ্যাত হয়। সাম্প্রতিক সময়ে, পাকিস্তান ২০১৭ সালে ইসলামবিরোধী হিসেবে বিবেচনা করে আদালতের মাধ্যমে এ উৎসব নিষিদ্ধ করে।

বর্তমানে, পাশ্চাত্যে ভ্যালেন্টাইন’স ডে অত্যন্ত জনপ্রিয়। যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই উপলক্ষে কার্ড, ফুল, চকোলেট ও অন্যান্য উপহারসামগ্রী কেনা হয়। আনুমানিক ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়, যা এই উৎসবের বিপুল জনপ্রিয়তার প্রতিফলন।

আরও পড়ুন  মুক্তিযুদ্ধ সম্পর্কে ১০টি বাক্য বাংলা এবং ইংরেজি 2026

বাংলাদেশে ভালোবাসা দিবস বিশেষত তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি “বিশ্ব ভালোবাসা দিবস” নামে পালিত হয়। একই দিনে বসন্ত উৎসব (পহেলা ফাল্গুন) উদযাপন হওয়ায় দিনটি আরও উৎসবমুখর হয়ে ওঠে।

১৯৯৩ সালে শফিক রহমান, যায়যায়দিন পত্রিকার সম্পাদক, দেশে ভালোবাসা দিবসের প্রচলন করেন। এই দিনে প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব, স্বামী-স্ত্রী ও পরিবারের সদস্যরা ফুল, চকলেট, কার্ড ইত্যাদি উপহার বিনিময় করে। বিনোদন কেন্দ্র ও পার্কগুলো মানুষের ভিড়ে পূর্ণ থাকে, তবে এটি সরকারি ছুটি নয়।

সামাজিক গণমাধ্যম, টিভি চ্যানেল, ফ্যাশন হাউজ, উপহার ও খাবারের দোকানগুলো বিশেষ অফার চালু রাখে। “ক্লোজআপ কাছে আসার গল্প” নামক নাটক বিশেষভাবে জনপ্রিয়।

তবে সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে অনেকেই এ দিবসের বিরোধিতা করেন, কারণ ইসলামী দৃষ্টিকোণ থেকে এর স্বীকৃতি নেই।

১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে কি দিবস? 

আপনারা জেনে অবাক হবেন ১৪ই ফেব্রুয়ারী বাংলাদেশে সুন্দরবন দিবস ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পালিত একটি দিবস। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন দিবস পালন করা হয়। অন্যান্য দেশে যেখানে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বাংলাদেশে সেখানে সুন্দরবন দিবস।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo