হঠাৎ শরীর দুর্বল হলে করণীয় সমূহ 2026

অনেক সময় আমাদের হঠাৎ শরীর দুর্বল হয়ে যায়। এখন হঠাৎ শরীর দুর্বল হলে করণীয় কী বা কীভাবে এই দুর্বলতা কাটানো যাবে। আজকের এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন কোনো কারনে হঠাৎ শরীর দুর্বল হলে বা সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কি।

অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর থেকে বেশি পরিমানে পানি ঝরে যেতে পারে জার ফলে শরীর হালকা দুর্বল হয়। তবে এটি স্বাভাবিক যদি খুব বেশি পরিমাণে দুর্বল হয় তাহলে নিচের কাজ গুলো করতে পারেন।

হঠাৎ শরীর দুর্বল হলে করণীয়

১. ভোরের সূর্যে্যর আলো গ্রহণ করুন

ভোর বেলা ৮-৯ টায় সূর্যের আলোর মধ্যে যাওয়ার অভ্যাস করুন। এ সময় সূর্যে্যর আলো দেহে ভিটামিন ডি পৌঁছায় যা আমাদের দেহের হাড়ের গঠন সুগঠিত করে। এবং আমাদের শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে। মাথা ঘোরানো এবং শরীরে শক্তি না পাওয়ার সমস্যাও সমাধান করে। তাই সকালে সূর্য্যের আলো গ্রহণের চেষ্টা করুন, এতে অনেক উপকার পাবেন।

২. চা/কফি পান করা কমিয়ে আনুন

আমাদের অনেকেরি চা/কফি পান করার অভ্যাস রয়েছে। অথচ এই চা/কফির ক্যাফেইন আমাদেরকে শারীরিকভাবে দুর্বল করে তোলে। চা/কফি পান করলে তাৎক্ষণিকভাবে দেহে চাঙা ভাব আসে। কিন্তু এটি আমাদের দেহ পানিশূন্য করে ফেলে, আর এই কারণে আমাদের দেহে পানির চাহিদা বৃদ্ধি পায় ও আমরা দুর্বলতা অনুভব করি। তাই চা/কফি পানের মাত্রা কমিয়ে ফেলুন। এর ফলে শারীরিকভাবে সুস্থ থাকবেন।

৩. পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন

আমাদের দেহের মূল অংশই হচ্ছে পানি। আর আমাদের দেহে পানির ঘাটতি হলে আমরা শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে যাই। তাই আমাদের উচিৎ নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। এরফলে দেহ হাইড্রাইট থাকবে শারীরিক দুর্বলতার সমস্যাও কেটে যাবে একেবারে।

৪. পর্যাপ্ত পরিমাণে ঘুমোন

ঘুম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্বাস্থ্যের জন্য খাদ্য যেমন প্রয়োজনীয়, তেমনি ঘুমও স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের পরিমাণ যদি কম হয় তাহলে আমরা শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ি। কারণ ঘুমের মাধ্যমে দেহের ও মস্তিষ্কের কোষ নতুন করে শক্তি অর্জন করে। আর যখন ঘুম কম হয় তখন মাথা ঘোরানো এবং দুর্বলতা অনুভব করার পরিমাণ বেড়ে যায়। তাই পর্যাপ্ত ঘুমের মাধ্যমে শারীরিক দুর্বলতা কাটাতে পারেন।

আরও পড়ুন  ভিটামিন ডি-এর অভাবে কোন রোগ হয়?

৫. এনার্জি সমৃদ্ধ কিছু খাবার হাতের কাছে রাখুন

শরীর দুর্বল হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে কিছু খাবার খান যা দেহে শক্তি ফিরিয়ে দেবে। যেমন- বাদাম, কলা, কমলা এবং মিষ্টি জাতীয় খাবার। এরফলে শারীরিক দুর্বলতাকে কাটিয়ে তুলা সম্ভব।

৬. ডিম

শারীরিক দুর্বলতা দূর করতে ডিম সবচেয়ে ভাল খাবার। ডিমে রয়েছে প্রোটিন, ভিটামিন এ, আয়রন, ফলিক এসিড, রিবফ্লেভিন এবং পেন্টথেনিক এসিড। তাই দেহের সুস্থতার জন্য প্রতিদিন অন্তত একটি করে ডিম খান।

৭. দুধ

আমাদের শরীরকে সুস্থ রাখতে সবচেয়ে ভাল খাদ্য হল দুধ। নানা ধরণের স্বাস্থ্যকর ভিটামিনে ভরপুর দুধ আমাদের দেহের দুর্বলতা খুব সহজেই দূর করে দেয়। এবং দুধের ক্যালসিয়াম উপদান আমাদের দেহের হাড়গুলোকে মজবুত করে। যখনই আপনার শরীর খারাপ লাগবে তখনি ১ গ্লাস দুধের সাথে ১ চামচ মধু মিশিয়ে খান। অথবা দুধের মধ্যে ২/৩ ডুমুর ফল দিয়ে তা সেদ্ধ করে সেই দুধ খেতে পারেন। আর এই ডুমুর মিশ্রিত দুধ দেহের দুর্বলতা দূর করে দিবে।

৮. খেজুর

খেজুর হলো শক্তিবর্ধক। খেজুরের সাথে মাখন মিশিয়ে খেলে প্রচুর শক্তি পাবেন। এতে দুর্বলতাও খেটে যাবে। নতুন রক্তকোষ তৈরির জন্য প্রত্যহ ৮-১০ টি খেজুর খাবেন।

৯. মধু

মধু শরীর ও মনের দুর্বলতা দূর করতে সহায়তা করে। এতে রয়েছে লৌহ, সিলিকন, ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন। তাই শারীরিক শক্তি বাড়াতে প্রত্যেক সপ্তাহে ৩-৪ দিন এক গ্লাস গরম পানিতে এক টেবিল চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন। এর ফলে শারীরিক দুর্বলতা কেটে যাবে।

১০. কলা

কলা হলো ডোপামিন ও সেরোটোনিন সমৃদ্ধ ফল। কলাতে আছে ভিটামিন এ, বি, সি এবং পটাশিয়াম। ভিটামিন বি এবং পটাশিয়াম শারীরিক শক্তি বৃদ্ধি করে । আর কলাতে আছে ব্রোমেলিয়ান । যা শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে । কলাতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা যা শরীরের শক্তি বৃদ্ধি করে। এরফলে দুর্বল হবে না ।

আরও পড়ুন  স্কিন এলার্জি থেকে মুক্তির উপায় ও ঔষধ 2026

১১. ভিটামিন সি

শরীরের দুর্বলতা দূর করতে ভিটামিন-সি খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন-সির অভাব পূরণ করতে বেশি করে টকজাতীয় ফল খেতে হবে। যেমন- কমলা, লেবু, আঙুর ইত্যাদি ফল দৈহিক ক্ষমতা বৃদ্ধির জন্য অনেক উপকারী।

১২. প্রোটিন।

শরীরের দুর্বলতা কাটাতে প্রোটিন যুক্ত খাবার খুবই কার‌্যকরী। প্রোটিনের একটি ভালো উৎস হচ্ছে ডিম। ডিম খাওয়ার ফলে দেহের কোষগুলো সুস্থ রাখতে সহায়তা করে। এবং এতে লুটেইন ও জিক্সানথিন থাকে যা দৃষ্টিশক্তি বাড়াতে ও বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এছাড়াও ডাল ও মটরজাতীয় খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo